রূপমুহুরী ঝর্ণা
এক অপরূপ ঝর্ণাদেবী দেখার অতুলনীয় অনুভুতি নিতে হলে দেখতে হবে বান্দরবানের আলীকদম উপজেলার রূপমুহুরী ঝর্ণা। প্রায় দু’শ ফুট উঁচু পাহাড় থেকে ঝরে পড়ছে রূপমুহুরী ঝর্ণার শীতল বাষ্পীয় জল। এ ঝর্ণার কোথাও কোন কৃত্রিমতা নেই। প্রাকৃতিক এ ঝর্ণার শীতল জলে দাড়িয়ে স্নান করা যায় অনায়াসেই। ঝর্ণার হিমশীতল পানির গোসলে দেহমনে প্রশান্তি আনে নিমিষেই। প্রতিবছর বর্ষা …
এক নজরে
বিবরণ
এক অপরূপ ঝর্ণাদেবী দেখার অতুলনীয় অনুভুতি নিতে হলে দেখতে হবে বান্দরবানের আলীকদম উপজেলার রূপমুহুরী ঝর্ণা। প্রায় দু’শ ফুট উঁচু পাহাড় থেকে ঝরে পড়ছে রূপমুহুরী ঝর্ণার শীতল বাষ্পীয় জল। এ ঝর্ণার কোথাও কোন কৃত্রিমতা নেই। প্রাকৃতিক এ ঝর্ণার শীতল জলে দাড়িয়ে স্নান করা যায় অনায়াসেই। ঝর্ণার হিমশীতল পানির গোসলে দেহমনে প্রশান্তি আনে নিমিষেই। প্রতিবছর বর্ষা ও শুষ্ক মৌসুমে রূপমুহুরী ঝর্ণা দেখতে শত শত পর্যটক শৈলশোভায় ঘেরা আলীকদম উপজেলায় ভ্রমণে আসেন।
পার্বত্য আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দুরে রূপমুহুরী ঝর্ণার অবস্থান। এ প্রাকৃতিক ঝর্ণাটি দেখতে হলে পোয়ামুহুরী বাজার থেকে ৫ মিনিটের পথ হাঁটতে হয়। একটি পাহাড়ি ছড়ার নামানুসারে পোয়ামুহুরীর নামে উৎপত্তি। এ পোয়ামুহুরী ছড়ার পশ্চিমে মাতামুহুরী নদীর কুলঘেঁষে পোয়ামুহুরী ঝর্ণা নামে আরো একটি ঝর্ণা আছে। পোয়ামুহুরী ঝর্ণা ও রূপমুহুরী ঝর্ণার দুরত্ব এক-দেড়কিলোমিটার। ঝম্ ঝম্ কল্ কল্ রবে প্রায় দুইশ’ ফুট উঁচু পাহাড় থেকে ছুটে পড়ছে রূপমুহুরী ঝর্ণার স্বচ্ছ পানির ধারা। আর প্রায় দেড়শ’ ফুট উঁচু থেকে ফেনা তুলে নাচতে নাচতে উপছে পড়ছে পোয়ামুহুরী ঝর্ণা পানি। এ দু’টি প্রাকৃতিক ঝর্ণার শেষ গন্তব্য কুলুকুলু রবে বয়ে ছলা খর স্রোত মাতামুহুরীর স্নিগ্ধ গভীর স্রোত।
রূপমুহুরী ঝর্ণার পানি সবুজের আস্তর কেটে গড়িয়ে গড়িয়ে পড়ছে পাথুরে ভূমিতে। সুউচ্চ পাহাড় থেকে ঝরে পড়া পানি পাথরের আঘাতে কুন্ডলী পাকিয়ে এক মুগ্ধকর শৈল্পিক আভা প্রতিভাত করে। বৃত্তকারে পাথরে ঘেরা পাহাড়ের বুকে এক ঝর্ণাদেবী যেন চঞ্চল প্রবাহে নিজের বীরত্ব প্রকাশ করছে অহর্নিশ। সৃষ্টি করছে চারিপাশে জলের ধোঁয়াশা। সূর্যের কিরণ যখন ঝর্ণার বাষ্পীয় জলে পড়ে তখন তৈরী হয় রংধনু। এ যেন দুর্দান্ত এক অমলনি দৃশ্য। নিজের চোখে না দেখলে যা বিশ্বাস করা যায় না। দুর্গম পাহাড়ি জনপদে অবস্থিত এ ঝর্ণা দর্শনই একটা বিরাট এডভেঞ্চার মনে হবে ভ্রমণপিয়াসীদের কাছে। সবুজ পাহাড়ের কোলে লোকচক্ষুর আড়ালে এ ঝর্ণাটি পর্যটকদের কাছে এখনো অপরিচিতই থেকে গেছে। তবে সাম্প্রতিক বছরগুলোকে কিছু কিছু পর্যটক ছুটে আসছেন এই প্রাকৃতিক ঝর্ণার অপরূপ শোভা দেখতে।
পার্বত্য আলীকদম উপজেলার প্রাকৃতিক পরিবেশ দিগন্ত বিস্তৃত শৈলশোভাম-িত । অন্তর্বিহীন মৌন নিস্তব্ধ সৌন্দর্যের হাতছানি চারিদিকে। এখানে রয়েছে ৫/৬টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পাশাপাশি বাঙ্গালীদের সৌহার্দ্যপূর্ণ অবস্থান। নিরাপত্তা বিধানে রয়েছে পুলিশের পাশাপশি সেনাবাহিনী। চারিদিকে নিরাপত্তার চাদরে ঘেরা আলীকদমের প্রাকৃতিক সৌন্দর্য আচ্ছাদন করতে পারেন যেকোন পর্যটক।
