বিবি বেগনী মসজিদ
বিবি বেগনী মসজিদ বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদ থেকে আনুমানিক ৮০০ মিটার পশ্চিমে ঘোড়াদিঘীর পাড়ে অবস্থিত এক গম্বুজবিশিষ্ট একটি প্রাচীন মসজিদ। বাংলাদেশের প্রত্নতত্ব অধিদপ্তর কতৃক মসজিদটির ব্যাপক সংস্কারসহ মসজিদের মূল পরিকল্পনার আদলে পূনঃনির্মিত হয়েছে। এ মসজিদ ইটের তৈরি। মসজিদটি সিংরা বা সিংড়া মসজিদের আদলে তৈরি হলেও এর কিবলা দেয়ালের ভিতর দিকে রয়েছে অর্ধবৃত্তাকার খিলানযুক্ত তিনটা মিহরাব। মিহরাব …
এক নজরে
বিবরণ
বিবি বেগনী মসজিদ বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদ থেকে আনুমানিক ৮০০ মিটার পশ্চিমে ঘোড়াদিঘীর পাড়ে অবস্থিত এক গম্বুজবিশিষ্ট একটি প্রাচীন মসজিদ। বাংলাদেশের প্রত্নতত্ব অধিদপ্তর কতৃক মসজিদটির ব্যাপক সংস্কারসহ মসজিদের মূল পরিকল্পনার আদলে পূনঃনির্মিত হয়েছে। এ মসজিদ ইটের তৈরি। মসজিদটি সিংরা বা সিংড়া মসজিদের আদলে তৈরি হলেও এর কিবলা দেয়ালের ভিতর দিকে রয়েছে অর্ধবৃত্তাকার খিলানযুক্ত তিনটা মিহরাব। মিহরাব অভিক্ষেপ স্থানীয় অন্যান্য মসজিদ থেকে ভিন্নতর। উভয় পার্শ্বের কোণদ্বয়ের উপর একটি করে বৃত্তাকার চূড়ার অবস্থান এর নির্মাণশৈলীতে আংশিক ব্যত্যয় ঘটিয়েছে। এর চার কোণে চারটি মিনার রয়েছে। মসজিদের বাইরে মিনারসহ প্রতি দিকের দৈর্ঘ্য ১৬.১৫মি ও ভিতরে ১০.০৫৮ মি এবং দেয়ালগুলি ৩.০৪৮ মি পুরু। পূর্ব দেয়ালে ৩টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে খিলানাকার প্রবেশপথ রয়েছে। ইমারতের হলঘরটি একটি বৃহত গোলার্ধ আকৃতির ইটরে গম্বুজ দ্বারা আচ্ছাদিত যা অর্ধগম্বুজাকৃতির স্কুইঞ্চরে উপর বসানো। বহির্ভাগে চারকোণের নিরেট বৃত্তাকার বুরুজগুলির নিম্নভাগ ছাচে তৈরি এবং শীর্ষভাগ সাদাসিধা ধরণের। এগুলির উচ্চতা ছাদের বাকানো কার্নিসের সীমা ছাড়িয়ে যায়নি। বর্তমানে মিহরাব, খিলানপথ ও চারকোণের মিনারে টেরাকোটা অলংকরণের অতি সামান্যই অবশিষ্ট আছে। এর মধ্যে রয়েছে লজেন্স ও শিকল নকশা,গোলাপ পাপড়িযুক্ত পুষ্প এবং অলংকৃত খাজকাটা খিলান।
স্থানীয় একটি জনশ্রুতি মতে বিবি বেগনী ছিলেন খান জাহান আলীর পত্নীদের একজন। মতান্তরে তিনি ছিলেন উপপত্নী এবং তার কবরের উপরই খান জাহান ইমারতটি নির্মাণ করেছিলেন। তবে ইমারতের অভ্যন্তরে এখনও খনন কাজ হয়নি বলে এর অভ্যন্তরে কোনো কবরফলক আছে কিনা জানা যায়নি।
ঢাকার সায়দাবাদ থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এবং সন্ধা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অনেকগুলা গাড়ী ছেড়ে যায় – মেঘনা (০১৭১৭১৭৩৮৮৫৫৩), বনফূল, পর্যটক (০১৭১১১৩১০৭৮), ফাল্গুনী, আরা, বলেশ্বর, হামিম ও দোলা।
এছাড়া গাবতলী থেকে সোহাগ (০১৭১৮৬৭৯৩০২), শাকুরা (০১৭১১০১০৪৫০), হানিফ ও ইগল পরিবহন ছেড়ে যায়। ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকা। যাতায়াতে সময় লাগে প্রায় ৭ ঘন্টা।
আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে খুলনা গিয়ে এরপর বাস ধরে বাগেরহাটে যেতে পারেন। রূপসা থেকে বাগেরহাটে যেতে প্রায় ৪০ মিনিট লাগে।
বাসস্ট্যান্ড থেকে ষাট গম্বুজ মসজিদ সাত কিলোমিটার এবং খানজাহান আলীর (রহ.) সমাধিসৌধ থেকে ৩ কিলোমিটার দূরে পশ্চিমে ষাট গম্বুজ মসজিদ চত্বর। রিকশাভাড়া ৩০ টাকা। ষাটগম্বুজ মসজিদের উত্তর-পশ্চিম দিকেরে পথ ধরে ঘোড়া দিঘির পাস দিয়ে সোজা পশ্চিমের পথে যেতে হাতের বামে চোখে পড়বে বিবি বেগনী মসজিদটি।
বাগেরহাট সদরে বিভিন্ন হোটেল আছে । এছাড়াও সরকারি গেস্টহাউস আছে। এখানে রেল রোডে অবস্থিত মমতাজ হোটেলে থাকতে পারেন। এই হোটেলটিতে সুযোগ সুবিধা কম থাকলেও সেবার মান মোটামোটি ভাল এবং খরচও একটু বেশি। এছাড়া এই হোটেলের আশেপাশে থাকার জন্য আরো কিছু হোটেল রয়েছে। তাছাড়া খান জাহান আলীর মাজারের সামনে মেইন হাইওয়েতে থাকতে পারবেন “হোটেল অভি”-তে । ভাড়া ৪০০ টাকা। ফোন: ০১৮৩৩৭৪২৬২৩।
এছাড়া বাগেরহাটে থাকার জন্যে হোটেলের মধ্যে কেন্দ্রীয় বাস স্টেশন সংলগ্ন হোটেল আল আমিন (০৪৬৮-৬৩১৬৮, ০১৭১৮৬৯২৭৩৭, এসি দ্বৈত কক্ষ ১ হাজার টাকা, নন এসি কক্ষ ১শ’ থেকে ৪শ’ টাকা) এবং কর্মকার পট্টিতে হোটেল মোহনা (০৪৬৮-৬৩০৭৫, ০১৭২২৮৫৮৩১৩, ১শ’ থেকে ৪শ’ টাকায় নন এসি কক্ষ) আছে।
বিবি বেগনী মসজিদ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
বিবি বেগনী মসজিদ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ বাগেরহাট রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে খুলনা গিয়ে এরপর বাস ধরে বাগেরহাটে যেতে পারেন। রূপসা থেকে বাগেরহাটে যেতে প্রায় ৪০ মিনিট লাগে।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।