বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
হ্রদ ও জলাশয়বাগেরহাট · Khulna

খাঞ্জেলী দীঘি

হযরত খান জাহান আলী (রহঃ) মাজারের দক্ষিণ দিকে আয়তনে প্রায় ২০০ বিঘা জমি জুড়ে খাঞ্জেলী দীঘি অবস্থিত। হজরত খান জাহান আলী (রহঃ) কালাপাহাড় ও ধলাপাহাড় নামে কয়েকটি কুমির এই দিঘিতে ছেড়েছিলেন । ‘কালা পাহাড়’ এবং ‘ধলা পাহাড়’ নামে দুটি বিশাল সাইজের …

এক নজরে

জেলা
বাগেরহাট
বিভাগ
Khulna
স্থানাঙ্ক
22.650, 89.790

বিবরণ

হযরত খান জাহান আলী (রহঃ) মাজারের দক্ষিণ দিকে আয়তনে প্রায় ২০০ বিঘা জমি জুড়ে খাঞ্জেলী দীঘি অবস্থিত। হজরত খান জাহান আলী (রহঃ) কালাপাহাড় ও ধলাপাহাড় নামে কয়েকটি কুমির এই দিঘিতে ছেড়েছিলেন । ‘কালা পাহাড়’ এবং ‘ধলা পাহাড়’ নামে দুটি বিশাল সাইজের কুমির, যেগুলো পরে মারা যায়। পরর্বতীকালে কিছু মিঠা পানির কুমির দীঘিতে ছাড়া হয়। মাজার জিয়ারতের উদ্দেশ্যে আগত লোক জন দীঘির এ কুমিরগুলোকে হাঁস, মুরগি, ভেড়া,খাসিসহ নানা ধরনের মানতের পশু উৎর্সগ করেন। কালা পাহাড় মারা যাওয়ায় ষাটগম্বুজ মসজিদের জাদুঘরে মমি করে রাখা হয়েছে। দীঘির প্রধান ঘাটটি প্রশস্ত ও সুন্দর। মহিলাদের জন্য আলাদা ঘাট আছে। এ দীঘির পানি সুপেয়। এই দিঘিকে ঠাকুর দিঘি বলে ডাকা হয়।

খাঞ্জেলী দীঘির নামকরণ সম্পর্কে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত আছে। কেউ কেউ বলেন বুদ্ধ ঠাকুরের মুর্তি প্রাপ্তির জন্য এর নাম হয় “ ঠাকুর দীঘি”। অন্য মতে খানজাহানকে দেশীয় হিন্দুগণ ভক্তিভরে “ ঠাকুর ” বলতো এবং তাঁরই বিশেষ তত্ত্বাবধানে এ দীঘি খনন করা হয় বলে তাদের ভক্তিভাজন ঠাকুরের নামানুসারে ঠাকুর দীঘি বলা হতো। আবার কেউ কেউ বলেন পীর আলী মোহাম্মদ তাহের খাজাহানের প্রিয়তম বন্ধু ছিলেন। তিনি পূর্বে ব্রাক্ষ্মণ ছিলেন এবং তাঁর নাম ছিল শ্রী গোবিন্দ লাল রায়। খানজাহান তাঁকে আদর করে “ ঠাকুর ” বলে সম্বোধন করতেন। তাঁরই স্মৃতি রক্ষার্থে তিনি এ দীঘির নাম “ঠাকুর দীঘি”রেখেছিলেন। তাঁর মাজার খানজাহান (রঃ) মাজার সংলগ্ন পশ্চিমে অবস্থিত।

ঢাকা থেকে সরাসরি বাগেরহাট যাওয়া যায়। ঢাকার সায়দাবাদ থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এবং সন্ধা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অনেকগুলা গাড়ী ছেড়ে যায় – মেঘনা (০১৭১৭১৭৩৮৮৫৫৩), বনফূল, পর্যটক (০১৭১১১৩১০৭৮), ফাল্গুনী, আরা, বলেশ্বর, হামিম ও দোলা।

