বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

মিরিঞ্জা ভ্যালি

মিরিঞ্জা ভ্যালি (Mirinja Valley) সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ ফিট উঁচুতে বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জায় অবস্থিত একটি পর্যটন স্পট। বান্দরবান শহর থেকে ৮৬ কিলোমিটার ও কক্সবাজার চকরিয়া উপজেলা হতে ২৭ কিলোমিটার দূরে মিরিঞ্জা ভ্যালি অবস্থিত। লামা উপজেলা শহর থেকে ৭ কিলোমিটার দূরে চকরিয়া-লামা সড়কের পাশে এই …

এক নজরে

জেলা
বান্দরবান
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
21.760, 92.180

বিবরণ

মিরিঞ্জা ভ্যালি (Mirinja Valley) সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ ফিট উঁচুতে বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জায় অবস্থিত একটি পর্যটন স্পট। বান্দরবান শহর থেকে ৮৬ কিলোমিটার ও কক্সবাজার চকরিয়া উপজেলা হতে ২৭ কিলোমিটার দূরে মিরিঞ্জা ভ্যালি অবস্থিত। লামা উপজেলা শহর থেকে ৭ কিলোমিটার দূরে চকরিয়া-লামা সড়কের পাশে এই পর্যটন কেন্দ্রের অবস্থান।

এখানে প্রায়শই মেঘের উড়াউড়ি দেখা যায়। বিশেষ করে ঘুম ভেঙ্গে সকালে দেখা মিলতে পারে মেঘের সমুদ্রের। এই মিরিঞ্জা ভ্যালির সবচাইতে আকর্ষণীয় সময় হল সূর্যোদয় এবং সূর্যাস্ত, দুটোই দারুণভাবে উপভোগ্য এখানে। দখানেই দেখা মিলবে পাহাড়, মেঘ আর আকাশের মিতালির, আছে চোখ জুড়ানো সবুজের সমারোহ। চারদিক থেকে ধেয়ে আসা বিশুদ্ধ হাওয়াইয় প্রাণ ভরে নিশ্বাস নেয়ার সুযোগ। এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ, আকাশকেও মনে হয় বেশ কাছে। রাতে শহরের আলোতে যেন সৌন্দর্য আরও বৈচিত্র্যময়।

বান্দরবানের লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের পাশেই অবস্থিত এই মনোহারিণী মিরিন্জা ভ্যালি। যেখানে গেলেই দেখতে পাবেন সারি সারি পাহাড় মেঘের সাথে মিতালি করে দাঁড়িয়ে আছে। কখনও কখনও আপনি মেঘের ভেলার ওপরে থাকবেন। মেঘ আপনাকে ছুঁয়ে দেবে। শীতল এই পরশে জুড়িয়ে যাবে হৃদয় ও মন। মেঘ আর কুয়াশার লুকোচুরি খেলার দেখা মিলবে একদম ভোর বা সন্ধ্যায়। বর্ষাকাল হলে সারা দিনই দেখা মিলবে মেঘের আসা-যাওয়া খেলা।

মিরিঞ্জা পাহাড় থেকে লামা শহরের দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। মিরিঞ্জা ভ্যালিতে দাঁড়িয়ে লামা শহরটি দেখা যায়। একই সঙ্গে দিগন্তজোড়া আলীকদম ও থানচি উপজেলা দেখতে পাবেন ভিউ পয়েন্টে দাঁড়িয়ে।

