বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

মুনলাই পাড়া, রুমা

বান্দরবান শহর থেকে মাত্র দুই-আড়াই ঘণ্টার যাত্রায় চলে যাওয়া যায় ৫৪ বম পরিবারের প্রশান্তময় পাহাড়ি গ্রাম মুনলাই (Munlai Para) পাড়াতে। চারিদিকে পাহাড় বেষ্টিত এবং সাঙ্গু নদী বিধৌত এই পাড়াটিতে উপভোগ করতে পারবেন স্ট্যান্ডার্ড কিন্তু ইকো সিস্টেমের হোম স্টে এবং পাহাড়ি রান্নার অসাধারণ স্বাদ, রোমাঞ্চকর ট্রেকিং, কায়াকিং, দেশের দীর্ঘতম জিপ লাইন এবং অন্যান্য অনেক ইভেন্টের মাধ্যমে …

এক নজরে

জেলা
বান্দরবান
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.200, 92.200

বিবরণ

বান্দরবান শহর থেকে মাত্র দুই-আড়াই ঘণ্টার যাত্রায় চলে যাওয়া যায় ৫৪ বম পরিবারের প্রশান্তময় পাহাড়ি গ্রাম মুনলাই (Munlai Para) পাড়াতে। চারিদিকে পাহাড় বেষ্টিত এবং সাঙ্গু নদী বিধৌত এই পাড়াটিতে উপভোগ করতে পারবেন স্ট্যান্ডার্ড কিন্তু ইকো সিস্টেমের হোম স্টে এবং পাহাড়ি রান্নার অসাধারণ স্বাদ, রোমাঞ্চকর ট্রেকিং, কায়াকিং, দেশের দীর্ঘতম জিপ লাইন এবং অন্যান্য অনেক ইভেন্টের মাধ্যমে বম সম্প্রদায়ের জীবনধারা।

বাংলাদেশের প্রথম কমিউনিটি বেইজড ট্যুরিজম ( Community Tourism ) গড়ে উঠেছে এই পাহাড়ি বম সম্প্রদায়ের গ্রামে! মুনলাই পাড়াতে প্রকৃতির কাছাকাছি থাকার পাশাপাশি স্বাদ নিতে পারবেন বিভিন্ন রোমাঞ্চকর এক্টিভিটিজের। ট্রিটপ, কায়াকিং, জিপ লাইনিং, রাতের বেলা বারবিকিউ, ক্যাম্প ফায়ার ইত্যাদি এক্টিভিটিজ রয়েছে এই গ্রাম জুড়ে।

ঢাকা থেকে আপনার বাজেট অনুযায়ী রাতের এসি কিংবা নন-এসি বাসে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু। সকালে বান্দরবান পৌঁছে নাস্তা করে চান্দের গাড়ি করে মুনলাই পাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু। রাস্তায় কোন প্রকার অনাকাঙ্খিত সমস্যা না পেলে দুপুর ১২টার মধ্যে পৌঁছে যাবেন মুনলাই পাড়াতে।

মুনলাই পাড়াতে হোম স্টে বেইজড ইকো কটেজ আছে। থাকা-খাওয়া সব ওখানেই। পর্যাপ্ত ওয়াশরুম এবং গোসলের ব্যবস্থা আছে।

বুকিং এর জন্যে যোগাযোগ করতে চাইলে এখানে দেখতে পারেন ।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

মুনলাই পাড়া, রুমা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ

আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা

সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

মুনলাই পাড়া, রুমা-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজসেন্টমার্টিন ট্রাভেলসইউনিক সার্ভিসএস আলম সার্ভিস

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকা থেকে আপনার বাজেট অনুযায়ী রাতের এসি কিংবা নন-এসি বাসে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু। সকালে বান্দরবান পৌঁছে নাস্তা করে চান্দের গাড়ি করে মুনলাই পাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু। রাস্তায় কোন প্রকার অনাকাঙ্খিত সমস্যা না পেলে দুপুর ১২টার মধ্যে পৌঁছে যাবেন মুনলাই পাড়াতে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র