১. প্ল্যাটফর্মের পরিচিতি ও শর্তাবলির স্বীকৃতি
বাংলাদেশ আর্কাইভ (bangladesh-archive.com)-এ আপনাকে স্বাগতম। এই ডিজিটাল প্ল্যাটফর্মটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ (১৯৭১), ঐতিহাসিক রণাঙ্গন, সেক্টর ও অপরাশেনসমূহ, জাতীয় ব্যক্তিত্ব, সাহিত্য-সংস্কৃতি, নদ-নদী এবং প্রাকৃতিক ও প্রত্নতাত্ত্বিক পর্যটন ঐতিহ্যকে ডিজিটাল মানচিত্র ও ইন্টারঅ্যাক্টিভ কালপঞ্জির মাধ্যমে শিক্ষা ও গবেষণার জন্য সংরক্ষণ ও উন্মুক্ত করার একটি অলাভজনক ও ঐতিহাসিক উদ্যোগ।
এই সাইট ব্যবহার, পরিদর্শন বা যেকোনো তথ্য ও ফিচার অনুশীলনের মাধ্যমে আপনি এই ব্যবহারের শর্তাবলি ও নীতিমালার প্রতি আপনার পূর্ণ সম্মতি জ্ঞাপন করছেন। আপনি যদি এই শর্তাবলিতে সম্মত না হন, তবে অনুগ্রহপূর্বক প্ল্যাটফর্মটি ব্যবহার থেকে বিরত থাকুন।