বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

মায়া লেক

মায়া লেক (Maya Lake) বান্দরবান জেলার আলীকদম উপজেলার ৫ কিলো এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক ভাবে সৃষ্ট হ্রদ। স্থানীয় ভাবে অনেকের কাছে মায়ালেকটি মারমা লেক নামেও পরিচিত। আলীকদম আবাসিক হতে ডিম পাহাড় রুটে যাওয়ার সময় রাস্তার পাশেই এই মায়া লেক ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। গাড়ি থেকে নেমে সামান্য কিছু পথ পায়ে হেটে রাস্তার নিচে নেমে …

এক নজরে

জেলা
বান্দরবান
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.200, 92.200

বিবরণ

মায়া লেক (Maya Lake) বান্দরবান জেলার আলীকদম উপজেলার ৫ কিলো এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক ভাবে সৃষ্ট হ্রদ। স্থানীয় ভাবে অনেকের কাছে মায়ালেকটি মারমা লেক নামেও পরিচিত। আলীকদম আবাসিক হতে ডিম পাহাড় রুটে যাওয়ার সময় রাস্তার পাশেই এই মায়া লেক ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। গাড়ি থেকে নেমে সামান্য কিছু পথ পায়ে হেটে রাস্তার নিচে নেমে গেলেই খুব কাছ থেকে মায়া লেক দেখতে পারবেন।

ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে শ্যামলী পরিবহনের আলীকদমের ননএসি বাসে চেপে বসুন। আলীকদম আবাসিক এলাকা নেমে পড়ুন, ভাড়া ৭৫০-৮০০ টাকা। সায়দাবাদ বাসস্ট্যান্ডের ১০ নাম্বার কাউন্টার থেকে বাস ছাড়ে রাত ১০ টার সময়। আলীকদম থেকে সন্ধ্যে ৭টার সময় আলীকদম বাসস্ট্যান্ড থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসে চেপে ব্যাক করতে পারবেন।

এছাড়াও আরেক ভাবে আলীকদম যাওয়া যায়। কক্সবাজারের বাসে চেপে চকোরিয়া নামতে হবে। সেক্ষেত্রে ঢাকা থেকে চকরিয়া পর্যন্ত ভাড়া পড়বে ৭০০-৭৫০ টাকা। চকোরিয়া থেকে লোকাল জিপে করে আলীকদম আবাসিক পর্যন্ত যেতে পারবেন। ভাড়া পড়বে জনপ্রতি ৭০/৮০ টাকা।

আলীকদম আবাসিক থেকে বাইক বা চাঁদের গাড়ি রিজার্ভ নিয়ে মায়া লেক যেতে পারবেন। গাড়ি ভাড়া সারা দিনের জন্য ৩৫০০/৪০০০ টাকা নিতে পারে। শুধু মায়ালেক ভ্রমণ করতে চাইলে গাড়ির ভাড়া ১২০০ টাকা নিবে।

আলীকদমে থাকার তেমন ভালো কোন ব্যবস্থা নেই। জেলা পরিষদের একটি ডাক বাংলো আছে যার অবস্থান বাস স্ট্যান্ড থেকে স্বল্প দূরত্বে। এছাড়া পান বাজারেও ব্যক্তি মালিকানা একটি বোর্ডিং আছে যার অবস্থান আলীকদম বাজারে। বোর্ডিং এর মান তেমন একটা ভালো না। ডাক বাংলোতে মোট ১০টি রুম আছে। ভাড়া– নীচ তলার ৫ টি প্রতিটি ৫০০ টাকা করে। দ্বিতীয় তলার ৫ টি প্রতিটি ১০০০ টাকা করে। জিয়া বোর্ডিং এ দুই বিছানার রুম ভাড়া – ৪৫০ টাকা।

জিয়া বোর্ডিং এ যোগাযোগঃ মোহাম্মদ সাদ্দাম হোসেন (০১৮২৮৯৩৩৬৩৩, ০১৮২৮৯৩৩৬৩৩, ০১৫৫৩৬০৩৯১৫)

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

মায়া লেক ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ

আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা

সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

মায়া লেক-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজসেন্টমার্টিন ট্রাভেলসইউনিক সার্ভিসএস আলম সার্ভিস

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

মায়া লেক (Maya Lake) বান্দরবান জেলার আলীকদম উপজেলার ৫ কিলো এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক ভাবে সৃষ্ট হ্রদ। স্থানীয় ভাবে অনেকের কাছে মায়ালেকটি মারমা লেক নামেও পরিচিত। আলীকদম আবাসিক হতে ডিম পাহাড় রুটে যাওয়ার সময় রাস্তার পাশেই এই মায়া লেক ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। গাড়ি থেকে নেমে সামান্য কিছু পথ পায়ে হেটে রাস্তার নিচে নেমে গেলেই খুব কাছ থেকে মায়া লেক দেখতে পারবেন।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র