নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেক
প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যের লীলাভূমি বান্দরবান। উঁচুনিচু পথ, পাহাড়ের শরীর জুড়ে ঘন সবুজের সমারোহ যেন একেঁবেঁকে চলে গেছে গভীর থেকে আরো গভীরে। বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবন এর রূপের জাদুর যেন শেষ নেই। প্রকৃতি তার আপন খেয়ালে এখানে মেলে ধরেছে তার সৌন্দর্যের মায়াজাল। বান্দরবনের পাহাড়, ঝর্ণা, লেক সবকিছুতেই রয়েছে বর্ণিল সৌন্দর্যের ছোঁয়া। আর তেমনই এক সৌন্দর্যের …
এক নজরে
বিবরণ
প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যের লীলাভূমি বান্দরবান । উঁচুনিচু পথ, পাহাড়ের শরীর জুড়ে ঘন সবুজের সমারোহ যেন একেঁবেঁকে চলে গেছে গভীর থেকে আরো গভীরে। বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবন এর রূপের জাদুর যেন শেষ নেই। প্রকৃতি তার আপন খেয়ালে এখানে মেলে ধরেছে তার সৌন্দর্যের মায়াজাল। বান্দরবনের পাহাড়, ঝর্ণা, লেক সবকিছুতেই রয়েছে বর্ণিল সৌন্দর্যের ছোঁয়া। আর তেমনই এক সৌন্দর্যের জায়গা হল নাইক্ষ্যংছড়ির উপবন লেক (Naikhongchari Upaban Porjoton Lake)।
বান্দরবান শহর থেকে ১২০ কিলোমিটার এবং কক্সবাজার থেকে মাত্র ৩৫ কিলোমিটারের দূরে এই লেকটি অবস্থিত। বান্দরবনের নাইক্ষ্যংছড়ির উপজেলার প্রাণ কেন্দ্রে জেলা পরিষদ ডাক বাংলো ঘেঁষে উপবন লেকের অবস্থান। এটি একটি কৃত্রিম হ্রদ। এ স্থানটি ইকো ট্যুর ও পিকনিক স্পট হিসেবে বেশ পরিচিত। সবুজ আর নীলের মাঝে লেকের বুক চিরে দাড়িয়ে আছে ঝুলন্ত ব্রিজ। অসাধারণ সেই প্রাকৃতিক সৌন্দর্য। একে আরো সৌন্দর্য্যমন্ডিত করে তুলেছে দৃষ্টিনন্দন সারি সারি বিভিন্ন প্রজাতির সবুজ পাতার গাছ গুলো। এখানে মাছ ধরা ও নৌকা ভ্রমণের সুবিধা রয়েছে। রয়েছে পাহাড়কন্যা নাইক্ষ্যংছড়ির মনোরম ছায়ানিবিড় সৌন্দর্য অবলোকনের সুযোগ। যা আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। এখানে বনের মাঝে গড়ে তোলা হয়েছে আকাশ বাড়ি, পিকনিকের জন্য ছোট্ট বেশ কয়েকটি ঘর। চারদিক সবুজ অরণ্য ঘেঁষে পাহাড় চূড়ার উপর প্রাকৃতিক হ্রদের এমন দৃষ্টিনন্দন রূপ যে কোন মানুষকে মুগ্ধ করবে।
ঝুলন্ত ব্রিজটির পাশেই একটি ছোট্ট উপজাতীয় পল্লী আছে। এখানে আছে ছোট ছোট বিশ্রাম ঘর, আর উঁচু-নিচু পিচঢালা পথ। বিশেষ করে রাতের নাইক্ষ্যংছড়ি দেখতে দারুণ লাগে।
রামু বাইপাস নেমে সিএনজি বা ট্যাক্সি নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায়। তারপর ওখান থেকে রিকশায় বা হেঁটে উপবন পর্যটন লেকে পৌঁছানো যায়। কক্সবাজার থেকে চান্দের গাড়ি রিজার্ভ করেও এখানে যাওয়া যায়।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেক ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ
আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা
সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা
কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার
শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেক-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ মোড়
- ফকিরাপুল
- কলাবাগান কাউন্টার
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
রামু বাইপাস নেমে সিএনজি বা ট্যাক্সি নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায়। তারপর ওখান থেকে রিকশায় বা হেঁটে উপবন পর্যটন লেকে পৌঁছানো যায়। কক্সবাজার থেকে চান্দের গাড়ি রিজার্ভ করেও এখানে যাওয়া যায়।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।