বাংলাদেশের যেকোনো জায়গা থেকে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া বাস টার্মিনালে নামতে হবে। সেখান থেকে লামা-আলীকদম পথে জিপ, বাস বা সিএনজি করে মিরিঞ্জা ভ্যালিতে যাওয়া যায়। লামা-আলীকদম সড়কে মিরিঞ্জা পাহাড়ের পাশে গাড়ি থেকে নেমে ১০ মিনিট হাঁটলেই মিরিঞ্জা ভ্যালি। চাইলে মোটরসাইকেল নিয়েও ভ্যালিতে যেতে পারেন। চকরিয়া থেকে মিরিঞ্জা পাহাড়ের দূরত্ব ২৪ কিলোমিটার। বাস কিংবা শেয়ার জিপের যেতে চাইলে ভাড়া গুনতে হবে ৫০ থেকে ৬০ টাকা। চাইলে সিএনজি বা প্রাইভেটকার নিয়েও যেতে পারেন। মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার রাস্তাটা খুবই সহজ, কারন প্রায় সবটা পথই আপনি গাড়িতে চেপে যেতে পারবেন। পুরো জার্নিতে আপনাকে শুধু মিনিট দশেক হাটতে হবে।

মিরিঞ্জা ভ্যালিতে থাকবার জন্যে প্রতিনিয়তই বিভিন্ন রিসোর্ট এবং মাচাং গড়ে উঠছে। তবে তাদের মধ্যে অন্যতম কিছু রিসোর্টের খোঁজ দেয়া হলো –

এখানে মেঘ ছুঁয়ে যাবে আপনাকে। জঙ্গলবিলাস থেকেই আপনি বেস্ট ফ্রেমে সানসেট ও সান রাইজ উপভোগ করতে পারবেন। বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে জুমঘর/পড হাউস কিংবা টেন্ট বুকিং করতে পারেন। বুকিং করার জন্য ৩০% টাকা বুকিং মানি হিসেবে সেন্ড করতে হবে(বুকিং মানি অফেরতযোগ্য)। মিনিমাম ১ সপ্তাহ আগে বুকিং করতে হবে যদি আপনার পছন্দের জুমঘর/পটহাউস কিংবা কটেজ টিতে রাত্রি যাপন করতে চান। বুকিং এর জন্য সরাসরি কল করতে পারেন – 01602346222 / 01602345000

এছাড়া পর্যটকরা চাইলে লামা যেয়ে অবস্থান করতে পারবেন। তবে লামা যেহেতু পাহাড়ি এলাকা এবং বিশেষ করে রাত্রিযাপনের সুযোগ-সুবিধা সীমিত, তাই আগে থেকেই বুকিং করে যাওয়া ভালো। সব মিলিয়ে লামা উপজেলায় তংথমাং রিসোর্ট এন্ড রেস্টেুরেন্টে ২০ জন এবং অনন্য রিসোর্টে ৫০ জন পর্যটক থাকার ব্যবস্থা আছে। এছাড়া লামা বাজারে মানসম্মত আবাসিত হোটেল সী-হিল, মাছ বাজারে জেলা পরিষদ গেস্ট হাউজ, প্রিজন হোটেল ও মিরিঞ্জা হোটেলে শতাধিক লোক থাকার ব্যবস্থা আছে।

মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ

আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা

সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

মিরিঞ্জা ভ্যালি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজসেন্টমার্টিন ট্রাভেলসইউনিক সার্ভিসএস আলম সার্ভিস

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

এখানে প্রায়শই মেঘের উড়াউড়ি দেখা যায়। বিশেষ করে ঘুম ভেঙ্গে সকালে দেখা মিলতে পারে মেঘের সমুদ্রের। এই মিরিঞ্জা ভ্যালির সবচাইতে আকর্ষণীয় সময় হল সূর্যোদয় এবং সূর্যাস্ত, দুটোই দারুণভাবে উপভোগ্য এখানে। দখানেই দেখা মিলবে পাহাড়, মেঘ আর আকাশের মিতালির, আছে চোখ জুড়ানো সবুজের সমারোহ। চারদিক থেকে ধেয়ে আসা বিশুদ্ধ হাওয়াইয় প্রাণ ভরে নিশ্বাস নেয়ার সুযোগ। এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ, আকাশকেও মনে হয় বেশ কাছে। রাতে শহরের আলোতে যেন সৌন্দর্য আরও বৈচিত্র্যময়।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র