টাইটানিক ভিউ পয়েন্ট
টাইটানিক ভিউ পয়েন্ট বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর নামকরণ করা হয়েছে এর আকারের কারণে, যা দূর থেকে দেখতে টাইটানিক জাহাজের মতো মনে হয়। এখান থেকে পাহাড়ের বিশাল দৃশ্য, মেঘে ঢাকা পরিবেশ এবং নদীর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায়। এখান থেকে চারপাশের অপূর্ব দৃশ্য দেখা যায়। বর্ষাকালে গেলে …
এক নজরে
বিবরণ
টাইটানিক ভিউ পয়েন্ট বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর নামকরণ করা হয়েছে এর আকারের কারণে, যা দূর থেকে দেখতে টাইটানিক জাহাজের মতো মনে হয়। এখান থেকে পাহাড়ের বিশাল দৃশ্য, মেঘে ঢাকা পরিবেশ এবং নদীর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায়। এখান থেকে চারপাশের অপূর্ব দৃশ্য দেখা যায়। বর্ষাকালে গেলে অধিকাংশ সময়েই মেঘের দেখা পাওয়া যাবে। ক্ষণে ক্ষণে মেঘ এসে আপয়াকে ভিজিয়ে দিয়ে যাবে। এছাড়া এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য মুগ্ধকর। ফটোগ্রাফারদের জন্য এটি একটি আদর্শ জায়গা। পাহাড়, মেঘ এবং প্রাকৃতিক পরিবেশের সুন্দর দৃশ্য ধারণ করা যায়।
বাংলাদেশের আবহাওয়া এর কারনে শীতকাল ভ্রমণের জন্যে সেরা সময়। তাই টাইটানিক ভিউ পয়েন্ট ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মার্চ। এ সময় বান্দরবানের আবহাওয়া সুন্দর থাকে। কিন্তু এ সময় ভেজা তুলোর মতো মেঘের দেখা মিলবে না। এ সময় আকাশ নীল এবং পরিস্কার পাবেন। আর যারা মেঘের আলিঙ্গণ চান তাঁদের বর্ষায় যাওয়া উচিত। এ সময়টাতে নিশ্চিত ভাবে মেঘের দেখা মিলবে।
টাইটানিক ভিউ পয়েন্ট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ
আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা
সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা
কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার
শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে
বাহন: সিএনজি অটোরিকশা / ইজিবাইক / অটোরিকশা
ভাড়া: জনপ্রতি ৩০–৮০ টাকা (রিজার্ভ ২৫০–৫০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
টাইটানিক ভিউ পয়েন্ট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ মোড়
- ফকিরাপুল
- কলাবাগান কাউন্টার
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
বান্দরবান জেলা শহর বা প্রধান বাসস্ট্যান্ড থেকে যেকোনো লোকাল বাহন বা সিএনজিযোগে সরাসরি টাইটানিক ভিউ পয়েন্ট-এ সহজে পৌঁছানো যায়।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।