এছাড়া গাবতলী থেকে সোহাগ (০১৭১৮৬৭৯৩০২), শাকুরা (০১৭১১০১০৪৫০), হানিফ ও ইগল পরিবহন ছেড়ে যায়। ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকা। যাতায়াতে সময় লাগে প্রায় ৭ ঘন্টা।

এছাড়া ঢাকা থেকে খুলনাগামী ট্রেনেও যেতে পারেন । আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে ও ও চিত্রা এক্সপ্রেসে খুলনা গিয়ে এরপর বাস ধরে বাগেরহাটে যেতে পারেন। রূপসা থেকে বাগেরহাটে যেতে প্রায় ৪০ মিনিট লাগে।

বাগেরহাট শহর থেকে ৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং খুলনা শহর থেকে ২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে খানজাহান আলী (রহ.)সমাধিসৌধ অবস্থিত। খুলনা-বাগেরহাট মহাসড়ক থেকে ৩০০ গজ দূরে এর অবস্থান। বাস থেকে নেমে এটুকু পথ আপনাকে হেঁটে যেতে হবে।

বাগেরহাট সদরে বিভিন্ন হোটেল আছে । এছাড়াও সরকারি গেস্টহাউস আছে। এখানে রেল রোডে অবস্থিত মমতাজ হোটেলে থাকতে পারেন। এই হোটেলটিতে সুযোগ সুবিধা কম থাকলেও সেবার মান মোটামোটি ভাল এবং খরচও একটু বেশি। এছাড়া এই হোটেলের আশেপাশে থাকার জন্য আরো কিছু হোটেল রয়েছে। তাছাড়া খান জাহান আলীর মাজারের সামনে মেইন হাইওয়েতে থাকতে পারবেন “হোটেল অভি”-তে । ভাড়া ৪০০ টাকা। ফোন: ০১৮৩৩৭৪২৬২৩।

এছাড়া বাগেরহাটে থাকার জন্যে হোটেলের মধ্যে কেন্দ্রীয় বাস স্টেশন সংলগ্ন হোটেল আল আমিন (০৪৬৮-৬৩১৬৮, ০১৭১৮৬৯২৭৩৭, এসি দ্বৈত কক্ষ ১ হাজার টাকা, নন এসি কক্ষ ১শ’ থেকে ৪শ’ টাকা) এবং কর্মকার পট্টিতে হোটেল মোহনা (০৪৬৮-৬৩০৭৫, ০১৭২২৮৫৮৩১৩, ১শ’ থেকে ৪শ’ টাকায় নন এসি কক্ষ) আছে।

খাঞ্জেলী দীঘি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

খাঞ্জেলী দীঘি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ বাগেরহাট রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

হযরত খান জাহান আলী (রহঃ) মাজারের দক্ষিণ দিকে আয়তনে প্রায় ২০০ বিঘা জমি জুড়ে খাঞ্জেলী দীঘি অবস্থিত। হজরত খান জাহান আলী (রহঃ) কালাপাহাড় ও ধলাপাহাড় নামে কয়েকটি কুমির এই দিঘিতে ছেড়েছিলেন । ‘কালা পাহাড়’ এবং ‘ধলা পাহাড়’ নামে দুটি বিশাল সাইজের কুমির, যেগুলো পরে মারা যায়। পরর্বতীকালে কিছু মিঠা পানির কুমির দীঘিতে ছাড়া হয়। মাজার জিয়ারতের উদ্দেশ্যে আগত লোক জন দীঘির এ কুমিরগুলোকে হাঁস, মুরগি, ভেড়া,খাসিসহ নানা ধরনের মানতের পশু উৎর্সগ করেন। কালা পাহাড় মারা যাওয়ায় ষাটগম্বুজ মসজিদের জাদুঘরে মমি করে রাখা হয়েছে। দীঘির প্রধান ঘাটটি প্রশস্ত ও সুন্দর। মহিলাদের জন্য আলাদা ঘাট আছে। এ দীঘির পানি সুপেয়। এই দিঘিকে ঠাকুর দিঘি বলে ডাকা হয়।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র