রূপমুহুরী ঝর্ণা দেখতে হলে প্রথমে আসতে হবে আলীকদম।
ঢাকা থেকে আপনাকে প্রথমে চট্রগ্রাম – কক্সবাজার সড়কের চকরিয়া বাস টার্মিনালে নামতে হবে । ঢাকা থেকে নন এসি বাস ভাড়া নিবে ৭৫০ টাকা। অথবা ট্রেনে চট্রগ্রাম গিয়ে চট্রগ্রাম থেকে বাসে চকরিয়া যেতে পারেন । চট্রগ্রাম থেকে চকরিয়া জন প্রতি বাস ভাড়া ১৭০ টাকা। চকরিয়া বাস টার্মিনাল থেকে মাতামুহুরী পরিবহণ সার্ভিসের বাস প্রতিদিন সকাল ৭.৩০ থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত আলিকদমের উদ্দেশ্যে ছেড়ে যায়। আলিকদম থেকে প্রতিদিন সকাল ৭.০০ শুরু করে বিকেল ৫.৩০ পর্যন্ত চকরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। দুই দিক থেকেই ৪০ মিনিট পর পর গাড়ী ছেড়ে যায়। ভাড়া জনপ্রতি ৬০ টাকা। সময় লাগে ১ ঘন্টা ৪০ মিনিটের মতো। চকরিয়া থেকে আলীকদম চাঁদের ( জিপ ) গাড়িতে আসতে পারবেন। লোকাল ভাড়া জন প্রতি ৬৫ টাকা। রিজার্ব ভাড়া এক পথ ১২০০-১৪০০ টাকার মত।
বাসে গেলে দুই ঘণ্টা। আর চাঁদের গাড়িতে গেলে ৩০ মিনিট বা ৪০ মিনিট কম লাগবে। দুয়ের মাঝে ভাড়ার তফাৎ মাত্র ১০ টাকা। সকালে মাতামুহুরী ব্রিজ এলাকা থেকে বর্ষায় ইঞ্জিন বোট এবং শুষ্ক মৌসুমে স্পীড বোটে চেপে মাতামুহুরী নদীপথে কুরুকপাতা-পোয়ামুহুরী বাজার ঘাটে নামতে হবে।
বর্ষায় ইঞ্জিন বোট ভাড়া জনপ্রতি দু’শ টাকা ও শুষ্ক মৌসুমে স্পীড বোট ভাড়া ৪/৫ শ’ টাকা। রিজার্ভ ইঞ্জিন বোট কিংবা স্পীড বোটে ভাড়া ৮/৯ হাজার টাকা পড়বে।
রূপমুহুরী ঝর্ণা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ
আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা
সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা
কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার
শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
রূপমুহুরী ঝর্ণা-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ মোড়
- ফকিরাপুল
- কলাবাগান কাউন্টার
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
রূপমুহুরী ঝর্ণার পানি সবুজের আস্তর কেটে গড়িয়ে গড়িয়ে পড়ছে পাথুরে ভূমিতে। সুউচ্চ পাহাড় থেকে ঝরে পড়া পানি পাথরের আঘাতে কুন্ডলী পাকিয়ে এক মুগ্ধকর শৈল্পিক আভা প্রতিভাত করে। বৃত্তকারে পাথরে ঘেরা পাহাড়ের বুকে এক ঝর্ণাদেবী যেন চঞ্চল প্রবাহে নিজের বীরত্ব প্রকাশ করছে অহর্নিশ। সৃষ্টি করছে চারিপাশে জলের ধোঁয়াশা। সূর্যের কিরণ যখন ঝর্ণার বাষ্পীয় জলে পড়ে তখন তৈরী হয় রংধনু। এ যেন দুর্দান্ত এক অমলনি দৃশ্য। নিজের চোখে না দেখলে যা বিশ্বাস করা যায় না। দুর্গম পাহাড়ি জনপদে অবস্থিত এ ঝর্ণা দর্শনই একটা বিরাট এডভেঞ্চার মনে হবে ভ্রমণপিয়াসীদের কাছে। সবুজ পাহাড়ের কোলে লোকচক্ষুর আড়ালে এ ঝর্ণাটি পর্যটকদের কাছে এখনো অপরিচিতই থেকে গেছে। তবে সাম্প্রতিক বছরগুলোকে কিছু কিছু পর্যটক ছুটে আসছেন এই প্রাকৃতিক ঝর্ণার অপরূপ শোভা দেখতে।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।