ভেলাখুম
ভেলাখুম (Velakhum) এর জল-পাথরের রাজত্বে ভেলা বাইতে বাইতে অপার্থিব এক অনুভূতির জন্ম হয়! দুই পাশে পাথরের সুউচ্চ দেয়াল আর মাঝখান দিয়ে শান্ত-স্বচ্ছ সবুজ পানির এই লেগুন নেমে এসেছে আমিয়াখুম থেকে। আমিয়াখুমের আপ স্ট্রিমের এই জল-গিরি পথ পাড়ি দেবার সময় বিশ্বাস করতে বাধ্য হবেন যে দু’পাশের আকাশছোঁয়া পাথরের পাহাড় দেবতার মতো গাম্ভীর্য নিয়ে …
এক নজরে
বিবরণ
ভেলাখুম (Velakhum) এর জল-পাথরের রাজত্বে ভেলা বাইতে বাইতে অপার্থিব এক অনুভূতির জন্ম হয়! দুই পাশে পাথরের সুউচ্চ দেয়াল আর মাঝখান দিয়ে শান্ত-স্বচ্ছ সবুজ পানির এই লেগুন নেমে এসেছে আমিয়াখুম থেকে। আমিয়াখুমের আপ স্ট্রিমের এই জল-গিরি পথ পাড়ি দেবার সময় বিশ্বাস করতে বাধ্য হবেন যে দু’পাশের আকাশছোঁয়া পাথরের পাহাড় দেবতার মতো গাম্ভীর্য নিয়ে আপনাকে আশীর্বাদ করছে। পৃথিবীর সকল সৌন্দর্য এক করলেও এই জল-পাথরের পাঠশালার কাছে কিছুই মনে হবে না তখন।
দেশের এডভেঞ্চারাস জায়গাগুলোর মধ্যে ট্রেকারদের সবচেয়ে প্রিয় একটি জায়গা। এখানে প্রকৃতি সেজেছে তার আপন রঙে। আমিয়াখুম ট্রেকিং এর অন্যতম আকর্ষন এটি। শুধু ভেলা দিয়েই এই জায়গাটি ঘুরে দেখা সম্ভব। আমিয়াখুম থেকে হেঁটে ৫ মিনিট। এখানে আপনাকে বাঁশের ভেলায় উঠতে হবে। তবে সাতভাইখুম আর ভেলাখুমের পার্থক্য হল ভেলাখুমে ভেলায় কিছুদূর যেয়েই আপনাকে নেমে পাথরের ফাঁক ফোঁকর দিয়ে নতুন আর একটা ঝর্ণায় যেতে হবে যা ন্যাইক্ষারমুখ নামে পরিচিত।
ঢাকা থেকে বাসে করে বান্দরবান গিয়ে লোকাল বাসে ২০০ টাকা ভাড়ায় কিংবা রিজার্ভ জীপ ৫০০০ টাকা ভাড়া দিয়ে থানচি পৌছাতে হবে। থানচি থেকে গাইড নিয়ে ইঞ্জিন চালিত বোটে করে পদ্মমুখ। তারপর ৬-৭ঘণ্টা ট্রেকিং করে থুইসা পাড়া। পরদিন থুইসা পাড়া থেকে ২-৩ ঘন্টায় বিপজ্জনক ট্রেইল ৭০-৮০ ডিগ্রী খাড়া "দেবতার পাহাড়" নেমে এই ভয়ংকর সৌন্দর্যের মুখোমুখি হবেন।
অথবা ঢাকা থেকে বাসে করে বান্দরবন শহর। সেখান থেকে বাস অথবা চাঁদের গাড়ী করে থানচি সেখান থেকে ট্রালারে রেমাক্রি সেখান থেকে হেটে ভেলাখুম যাওয়া যায়।
ভেলাখুম ট্রেইল বান্দরবানের কষ্টকর ও বিপদজনক ট্রেইল গুলোর অন্যতম। এখানে যাওয়ার অনুমতি বিজিবি দেয় না।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
ভেলাখুম ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ
আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা
সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা
কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার
শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
ভেলাখুম-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ মোড়
- ফকিরাপুল
- কলাবাগান কাউন্টার
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ভেলাখুম (Velakhum) এর জল-পাথরের রাজত্বে ভেলা বাইতে বাইতে অপার্থিব এক অনুভূতির জন্ম হয়! দুই পাশে পাথরের সুউচ্চ দেয়াল আর মাঝখান দিয়ে শান্ত-স্বচ্ছ সবুজ পানির এই লেগুন নেমে এসেছে আমিয়াখুম থেকে। আমিয়াখুমের আপ স্ট্রিমের এই জল-গিরি পথ পাড়ি দেবার সময় বিশ্বাস করতে বাধ্য হবেন যে দু’পাশের আকাশছোঁয়া পাথরের পাহাড় দেবতার মতো গাম্ভীর্য নিয়ে আপনাকে আশীর্বাদ করছে। পৃথিবীর সকল সৌন্দর্য এক করলেও এই জল-পাথরের পাঠশালার কাছে কিছুই মনে হবে না তখন।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।