
চিত্রসূত্র: Wikimedia Commons / Public Domain
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক ও 'সাহিত্যসম্রাট'। 'কপালকুণ্ডলা', 'আনন্দমঠ' এবং 'বঙ্গদর্শন' পত্রিকার মাধ্যমে বাংলা গদ্যের ভিত্তি প্রতিষ্ঠা করেন।
স্বীকৃতি ও প্রধান পুরস্কার
জীবন ও সাহিত্য সাধনা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৬ জুন ১৮৩৮ – ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাঁকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্য জগতে সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত।
তার প্রথম বাংলা উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫) এবং দ্বিতীয় উপন্যাস 'কপালকুণ্ডলা' (১৮৬৬) বাংলা কথাসাহিত্যে নতুন যুগের সূচনা করে। তিনি 'বঙ্গদর্শন' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।