বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

জিংসিয়াম সাইতার

জিংসিয়াম সাইতার (Zingsiam Saitar) ঝর্ণাটি বান্দরবানের রুমা থানার রুমানা পাড়ার পাশে অবস্থিত। এই নামটার সঙ্গে একটা করুণ কাহিনী জড়িয়ে আছে। জিংসিয়াম একটা বম মেয়ের নাম। রুমানা পাড়ায়ই থাকত। খুব চঞ্চল ছিল। একদিন জুমে গিয়েছিল শাকসবজি আনার জন্য। ফিরে আসার কথা দুপুরের আগেই। কিন্তু …

এক নজরে

জেলা
বান্দরবান
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.200, 92.200

বিবরণ

জিংসিয়াম সাইতার (Zingsiam Saitar) ঝর্ণাটি বান্দরবানের রুমা থানার রুমানা পাড়ার পাশে অবস্থিত। এই নামটার সঙ্গে একটা করুণ কাহিনী জড়িয়ে আছে। জিংসিয়াম একটা বম মেয়ের নাম। রুমানা পাড়ায়ই থাকত। খুব চঞ্চল ছিল। একদিন জুমে গিয়েছিল শাকসবজি আনার জন্য। ফিরে আসার কথা দুপুরের আগেই। কিন্তু বিকেলও গড়িয়ে যায়। সন্ধ্যা পেরোলে পরে পাড়ার লোকজন তাঁকে খুঁজতে বের হয়। অনেক খুঁজে পেতে রাত ২টার দিকে ঝর্ণার গোড়ায় তার মৃতদেহ পাওয়া যায়। সেই থেকে সাইতার বা ঝর্ণাটির নাম হয় জিংসিয়াম। এর তিনটি ধাপ আছে। প্রতিটি ধাপই আলাদাভাবে সুন্দর। যাওয়া যায় লুংথাউসিহ পাড়া দিয়েও। রুমানা পাড়া থেকে গেলে কুণ্ড এবং দ্বিতীয় ও প্রথম ধাপ দেখে পাড়ায় ফিরতে হয়। আর লুংথাউসিহ পাড়া থেকে গেলে সব ধাপ দেখে রুমানা পাড়ায় যাওয়া যায়।

রুমানা পাড়া, একটা বম পাড়া। আগে নাম ছিল সানকুপ পাড়া, সেটা ছিল ‘সানকুপ’ নামক কারবারির নামে। রুমা খালের শেষে পাড়াটার অবস্থান বলে এর নাম রুমানা পাড়া হয়েছে পরে। অন্যান্য বম পাড়ার মতোই রুমানা পাড়াও যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্ন। পাড়া-প্রধানকে বলা হয় ‘কারবারি’। পাড়ায় প্রাথমিক বিদ্যালয় ছাড়াও আছে একটা গির্জা।

রুটঃ বান্দরবন থেকে রুমা বাজার – বগালেক – কেওক্রাডং – পাসিংপাড়া – সুংসং পাড়া – রুমানা পাড়া – জিংসিয়াম সাইতার

ফকিরাপুল থেকে এস আলম, সৌদিয়াসহ আরো অনেক পরিবহনের বাসে বান্দরবান যাওয়া যায়। ভাড়া ৬২০ টাকা। বান্দরবান থেকে রুমা পর্যন্ত জিপে জনপ্রতি ১৫০ টাকা। রুমা থেকে বগা লেক পর্যন্ত রিজার্ভ চান্দের গাড়ি ভাড়া প্রায় আড়াই হাজার টাকা। এরপর বাকিটা হাঁটাপথ। রুমানা পাড়া পৌঁছতে ছয়-সাত ঘণ্টা লাগতে পারে।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

জিংসিয়াম সাইতার ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ

আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা

সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

জিংসিয়াম সাইতার-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজসেন্টমার্টিন ট্রাভেলসইউনিক সার্ভিসএস আলম সার্ভিস

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ফকিরাপুল থেকে এস আলম, সৌদিয়াসহ আরো অনেক পরিবহনের বাসে বান্দরবান যাওয়া যায়। ভাড়া ৬২০ টাকা। বান্দরবান থেকে রুমা পর্যন্ত জিপে জনপ্রতি ১৫০ টাকা। রুমা থেকে বগা লেক পর্যন্ত রিজার্ভ চান্দের গাড়ি ভাড়া প্রায় আড়াই হাজার টাকা। এরপর বাকিটা হাঁটাপথ। রুমানা পাড়া পৌঁছতে ছয়-সাত ঘণ্টা লাগতে পারে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র