বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
পাহাড় ও পর্বতবান্দরবান · Chattogram

মারাইংছা হিল

মারাইংছা হিল (Maraingcha Hill) বান্দরবানের লামা উপজেলার মিরিন্জায় সমতল ভূমি হতে ১৮০০ ফুট উপরে অবস্থিত একটি মেঘের রাজ্যের সর্বোচ্চ পাহাড়। এখানে প্রায়শই মেঘের উড়াউড়ি দেখা যায়। বিশেষ করে ঘুম ভেঙ্গে সকালে দেখা মিলবে মেঘের সমুদ্রের। এই মারাইংছা হিলের সবচাইতে আকর্ষণীয় সময় হল সূর্যোদয় এবং সূর্যাস্ত। এই দুইটাই দারুণভাবে উপভোগ্য এখানে। চারিদিকে সবুজে ঘেরা শুধু পাহাড়। মেঘ …

এক নজরে

জেলা
বান্দরবান
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.200, 92.200

বিবরণ

মারাইংছা হিল (Maraingcha Hill) বান্দরবানের লামা উপজেলার মিরিন্জায় সমতল ভূমি হতে ১৮০০ ফুট উপরে অবস্থিত একটি মেঘের রাজ্যের সর্বোচ্চ পাহাড়। এখানে প্রায়শই মেঘের উড়াউড়ি দেখা যায়। বিশেষ করে ঘুম ভেঙ্গে সকালে দেখা মিলবে মেঘের সমুদ্রের। এই মারাইংছা হিলের সবচাইতে আকর্ষণীয় সময় হল সূর্যোদয় এবং সূর্যাস্ত। এই দুইটাই দারুণভাবে উপভোগ্য এখানে।

চারিদিকে সবুজে ঘেরা শুধু পাহাড়। মেঘ ও কুয়াশাচ্ছন্ন পাহাড়গুলোর সাথে আকাশের মিতালী নজর কেড়ে নিবে যেকোন পর্যটকের। বিরক্তহীন দিন রাত কাটিয়ে দেওয়া যাবে এই মারাইংছা হিল এর চূড়ায় বসে বসে। এখানে গড়ে ওঠা রিসোর্ট এবং জুমঘরের বারান্দা থেকে দেখা যাবে লামা ও আলীকদম উপজেলাসহ কক্সবাজার জেলার সুদূরের বিস্তৃর্ণ এলাকাসমূহ। চারিদিকে সবুজ, উঁচু-নিচু পাহাড়। পূর্বেদিকে তাকালেই লামা উপজেলা শহর। আরেকটু দূরে তাকালে আলীকদম উপজেলা এবং পশ্চিমে চোখ ফেললেই কক্সবাজার জেলা। রাত হলে দূরের বাতির আলোগুলো মিটমিট করে জ্বলে উঠে। সবই যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি।

পাহাড়ে এত সুন্দর পরিবিশে রাত কাটানোর জন্য এর চাইতে সুন্দর স্থান কম আছে। তাছাড়া গাড়ি থেকে নেমে মাত্র ১০ মিনিটের সোজা পথে হেঁটেই এখানে পৌছানো যায়।

ঢাকা থেকে যারা মারাইংছা হিল যেতে চান তাঁরা কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া বাস স্টেশনরানেমে পড়ুন। সেখান থেকে লামা-আলীকদম পথে চান্দের গাড়ি, সিএনজি বা বাসে করে মিরিঞ্জা বাজার যাওয়া যায়। চকরিয়া থেকে বাসে গেলে ভাড়া পরবে ৬০ টাকা আর চান্দের গাড়িতে গেলে জনপ্রতি ভাড়া গুনতে হবে ৯০ টাকা। মিরিঞ্জা বাজার থেকে আপনাকে ১০ মিনিট হেঁটে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌছাতে হবে।

মারাইংছা হিলে থাকবার জন্যে প্রতিনিয়তই গড়ে উঠছে নানা ডিজাইনের, নানা সুবিধা সম্বলিত রিসোর্ট। বর্তমানে মিরিঞ্জা এবং মারাইংছা হিল এলাকায় ৩০ এর অধিক রিসোর্ট এবং মাচাং/জুমঘর গড়ে উঠেছে। এদের মধ্যে অন্যতম –

এছাড়া পর্যটকরা চাইলে লামা যেয়ে অবস্থান করতে পারবেন। তবে লামা যেহেতু পাহাড়ি এলাকা এবং বিশেষ করে রাত্রিযাপনের সুযোগ-সুবিধা সীমিত, তাই আগে থেকেই বুকিং করে যাওয়া ভালো। সব মিলিয়ে লামা উপজেলায় তংথমাং রিসোর্ট এন্ড রেস্টেুরেন্টে ২০ জন এবং অনন্য রিসোর্টে ৫০ জন পর্যটক থাকার ব্যবস্থা আছে। এছাড়া লামা বাজারে মানসম্মত আবাসিত হোটেল সী-হিল, মাছ বাজারে জেলা পরিষদ গেস্ট হাউজ, প্রিজন হোটেল ও মিরিঞ্জা হোটেলে শতাধিক লোক থাকার ব্যবস্থা আছে।

মারাইংছা হিলে গড়ে উঠা প্রত্যেকটি রিসোর্টে তিন বেলা খাবার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। এই খাবারের প্যাকেজ গুলো ৮০০ টাকা থেকে ১,১০০ টাকার মধ্যে। এসকল প্যাকেজে সকালের নাস্তায় থাকে ডিম-খিচুড়ি অথবা খিচুড়ি-মুরগির মাংস। দুপুরে থাকে সাদা ভাত, সাথে ডাল, সবজি, সালাত ও মুরগির মাংস। রাতে মুরগির মাংস, সাথে পরোটা। এছাড়া গেস্টরা চাইলে সন্ধ্যায় ক্যাম্পফায়ার করে বারবিকিউ করার ব্যবস্থাও রয়েছে। তবে অনেকেই আছে খরচ বাঁচাতে মিরিঞ্জা বাজারে যেয়ে লোকাল খাবারের দোকান থেকে খেয়ে থাকেন।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

মারাইংছা হিল ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ

আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা

সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

মারাইংছা হিল-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজসেন্টমার্টিন ট্রাভেলসইউনিক সার্ভিসএস আলম সার্ভিস

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকা থেকে যারা মারাইংছা হিল যেতে চান তাঁরা কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া বাস স্টেশনরানেমে পড়ুন। সেখান থেকে লামা-আলীকদম পথে চান্দের গাড়ি, সিএনজি বা বাসে করে মিরিঞ্জা বাজার যাওয়া যায়। চকরিয়া থেকে বাসে গেলে ভাড়া পরবে ৬০ টাকা আর চান্দের গাড়িতে গেলে জনপ্রতি ভাড়া গুনতে হবে ৯০ টাকা। মিরিঞ্জা বাজার থেকে আপনাকে ১০ মিনিট হেঁটে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌছাতে হবে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র