
চিত্রসূত্র: Wikimedia Commons
সমরেশ বসু
মুন্সীগঞ্জের বিক্রমপুরে জন্ম নেওয়া অসাধারণ বহুমুখী কথাসাহিত্যিক। ‘গঙ্গা’, ‘বিবর’ এবং কালকূট ছদ্মনামে রচিত ‘অমৃত কুম্ভের সন্ধানে’ ও ‘শাম্ব’ উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত।
স্বীকৃতি ও প্রধান পুরস্কার
জীবন ও সাহিত্য সাধনা
সমরেশ বসু (১১ ডিসেম্বর ১৯২৪ – ১২ মার্চ ১৯৮৮) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তার জন্মনাম সুরথনাথ বসু; কিন্তু সমরেশ বসু নামেই লেখক পরিচিতি সমধিক। তিনি কালকূট ও ভ্রমর ছদ্মনামে উল্লেখযোগ্য সাহিত্য রচনা করেছেন। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং যৌনতাসহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে। তিনি ১৯৮০ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
জেলেদের জীবন নিয়ে তাঁর রচিত ‘গঙ্গা’ উপন্যাসটি বাংলা কথাসাহিত্যের এক ক্লাসিক সৃষ্টি।
‘কালকূট’ ছদ্মনামে তিনি রচনা করেন সুবিখ্যাত ভ্রমণ-উপন্যাস ‘অমৃত কুম্ভের সন্ধানে’ এবং ‘শাম্ব’, যার জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার পান।