বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
সকল সাহিত্যিকদের তালিকা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যাচাইকৃত

চিত্রসূত্র: Wikimedia Commons / Public Domain

ঔপন্যাসিকগল্পকার

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Sarat Chandra Chattopadhyay(ছদ্মনাম / ডাকনাম: অপরাজেয় কথাশিল্পী)

'অপরাজেয় কথাশিল্পী' হিসেবে সমাদৃত। তার রচিত 'দেবদাস', 'শ্রীকান্ত', 'চরিত্রহীন' ও 'পথের দাবী' বাংলা সাহিত্যে অবিস্মরণীয় মানবিক সংবেদনার স্বাক্ষর।

জীবনকাল
১৮৭৬ — ১৯৩৮
জন্মস্থান
দেবানন্দপুর, হুগলি
সাহিত্যিক যুগ
আধুনিক যুগ
সাহিত্যকর্ম ও সৃষ্টির পরিসংখ্যানঐতিহাসিক ও গ্রন্থপঞ্জি তথ্য
মোট গ্রন্থ
৯
কবিতা ও গান
০
প্রবন্ধ ও রচনা
২০
📖উপন্যাস/গল্প
১২
🎭নাটক/মঞ্চ
৪

স্বীকৃতি ও প্রধান পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডি.লিট (১৯৩৬)জগত্তারিণী স্বর্ণপদক (১৯২৩)

জীবন ও সাহিত্য সাধনা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ – ১৬ জানুয়ারি ১৯৩৮; বাংলা ৩১ ভাদ্র ১২৮৩ - ২ মাঘ ১৩৪৪ বঙ্গাব্দ) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। লেখালিখির গুরু মানেন ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পরিণীতা (১৯১৪), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), শেষ প্রশ্ন (১৯৩১),বিপ্রদাস(১৯৩৫) শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান৷ এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ডিলিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে। শরৎচন্দ্রের অনেকগুলি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে, এবং সেগুলো প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।

সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের প্রতি তার গভীর সহানুভূতি তার প্রতিটি উপন্যাসে প্রকাশ পেয়েছে। তার ব্রিটিশ-নিষিদ্ধ উপন্যাস 'পথের দাবী' বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণা জুগিয়েছিল।

পূর্ণ জীবনী পড়ুন