বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
পাহাড় ও পর্বতবান্দরবান · Chattogram

মাইতা তৈম

মাইতা তৈম পাহাড় (Maita Toiym Hill) বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এবং পর্যটকদের জন্য অসাধারন একটি গন্তব্য। আলীকদম উপজেলা সদর থেকে পাহাড়টির দূরত্ব প্রায় ১0 কিলোমিটার। মাইতা তৈম পাহাড় সমুদ্রপৃষ্ট থেকে আনুমানিক ১৬০০ ফুট উচুতে অবস্থিত। স্থানীয়দের কাছে এটি মইতা তৈম চৈত নামেই পরিচিত, যার …

এক নজরে

জেলা
বান্দরবান
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.200, 92.200

বিবরণ

মাইতা তৈম পাহাড় (Maita Toiym Hill) বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এবং পর্যটকদের জন্য অসাধারন একটি গন্তব্য। আলীকদম উপজেলা সদর থেকে পাহাড়টির দূরত্ব প্রায় ১0 কিলোমিটার। মাইতা তৈম পাহাড় সমুদ্রপৃষ্ট থেকে আনুমানিক ১৬০০ ফুট উচুতে অবস্থিত। স্থানীয়দের কাছে এটি মইতা তৈম চৈত নামেই পরিচিত, যার বাংলা নাম মাইতা তৈম পাহাড়। পাহাড়টি আসলে ম্রো সম্প্রদায়ের লাং চিং মার্মা নামের একজন আদিবাসীর জুমের পাহাড়। যেখানে রয়েছে জুমঘর এবং একটি ক্যাম্পিং গ্রাউন্ড।

মাইতা তৈম পাহাড়টি ঘন সবুজ জঙ্গলে আবৃত এবং এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। পাহাড়ের চূড়া থেকে আশেপাশের গ্রাম, পাহাড়, মারায়ন তং এবং সবুজ ভ্যালির দেখা মিলে যা পাহাড়প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান।

মাইতা তৈইম পাহাড় ট্রেকিং এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি জনপ্রিয় স্থান। পাহাড়ের চূড়ায় উঠার পথে আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। স্থানীয় গাইডরা পর্যটকদের সাথে এই অঞ্চলের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে তথ্য শেয়ার করেন। মাইতা তৈম ট্রেকিং এর সকল ব্যবস্থা করে দিয়ে থাকেন ইয়াসিন ভাই। আলীকদম আবাসিকে ইয়াসিন হোটেলে গেলেই ওনাকে পেয়ে যাবেন। উনি তাবু থেকে ট্রেকিং গাইড সকল কিছুর সরবারহ করে থাকেন। তার বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। তাবু, বালিশ কম্বল, খাওয়া-দাওয়া (দুপুর, রাত, সকালের নাস্তা), গাইড সকল কিছু মিলিয়ে ৯০০ টাকার প্যাকেজে আপনি সবকিছু পেয়ে যাবেন। আর যদি মাইতা তৈম এর জুমঘরে থাকতে চান তাহলে আপনাকে অতিরিক্ত ২০০০ টাকা গুনতে হবে। সেক্ষেত্রে বুকিং এর কাগজ সাথে নিয়ে যাবেন প্রিন্ট করে এবং যে জুমঘরের বুকিং দিয়েছেন সেই জুমঘরের ছবিও সাথে রাখবেন ঝামেলা এড়াতে।

মাইতা তৈম পাহাড় ভ্রমণের সর্বোত্তম সময় হল অক্টোবর থেকে মার্চ মাস। এই সময়ে আবহাওয়া ট্রেকিংয়ের জন্য সবথেকে আরামদায়ক থাকে, আকাশ পরিষ্কার থাকে এবং আর্দ্রতা কম থাকে। বর্ষাকাল (জুন থেকে অক্টোবর) প্রকৃতি সবুজে ভরে থাকে, তবে ভারী বৃষ্টিপাতের কারণে ট্রেকিং কষ্টকর হতে পারে। আরামদায়ক অভিজ্ঞতার জন্য, শীতকাল আদর্শ।

মাইতা তৈম ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ

আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা

সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

মাইতা তৈম-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজসেন্টমার্টিন ট্রাভেলসইউনিক সার্ভিসএস আলম সার্ভিস

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

মাইতা তৈম পাহাড় (Maita Toiym Hill) বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এবং পর্যটকদের জন্য অসাধারন একটি গন্তব্য। আলীকদম উপজেলা সদর থেকে পাহাড়টির দূরত্ব প্রায় ১0 কিলোমিটার। মাইতা তৈম পাহাড় সমুদ্রপৃষ্ট থেকে আনুমানিক ১৬০০ ফুট উচুতে অবস্থিত। স্থানীয়দের কাছে এটি মইতা তৈম চৈত নামেই পরিচিত, যার বাংলা নাম মাইতা তৈম পাহাড়। পাহাড়টি আসলে ম্রো সম্প্রদায়ের লাং চিং মার্মা নামের একজন আদিবাসীর জুমের পাহাড়। যেখানে রয়েছে জুমঘর এবং একটি ক্যাম্পিং গ্রাউন্ড।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র