বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

বাকলাই ঝর্ণা

বাকলাই ঝর্ণা (Baktlai Jhorna ) যা বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা বলে সুপরিচিত। অনেকেই একে বাক্তলাই ঝর্ণাও বলে থাকেন। এর উচ্চতা প্রায় ৩৯০ ফুট যা বান্দরবান জেলার থানচি উপজেলার বাকলাই গ্রামে অবস্থিত। যদিও লিলুক/লাংলোক ঝর্ণার উচ্চতা আর বাকলাই ঝর্ণার মধ্যে কোনটা আসলে সর্বোচ্চ ঝর্ণা তা নিয়ে মতোবিরোধ রয়েছে। তবে …

এক নজরে

জেলা
বান্দরবান
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
21.840, 92.510

বিবরণ

বাকলাই ঝর্ণা (Baktlai Jhorna ) যা বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা বলে সুপরিচিত। অনেকেই একে বাক্তলাই ঝর্ণাও বলে থাকেন। এর উচ্চতা প্রায় ৩৯০ ফুট যা বান্দরবান জেলার থানচি উপজেলার বাকলাই গ্রামে অবস্থিত। যদিও লিলুক/লাংলোক ঝর্ণার উচ্চতা আর বাকলাই ঝর্ণার মধ্যে কোনটা আসলে সর্বোচ্চ ঝর্ণা তা নিয়ে মতোবিরোধ রয়েছে। তবে সৌন্দর্যের দিক থেকে বাক্তলাই ঝর্ণা অনেক অনেক এগিয়ে।

ট্রেকারদের কাছে অতিপরিচিত একটি গ্রামের নাম বাকলাই। কেওক্রাডং থেকে তাজিংডং ট্রেকের পথে বহু বছর ধরে ট্রেকারদের সুপরিচিত আশ্রয়ের নাম এই বাকলাই। এর সবচেয়ে বড় কারন হলো এই গ্রামে আর্মি ক্যাম্প আছে যা অভিযাত্রীদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে। নিরাপত্তাজনিত কারনে প্রশাসন ২০১৫ সাল থেকে এই রুটটিও বন্ধ রেখেছে। প্রায় ৩৯০ (+/-১০) ফুট উচুঁ পাহাড়ের খাঁজ বেয়ে তীব্র জলধারা যখন নিচের পাথর গুলোতে আঁছড়ে পড়ে, তার তীব্র বেগ, গুম গুম করা আওয়াজ আর চারপাশের বুনো পরিবেশ এক অন্য রকম ইনফেরিওরিটির জন্ম দেয়। এই ঝর্ণাটি দেখতে চাইলে আপনাকে হাতে পাঁচ থেকে সাতদিন রাখতে হবে। তবে আপনি কতটা হাঁটতে পারেন তাঁর উপর নির্ভর করছে আপনার কতদিন লাগতে পারে। থানচি এবং রুমা – দুই রুট থেকেই আপনি এই ঝর্ণাটি দেখতে যেতে পারবেন।

Latitude: N21 52 05.8 Longitude: E92 31 04.2

প্রস্তাবিত রুট – বান্দরবন > রুমা বাজার > বগা লেক > কেওক্রাডং > জাদিপাই ঝর্ণা > বাকলাই। বাকলাই পাড়া থেকে বাকলাই ঝর্ণা ১ ঘন্টার রাস্তা। হাটার উপর সময়টা নির্ভর করবে।

আরেক রুট – থানচি > বর্ডিং পাড়া > কাইথন পাড়া > বাকলাই পাড়া।

ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত বাসে করে যেতে পারেন। খরচ হবে আনুমানিক ৫৫০ টাকা (নন এসি)। এই বাসগুলো মূলত রাতে ছাড়ে। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল অথবা মহাখালী বাস টার্মিনাল হতে বাসগুলো পাওয়া যাবে। ৬-৭ ঘণ্টার মধ্যে আপনি বান্দরবান পৌঁছে যাবেন। এরপর বান্দরবান হতে আরেকটি বাস অথবা ওইখানের স্থানীয় পরিবহন “চান্দের গাড়ি” তে করে থানচি পর্যন্ত যেতে হবে, দূরত্ব প্রায় ৭৯ কিলোমিটার এবং সময় লাগবে ৪-৫ ঘণ্টা। এরপর থানচি বাজার থেকে কিছু ছোট ছোট পাড়া যেমন তুতং পাড়া, বোর্ডিং হেডমেন পাড়া, কাইতুন পাড়া ইত্যাদি পেরুলেই পেয়ে যাবেন বাকলাই পাড়া, সময় লাগবে প্রায় ১২ ঘণ্টা। যদি কেউ জলপ্রপাত এর উপর যেতে চান তবে আপনার প্রায় ১ ঘণ্টা লাগবে।

থানচিতে থাকার ব্যবস্থা আছে, কিন্তু এর পর থেকে ভিতরের দিকে যেতে থাকলে স্থানীয়দের বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা করে নিতে হবে।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

বাকলাই ঝর্ণা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ

আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা

সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

বাকলাই ঝর্ণা-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজসেন্টমার্টিন ট্রাভেলসইউনিক সার্ভিসএস আলম সার্ভিস

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত বাসে করে যেতে পারেন। খরচ হবে আনুমানিক ৫৫০ টাকা (নন এসি)। এই বাসগুলো মূলত রাতে ছাড়ে। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল অথবা মহাখালী বাস টার্মিনাল হতে বাসগুলো পাওয়া যাবে। ৬-৭ ঘণ্টার মধ্যে আপনি বান্দরবান পৌঁছে যাবেন। এরপর বান্দরবান হতে আরেকটি বাস অথবা ওইখানের স্থানীয় পরিবহন “চান্দের গাড়ি” তে করে থানচি পর্যন্ত যেতে হবে, দূরত্ব প্রায় ৭৯ কিলোমিটার এবং সময় লাগবে ৪-৫ ঘণ্টা। এরপর থানচি বাজার থেকে কিছু ছোট ছোট পাড়া যেমন তুতং পাড়া, বোর্ডিং হেডমেন পাড়া, কাইতুন পাড়া ইত্যাদি পেরুলেই পেয়ে যাবেন বাকলাই পাড়া, সময় লাগবে প্রায় ১২ ঘণ্টা। যদি কেউ জলপ্রপাত এর উপর যেতে চান তবে আপনার প্রায় ১ ঘণ্টা লাগবে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র