সাতভাইখুম
আমিয়াখুম ঝর্ণা থেকে সামান্য উপরে উঠলেই শুরু হয় ছোট-বড় অনেক পাথর দিয়ে সাজানো পাথুরে রাস্তা। খুব সাবধানতার সাথে রাস্তাটুকু পার করার পরে সামনে পড়বে বিশাল আকৃতির পাথরের পাহাড় আর তার মাঝে সবুজ, শান্ত, স্বচ্ছ জলধারা। আর এখান থেকে শুরু সাতভাইখুম। এই পথটুকু যেতে হবে বাঁশের ভেলায় করে। অর্থ্যাৎ সাতভাইখুম এর এই …
এক নজরে
বিবরণ
আমিয়াখুম ঝর্ণা থেকে সামান্য উপরে উঠলেই শুরু হয় ছোট-বড় অনেক পাথর দিয়ে সাজানো পাথুরে রাস্তা। খুব সাবধানতার সাথে রাস্তাটুকু পার করার পরে সামনে পড়বে বিশাল আকৃতির পাথরের পাহাড় আর তার মাঝে সবুজ, শান্ত, স্বচ্ছ জলধারা। আর এখান থেকে শুরু সাতভাইখুম। এই পথটুকু যেতে হবে বাঁশের ভেলায় করে। অর্থ্যাৎ সাতভাইখুম এর এই জলপথটুকু পাড়ি দিতে ভেলায় চড়তেই হবে। ভেলায় চড়ে যাত্রা শুরুর পরে মনে হবে – হঠাৎ যেন কোন পাথুরে দুর্গে প্রবেশ করলেন। এবার শুধু বাকরুদ্ধ অবাক মুগ্ধ চোখে দেখার পালা আর সেই সাথে অনুভব হবে – দু’পাশের আকাশছোঁয়া পাথরের পাহাড় যেন গাম্ভীর্য নিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে। সবুজ অরণ্য তাদের রাজ্যে আপনাকে আলিঙ্গন করে স্বাগতম জানাচ্ছে আর সবুজ টলটলে জলপথ যেন সংবর্ধনা দিচ্ছে আপনাকে। সাতভাইখুম (Satvaikhum) এর রুপ-সৌন্দর্যের বিবরন দিতে সকল উপমা ব্যবহার করলেও হয়তো এর সৌন্দর্য বর্ণনায় শব্দের কমতি হবে। সাতভাইখুমের সবুজ অরন্য, জলপাথরের গিরিপথ আর পাথুরে পাহাড়ী রাজ্য থেকে ফেরার পথে আপনার সঙ্গী হবে অনেক দুরন্ত, দুর্গম আর ভয়ানক রোমাঞ্চকর ভ্রমনের দারুন এক অনুভুতি।
সাতভাইখুম বলতে আপনাকে বাঁশের ভেলায় করে দুই পাথরের পাহাড়ের মাঝখানের সরু জলধারায় ঘুরিয়ে নিয়ে আসবে। যাওয়া আসায় ৫০ মিনিট মত লাগে। এখানের সবুজ টলমলে পানি দেখে নামতে ইচ্ছে হতে পারে কিন্তু না নামাই শ্রেয়। এখানে পানির গভীরতা অনেক।
বান্দরবানে পৌঁছে সোজা চলে যাবেন থানচিতে। সেখান থেকে নৌকা নিয়ে থামবেন রেমাক্রিতে। এরপর আর কোনো গাড়ি যাবে না, পায়ের ওপরে ছেড়ে দিতে হবে শহুরে হাওয়ায় পেলে পুষে বড় করা শরীরটাকে। চলতি পথে নাফাখুম পড়বে, সেখান থেকে যেতে হবে জিন্নাপাড়া। সেখানে রাতে থেকে পরদিন খুব ভোরে আমিয়াখুম আর সাতভাইখুম এর দিকে হাঁটা দেবেন। সঙ্গে করে রশি, লাইফ জ্যাকেট আর খাবার নিয়ে যাবেন। ফিরে আসার পথে পদ্মমুখ রাস্তা দিয়ে ফেরত আসতে পারেন। সেক্ষেত্রে মাত্র পাঁচ ঘণ্টা হেঁটে অনেক আগেই আপনি থানচিতে পৌঁছাতে পারবেন।
আমিয়াখুম, সাতভাইখুম ও ভেলাখুম ভালোভাবে ঘুরে আসতে চার দিন লেগে যাবে। শুধু থানচি থেকে সব ঘুরে আবার থানচিতে ফেরত আসতে মাথাপিছু মোট খরচ হবে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মত। এই জায়গা অনেক দুর্গম তাই ভারী জিনস আর ট্রলি ব্যাগ না নিয়ে যাওয়াই ভালো।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
সাতভাইখুম ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ
আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা
সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা
কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার
শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
সাতভাইখুম-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ মোড়
- ফকিরাপুল
- কলাবাগান কাউন্টার
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
বান্দরবানে পৌঁছে সোজা চলে যাবেন থানচিতে। সেখান থেকে নৌকা নিয়ে থামবেন রেমাক্রিতে। এরপর আর কোনো গাড়ি যাবে না, পায়ের ওপরে ছেড়ে দিতে হবে শহুরে হাওয়ায় পেলে পুষে বড় করা শরীরটাকে। চলতি পথে নাফাখুম পড়বে, সেখান থেকে যেতে হবে জিন্নাপাড়া। সেখানে রাতে থেকে পরদিন খুব ভোরে আমিয়াখুম আর সাতভাইখুম এর দিকে হাঁটা দেবেন। সঙ্গে করে রশি, লাইফ জ্যাকেট আর খাবার নিয়ে যাবেন। ফিরে আসার পথে পদ্মমুখ রাস্তা দিয়ে ফেরত আসতে পারেন। সেক্ষেত্রে মাত্র পাঁচ ঘণ্টা হেঁটে অনেক আগেই আপনি থানচিতে পৌঁছাতে পারবেন।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।