বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

ফাইপি ঝর্ণা

ফাইপি ঝর্ণা (Faipi Waterfall) বাংলাদেশের বান্দরবান জেলার থাইকং পাড়ায় অবস্থিত একটি অনিন্দ্য সুন্দর বুনো ঝর্ণা। ব্যোম ভাষায় ফাইপি শব্দের অর্থ হাতির বাঁধা। এর মানে হলো যে রাস্তায় হাতি চলতে পারে না সেই রাস্তায় অবস্থিত ঝর্ণা। থাইকং পাড়ার উত্তরের দিকে রয়েছে কেওক্রাডাং, …

এক নজরে

জেলা
বান্দরবান
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.200, 92.200

বিবরণ

ফাইপি ঝর্ণা (Faipi Waterfall) বাংলাদেশের বান্দরবান জেলার থাইকং পাড়ায় অবস্থিত একটি অনিন্দ্য সুন্দর বুনো ঝর্ণা। ব্যোম ভাষায় ফাইপি শব্দের অর্থ হাতির বাঁধা। এর মানে হলো যে রাস্তায় হাতি চলতে পারে না সেই রাস্তায় অবস্থিত ঝর্ণা। থাইকং পাড়ার উত্তরের দিকে রয়েছে কেওক্রাডাং , পূর্বে মদক রেঞ্জ, পশ্চিমে আছে কপিতাল আর দক্ষিণে তাজিংডং পাহাড়। ঝুম বর্ষায় ফাইপি ঝর্ণার পানি খানিকটা ঘোলা হলেও বর্ষার পরে স্বচ্ছ সাদা জলের দেখা মিলবে। অফট্রেইলের এই ঝর্ণার রূপ, মাধুর্য এবং দুর্গমতা এটিকে অন্যসব ঝর্ণার থেকে করেছে আকর্ষণীয়। ঝর্ণার পথের দুর্গমতার কারনে এই ঝর্নার খুম কম সংখ্যক পর্যটকদেরই পা পড়েছে।

ফাইপি ঝর্ণা দুর্গম এলাকায় হলেও একাধিক পথ দিয়ে এই ঝর্ণায় পৌছানো যায়। পর্যটকরা থানচি কিংবা রুমা উপজেলা থেকে ট্রেকিং করে ঈই ঝর্ণায় পৌছাতে পারবেন। ফাইপি ঝর্ণা দেখতে হলে আপনাকে বাংলাদেশের যেকোন স্থান থেকে প্রথমে বান্দরবানে পৌছাতে হবে। বাংলাদেশের সব জেলা থেকেই বাসে করে বান্দরবানে যাওয়া যায়। ঢাকা থেকে নন এসি বাসে বান্দরবানে যেতে খরচ হবে প্রায় ৫৫০-৯০০ টাকা। ঢাকা থেকে সড়ক পথে বান্দরবানে পৌছাতে সাত থেকে সাড়ে সাত ঘণ্টা সময় লাগবে।

বান্দরবান থেকে নিয়মিত বিরতিতে থানচির উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। এছাড়া পর্যটকরা চান্দের গাড়ি রিজার্ভ করে থানচি যেতে পারবেন। বান্দরবান থেকে প্রায় ৭৯ কিলোমিটার দূরে অবস্থিত থানচিতে পৌছাতে প্রায় সাড়ে চার ঘণ্টা সময় লাগবে। থানচি পৌছানোর পরে ট্রেকিং করে বোর্ডিংপাড়া, শেরকর পাড়া এবং বাকলাই পাড়া অতিক্রম করে থাইকং পাড়ায় পৌছাতে হবে।

বান্দরবান থেকে নিয়মিত বিরতিতে রুমার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। এছাড়া বান্দরবান থেকে চান্দের গাড়ি রিজার্ভ করে রুমা উপজেলায় যেতে পারবেন। চান্দের গাড়ি অথবা বাসে করে রুমায় পৌছাতে ১০০-১২০ টাকা খরচ হবে এবং তিন থেকে ৪ ঘণ্টা সময় লাগবে। রুমা থেকে আপনি বগালেক এবং কেওক্রাডং হয়ে থাইকিংপাড়ায় যেতে পারবেন।

এই ট্রিপে আপনাকে থাকতে হবে স্থানীয় জুম ঘরে। পাড়ার কারবারির সাথে কথা বলে থাকতে পারবেন। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে নিজেরাই রান্না করে খেতে পারবেন, এক্ষেত্রে আপনাদের গাইড আপনাকে সাহায্য করবে।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

ফাইপি ঝর্ণা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ

আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা

সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

ফাইপি ঝর্ণা-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজসেন্টমার্টিন ট্রাভেলসইউনিক সার্ভিসএস আলম সার্ভিস

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ফাইপি ঝর্ণা দুর্গম এলাকায় হলেও একাধিক পথ দিয়ে এই ঝর্ণায় পৌছানো যায়। পর্যটকরা থানচি কিংবা রুমা উপজেলা থেকে ট্রেকিং করে ঈই ঝর্ণায় পৌছাতে পারবেন। ফাইপি ঝর্ণা দেখতে হলে আপনাকে বাংলাদেশের যেকোন স্থান থেকে প্রথমে বান্দরবানে পৌছাতে হবে। বাংলাদেশের সব জেলা থেকেই বাসে করে বান্দরবানে যাওয়া যায়। ঢাকা থেকে নন এসি বাসে বান্দরবানে যেতে খরচ হবে প্রায় ৫৫০-৯০০ টাকা। ঢাকা থেকে সড়ক পথে বান্দরবানে পৌছাতে সাত থেকে সাড়ে সাত ঘণ্টা সময় লাগবে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র