আন্ধারমানিক
আন্ধারমানিক (Andharmanik) শব্দটিই রহস্যময়। এই নৈসর্গিক সৌন্দর্যময় স্থানটি নিজের চোখে দেখলে অনুভব করতে পারবেন এর বিশালতা। আন্ধারমানিক এর অবস্থান বান্দরবান জেলার থানচি উপজেলার বড় মদক এর পরে। বড় মদকের পর আর কোনো সেনা বাহিনী বা বিজিবি ক্যাম্প না থাকায় নিরাপত্তার কারণে প্রায়ই এখানে যেতে অনুমতি দেয়া …
এক নজরে
বিবরণ
আন্ধারমানিক (Andharmanik) শব্দটিই রহস্যময়। এই নৈসর্গিক সৌন্দর্যময় স্থানটি নিজের চোখে দেখলে অনুভব করতে পারবেন এর বিশালতা। আন্ধারমানিক এর অবস্থান বান্দরবান জেলার থানচি উপজেলার বড় মদক এর পরে। বড় মদকের পর আর কোনো সেনা বাহিনী বা বিজিবি ক্যাম্প না থাকায় নিরাপত্তার কারণে প্রায়ই এখানে যেতে অনুমতি দেয়া হয় না। আন্ধারমানিকের মূল আকর্ষণ হল নারিশ্যা ঝিরি। ঝিরির দুই পাশ প্রায় ৬০/৭০ ফুট পাথরের দেয়াল সমান্তরাল ভাবে অনেক দূর চলে গেছে। মনে হল ঢালাই দিয়ে কেউ বানিয়ে রেখেছে। এক অদ্ভুত সৃষ্টি এই আন্ধারমানিক। সূর্যের আলো কম পৌঁছার কারণে জায়গাটি সব সময় অন্ধকার দেখা যায়। তাই আন্ধারমানিক বলতে মূলত আমরা এই জায়গাটিকেই বুঝি।
আন্দারমানিক বাংলাদেশর সাউদার্ন কর্ণারে অবস্থিত সুতরাং এ অঞ্চলে গভীর অরণ্য, বন্য প্রাণী ভয় এবং মিয়ানমারের আরকান বাহিনী সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আনাগোনা রয়েছে। সো যে কোন সময় যেকোন অবস্থায় বড় ধরনের বিপদ হওয়ার আশংঙ্কা রয়েছে।
ঢাকা থেকে প্রথমে বান্দরবান যেতে হবে। ভাড়া নন এসি ৬২০ টাকা। এসি ৮৫০ টাকা। বান্দরবান থেকে থানছির বাসভাড়া জনপ্রতি ২০০ টাকা। থানচি থেকে আন্ধারমানিক যাওয়া আসা ট্রলার রিজার্ভ বাবদ ১০,০০০ টাকার মতো নেবে। তবে বড় মদক বিজিবি ক্যাম্পের অনুমতির উপরই আন্ধারমানিক যাওয়া নির্ভর করে। চারদিন সময় নিয়ে গেলে ভালো করে দেখে আসতে পারবেন।
আন্ধারমানিক যেতে প্রথমেই আপনাকে যেতে হবে বান্দরবানের থানছি ওখান থেকে বোটে তিন্দু, রেমক্রি ফেলেও যেতে হবে আরো অনেক দূর। রেমাক্রির পরের জায়গাটির নাম বড় মদক। যার স্থানীয় নাম 'মুরং ওয়া'। এখানে 'মুরং ওয়া' নামে একটি পাড়াও আছে। বড়মদক থেকে নদীপথে পাড়াটির দূরত্ব আট কিলোমিটার। এর পরেই শুরু হয় রহস্যময় সৌন্দর্যের অন্ধকার জগৎ আন্ধারমানিক।
দীর্ঘ এই নদীপথের দুই পাশের পাহাড়ের দেয়াল খাড়া নেমে গেছে পানির গভীর তল পর্যন্ত। পাহাড়ের উঁচু উঁচু গাছ ভেদ করে সূর্যের আলো পৌঁছায় খুব কম। তাই এই জায়গার নাম আন্ধারমানিক যা গেছে লিক্রি পর্যন্ত। পাহাড়ের খাঁজে খাঁজে বয়ে চলে অসংখ্য ঝর্না। লিক্রি থেকে মিয়ানমারের সীমানা কাছেই।
ঢাকা – বান্দরবান – থাঞ্চি – রেমাক্রি – ছোটমদক – বড়মদক – আন্ধারমানিক – নারিশ্যা ঝিরি (নৌপথে বা ট্রেক করে)
রেমাক্রি থেকে বড় মোদকে পৌঁছে অবশ্যই বিজিবির অনুমতি নিতে হবে আন্ধারমানিক যাওয়ার জন্য।
রেমাক্রিতে খাবার পাবেন। ছোট মদক ও বড় মদকে নিজেদের রান্না করে খেতে হবে।
আন্ধারমানিক ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ
আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা
সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা
কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার
শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
আন্ধারমানিক-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ মোড়
- ফকিরাপুল
- কলাবাগান কাউন্টার
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ঢাকা থেকে প্রথমে বান্দরবান যেতে হবে। ভাড়া নন এসি ৬২০ টাকা। এসি ৮৫০ টাকা। বান্দরবান থেকে থানছির বাসভাড়া জনপ্রতি ২০০ টাকা। থানচি থেকে আন্ধারমানিক যাওয়া আসা ট্রলার রিজার্ভ বাবদ ১০,০০০ টাকার মতো নেবে। তবে বড় মদক বিজিবি ক্যাম্পের অনুমতির উপরই আন্ধারমানিক যাওয়া নির্ভর করে। চারদিন সময় নিয়ে গেলে ভালো করে দেখে আসতে পারবেন।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।