প্রান্তিক লেক
প্রায় ২৫ একর জায়গা জুড়ে সৃষ্ট কৃত্রিম জলাশয় প্রান্তিক লেক। প্রান্তিক লেক এর আয়তন ২৫ একর হলেও পুরো কমপ্লেক্সটি আরো অনেক বড়। ৬৮ একর এলাকা জুড়ে পাহাড় বেষ্টিত ২৫ একরের বিশাল লেক যা বগা লেক এর থেকেও বড়। জেলার এক প্রান্তে অবস্থিত বলে এই লেকের নামকরণ হয় প্রান্তিক লেক। অপূর্ব সুন্দর এ …
এক নজরে
বিবরণ
প্রায় ২৫ একর জায়গা জুড়ে সৃষ্ট কৃত্রিম জলাশয় প্রান্তিক লেক। প্রান্তিক লেক এর আয়তন ২৫ একর হলেও পুরো কমপ্লেক্সটি আরো অনেক বড়। ৬৮ একর এলাকা জুড়ে পাহাড় বেষ্টিত ২৫ একরের বিশাল লেক যা বগা লেক এর থেকেও বড়। জেলার এক প্রান্তে অবস্থিত বলে এই লেকের নামকরণ হয় প্রান্তিক লেক। অপূর্ব সুন্দর এ লেকের চারিপাশ নানা প্রজাতির গাছগাছালিতে ভরপুর। পিকনিকের জন্য এটি অন্যতম লোভনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে সর্বত্র। এটি বান্দরবান-কেরানীহাট সড়কের পাশে হলুদিয়া নামক স্থানে অবস্থিত। মূল সড়ক থেকে এর দুরত্ব ৫ কিলোমিটার। বান্দরবান জেলা সদর থেকে প্রান্তিক লেক এর দুরত্ব ১৪ কিলোমিটার। লেকটিতে উম্মুক্ত মাটির মঞ্চ, পিকনিক স্পট, বিশ্রামাগার এবং একটি উঁচু গোল ঘর ইত্যাদি স্থাপনা রয়েছে। গোল ঘরে বসে লেকের সৌন্দর্য সহজেই উপভোগ করা যায়।
লেকের নীল জল আর পাড়ের সবুজ বনানী এখানে তেরি করেছে একটি ভিন্ন মাত্রা। গাছের শীতল ছায়া আর নির্মল বাতাস আপনার সব ক্লান্তি ভুলিয়ে দেবে। চাইলে লেকের জলে মাছ শিকার করতে পারবেন তবে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। সেটা হবে আপনার জন্য একটি বাড়তি পাওনা। এছাড়া পরিবার পরিজন নিয়ে আয়েশ করে ঘুরে বেড়াতে পারেন প্যাডেল বোট নিয়ে।
২০ টাকা জনপ্রতি টিকেট কেটে প্রান্তিক লেক এ প্রবেশ করতে হবে।
বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়া বাসস্ট্যান্ডের পরের স্টপেজ হলুদিয়া বাজার। এখানে নেমে লোকাল বা রিজার্ভ সিএনজিযোগে যেতে পারেন প্রান্তিক লেকে। রিজার্ভ সিএনজিতে ভাড়া পড়বে ১০০-১২০ টাকা। অথবা বান্দরবান শহর থেকেও রিজার্ভ সিএনজিযোগে প্রান্তিক লেক (Prantik Lake) এ যেতে পারেন। সে ক্ষেত্রে ভাড়া ২৫০-৩০০ টাকা। আর এখানে ক্যাম্পিং করতে চাইলে ডিসি অফিস থেকে আগেই অনুমতি নিতে হবে।
প্রান্তিক লেক এ রাত্রি যাপনের কোন ব্যবস্থা নেই, নেই কোন খাবার এর ব্যবস্থা। তাই আপনাকে দিনে যেয়ে দিনেই ফিরে আসতে হবে বান্দরবান শহরে এবং লেক এ যাওয়ার সময় সাথে করে খাবার-পানি নিয়ে যেতে হবে।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
প্রান্তিক লেক ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ
আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা
সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা
কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার
শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
প্রান্তিক লেক-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ মোড়
- ফকিরাপুল
- কলাবাগান কাউন্টার
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
২০ টাকা জনপ্রতি টিকেট কেটে প্রান্তিক লেক এ প্রবেশ করতে হবে।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।