বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
সকল সাহিত্যিকদের তালিকা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
যাচাইকৃত

চিত্রসূত্র: Wikimedia Commons

ঔপন্যাসিকগল্পকারনাট্যকার

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

Tarasankar Bandyopadhyay(ছদ্মনাম / ডাকনাম: তারাশঙ্কর)

রাঢ় অঞ্চলের মাটি ও মানুষের মহাকাব্যিক রূপকার। গণদেবতা, কবি, হাঁসুলী বাঁকের উপকথা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ ও পদ্মভূষণ পুরস্কারে ভূষিত।

জীবনকাল
১৮৯৮ — ১৯৭১
জন্মস্থান
লাভপুর, বীরভূম
সাহিত্যিক যুগ
আধুনিক যুগ
সাহিত্যকর্ম ও সৃষ্টির পরিসংখ্যানঐতিহাসিক ও গ্রন্থপঞ্জি তথ্য
মোট গ্রন্থ
৪
কবিতা ও গান
২০
প্রবন্ধ ও রচনা
৬০
📖উপন্যাস/গল্প
৫
🎭নাটক/মঞ্চ
১২

স্বীকৃতি ও প্রধান পুরস্কার

জ্ঞানপীঠ পুরস্কার (১৯৬৬)পদ্মভূষণ (১৯৬৯)সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৫৬)

জীবন ও সাহিত্য সাধনা

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (২৩ জুলাই ১৮৯৮ – ১৪ সেপ্টেম্বর ১৯৭১) ছিলেন বিংশ শতাব্দীর এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি ৬৫টি উপন্যাস, ৫৩টি ছোটোগল্প-সংকলন, ১২টি নাটক, ৪টি প্রবন্ধ-সংকলন, ৪টি স্মৃতিকথা, ২টি ভ্রমণকাহিনি, একটি কাব্যগ্রন্থ এবং একটি প্রহসন রচনা করেন। আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য তারাশঙ্কর ১৯৫৫ সালে রবীন্দ্র পুরস্কার ও ১৯৫৬ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার এবং ১৯৬৭ সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। এছাড়া ১৯৬২ সালে তিনি পদ্মশ্রী এবং ১৯৬৮ সালে পদ্মভূষণ সম্মান অর্জন করেন। ১৯৭১ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

তাঁর সুবিখ্যাত উপন্যাস ‘গণদেবতা’র জন্য তিনি ১৯৬৬ সালে সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন।

এছাড়াও রবীন্দ্র পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার ও পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন।

তারাশঙ্করের উপন্যাস ও ছোটোগল্প অবলম্বনে বাংলা ভাষায় একাধিক জনপ্রিয় ও সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেগুলির মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত জলসাঘর ও অভিযান, অজয় কর পরিচালিত সপ্তপদী, তরুণ মজুমদার পরিচালিত গণদেবতা, তপন সিংহ পরিচালিত হাঁসুলী বাঁকের উপকথা বিশেষভাবে উল্লেখযোগ্য।