বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

তমা তুঙ্গী

তমা তুঙ্গী পর্যটন কমপ্লেক্স (Toma Tungi Parjatan Complex) অপরূপ সৌন্দর্যের লীলভূমি বান্দরবান জেলার থানচি উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরে গড়ে ওঠা নতুন এক পর্যটন স্থান যেখান থেকে সসরকারি দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, দ্বিতীয় সর্বোচ্চ কেওক্রাডং পর্বতশৃঙ্গ আর সাম্প্রতিক সময়ে জনপ্রিয় পর্যটন সড়ক …

এক নজরে

জেলা
বান্দরবান
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.200, 92.200

বিবরণ

তমা তুঙ্গী পর্যটন কমপ্লেক্স (Toma Tungi Parjatan Complex) অপরূপ সৌন্দর্যের লীলভূমি বান্দরবান জেলার থানচি উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরে গড়ে ওঠা নতুন এক পর্যটন স্থান যেখান থেকে সসরকারি দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, দ্বিতীয় সর্বোচ্চ কেওক্রাডং পর্বতশৃঙ্গ আর সাম্প্রতিক সময়ে জনপ্রিয় পর্যটন সড়ক ডিম পাহাড় দেখার দারুন সুযোগ।

দুটি ভাগে বিভক্ত করে গড়ে তোলা এ পর্যটনকেন্দ্রর চারপাশেই রয়েছে সবুজ পাহাড়ের সমারোহ। বিশেষ করে ছবি তোলার জন্য আকর্ষণীয়ভাবে গড়ে তোলা হয়েছে তমা তুঙ্গীকে। তাই প্রতিনিয়তই তমা তুঙ্গীতে পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। ট্যুরিস্ট ভিউ পয়েন্ট-১ ও ট্যুরিস্ট ভিউ পয়েন্ট-২ নামে পাশাপাশি দুটি স্থান রয়েছে তমা তুঙ্গীতে। এর মধ্যে ট্যুরিস্ট ভিউ পয়েন্ট-১ থেকে তাজিংডং , দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং এবং ডিম পাহাড় দেখা যায়। দিক নির্ণয়ের জন্য সেখানে তিনটি ভিউ পয়েন্ট নির্মাণ করা হয়েছে। পর্যটকেরা সেখানে গেলে এই ভিউ পয়েন্ট থেকে এই তিন পাহাড় দেখার সুযোগ পান। বসার জন্য তৈরি করা হয়েছে কয়েকটি বেঞ্চ। রয়েছে ছোট্ট একটি পানির ফোয়ারা। ঘুরে বেড়ানোর জন্য রয়েছে বিশাল জায়গা।

ট্যুরিস্ট ভিউ পয়েন্ট – ২ এ রয়েছে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার ব্যবস্থা। বিশাল একটি গাছ ছায়া দিয়ে রাখছে পুরো পর্যটন এলাকাকে। পর্যটকরা সেখানে বেড়াতে গেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে অন্য রকম আনন্দ উপভোগ করেন। সেখানে গেলে মনে হয়, ছবি তোলার জন্য আকর্ষণীয়ভাবে গড়ে তোলা হয়েছে তমা তুঙ্গীকে।

ঢাকা-চট্টগ্রাম বা দেশের যেকোনো স্থান থেকে সড়কপথে বান্দরবান গিয়ে সেখান থেকে থানচি উপজেলায় যাওয়ার ব্যবস্থা রয়েছে। জেলা সদর থেকে বাস, জিপ, মাইক্রো অথবা মোটরসাইকেল ভাড়া নিয়ে থানচির তমাতুঙ্গী যাওয়া যায়। সদর থেকে সড়কপথে তিন ঘণ্টার পথ পাড়ি দিয়ে থানচি সদরে গিয়ে সেখান থেকে মাত্র ১০ থেকে ১২ মিনিটের পথ গেলেই তমা তুঙ্গী পর্যটন স্পট। জেলা সদর থেকে অনেক দূরে হলেও যাতায়াতের সুবিধা থাকায় অনায়াসেই জিপ, মাইক্রো বা বাসে চেপে কিংবা মোটরসাইকেলে চড়ে তমা তুঙ্গী যাওয়া যায়।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

তমা তুঙ্গী ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ

আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা

সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

তমা তুঙ্গী-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজসেন্টমার্টিন ট্রাভেলসইউনিক সার্ভিসএস আলম সার্ভিস

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকা-চট্টগ্রাম বা দেশের যেকোনো স্থান থেকে সড়কপথে বান্দরবান গিয়ে সেখান থেকে থানচি উপজেলায় যাওয়ার ব্যবস্থা রয়েছে। জেলা সদর থেকে বাস, জিপ, মাইক্রো অথবা মোটরসাইকেল ভাড়া নিয়ে থানচির তমাতুঙ্গী যাওয়া যায়। সদর থেকে সড়কপথে তিন ঘণ্টার পথ পাড়ি দিয়ে থানচি সদরে গিয়ে সেখান থেকে মাত্র ১০ থেকে ১২ মিনিটের পথ গেলেই তমা তুঙ্গী পর্যটন স্পট। জেলা সদর থেকে অনেক দূরে হলেও যাতায়াতের সুবিধা থাকায় অনায়াসেই জিপ, মাইক্রো বা বাসে চেপে কিংবা মোটরসাইকেলে চড়ে তমা তুঙ্গী যাওয়া যায়।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র