বিবিচিনি শাহী মসজিদ
বরগুনা জেলার বেতাগী উপজেলা সদর থেকে ১০ কিঃমিঃ দূরে বিবিচিনি ইউনিয়নে বিবিচিনি শাহী মসজিদটি অবস্থিত। ছোট্ট টিলার উপরে দাঁড়িয়ে এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি। চারপাশে খেজুরসহ নানা ধরনের গাছ। এলাকার প্রবীণ ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, ১৬৫৯ খ্রিস্টাব্দে হযরত শাহ্ নেয়ামত উল্লাহ (রঃ) পারস্য থেকে এই …
এক নজরে
বিবরণ
বরগুনা জেলার বেতাগী উপজেলা সদর থেকে ১০ কিঃমিঃ দূরে বিবিচিনি ইউনিয়নে বিবিচিনি শাহী মসজিদটি অবস্থিত। ছোট্ট টিলার উপরে দাঁড়িয়ে এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি। চারপাশে খেজুরসহ নানা ধরনের গাছ। এলাকার প্রবীণ ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, ১৬৫৯ খ্রিস্টাব্দে হযরত শাহ্ নেয়ামত উল্লাহ (রঃ) পারস্য থেকে এই এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসে বিবিচিনিতে এ মসজিদটি নির্মাণ করেন।তাঁর কন্যা চিনিবিবি এবং ইসাবিবির নামানুসারে বিবিচিনি গ্রামের নামকরণ করা হয়েছে এবং মসজিদটির নাম রাখা হয়ছে বিবিচিনি শাহী মসজিদ । মসজিদটির দৈর্ঘ্য ৩৩ ফুট, প্রস্থ ৩৩ ফুট ,দেয়ালগুলো ৬ ফুট চওড়া । মসজিদের ইটগুলো মোঘল আমলের ইটের মাপের সমান । সমতল ভূমি হতে মসজিদের স্থানটি ৩০ ফুট টিলার উপর অবস্থিত । তার উপরও প্রায় ২৫ ফুট উচ্চ মসজিদ গৃহ । মসজিদের পাশে রয়েছে ৩ টি কবর । যা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী । কবর ৩ টি সাধারণ কবরের ন্যায় হলেও লম্বা ১৫/১৬ হাত । এলাকাবাসীর জনা মতে সেখানে চির নিদ্রায় শায়িত আছেন মসজিদের প্রতিষ্ঠাতা হযরত শাহ্ নেয়ামত উল্লাহ্ (র:) এবং তার কন্যা চিনিবিবি এবং ইসাবিবি । আরো জানা যায়, সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে ১৭০০ খ্রিস্টাব্দে হযরত শাহ্ নেয়ামত উল্লাহ্ (র:) পরলোকগমন করেন এবং মসজিদের পার্শ্বে তাকে সমাহিত করা হয় । উল্লেখ্য প্রত্নতত্ত অধিদপ্তর কর্তৃক মসজিদটি তালিকাভূক্ত করে এর সংস্কার করা হয়েছে ।
ঢাকা থেকে যেতে হলে আপনাকে বরগুনার বাসে করে আগে বরগুনা সদরে যেতে হবে। ঢাকা থেকে বরগুনায় চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। আবদুল্লাহ পরিবহন, ফোনঃ ০১৭০০৬২৫৮০৯, ০১৯১২৪২৮৭৯০, ০১৯২৮১৩৭১৪২, ০১৭১৪৬৬২৭৩২ (সায়েদাবাদ কাউনটার), ০১৯১৫৮৪৪৫২৬, ০১৯১৪৪২৪৬৮৭ (বরগুনা সদর কাউনটার) ২। শাকুরা পরিবহন, ফোনঃ ০১১৯০৬৫৮৭৭২ (গাবতলি কাউনটার), ০১৭২৫০৬০০৩৩ (সায়েদাবাদ কাউনটার)
এই বাসগুলোর ভাড়া ৩০০/- টাকা থেকে ৫০০/- টাকার মধ্যে।
অথবা আপনি সরাসরি বেতাগীর / বরগুনার লঞ্চে করে বেতাগী / বরগুনা যেতে পারেন। প্রতিদিন বিকেল ৫-৬টার মধ্যে এসব লঞ্চ ছেড়ে যায়। সেক্ষেত্রে আপনাকে ঢাকার সদরঘাট থেকে লঞ্চে চড়তে হবে।
বরগুনা পৌছানোর পরে বাসযোগে বেতাগি যাওয়ার পর মোটরসাইকেল অথবা রিক্সাযোগে গন্তব্যস্থলে পৌছে যেতে পারবেন। এমনকি বরিশাল হতে বাস যোগে সরাসরি এই দর্শনীয় স্থানে যেতে পারবেন।
থাকার জন্যে আপনাকে বরগুনা সদরে ফিরতে হবে। বরগুনায় থাকার জন্য বেশকিছু আবাসিক হোটেল ও রেস্ট হাউজ রয়েছে। আপনার সুবিধার্থে কিছু হোটেল ও রেস্ট হাউজের তথ্য নিম্নে দেওয়া হলঃ
১। জেলা পরিষদ রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬৪১০) ২। খামারবাড়ি রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬৪৪৯) ৩। পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬৫৫১) ৪। এভাগ্র সার্ভিস সেন্টার (ফোনঃ ০৪৪৮-৬৭০৮) ৫। গণপূর্ত অধিদফতর (ফোনঃ ০৪৪৮-৬৫০৫) ৬। ইলাজি ডি রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬০৫৪) ৭। সিয়ারাপি রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬০৫১) ৮। হোটেল আলম, ফোনঃ ০৪৪৮-৬২২৩৪ ৯। বরগুনা রেস্ট হাউজ, ফোনঃ ০১৭১৮৫৮৮৮৫৬ ১০। হোটেল তাজবিন, ফোনঃ ০৪৪৮-৬২৫০৩
বিবিচিনি শাহী মসজিদ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: বরগুনা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
বিবিচিনি শাহী মসজিদ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ বরগুনা রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
বরগুনা জেলার বেতাগী উপজেলা সদর থেকে ১০ কিঃমিঃ দূরে বিবিচিনি ইউনিয়নে বিবিচিনি শাহী মসজিদটি অবস্থিত। ছোট্ট টিলার উপরে দাঁড়িয়ে এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি। চারপাশে খেজুরসহ নানা ধরনের গাছ। এলাকার প্রবীণ ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, ১৬৫৯ খ্রিস্টাব্দে হযরত শাহ্ নেয়ামত উল্লাহ (রঃ) পারস্য থেকে এই এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসে বিবিচিনিতে এ মসজিদটি নির্মাণ করেন।তাঁর কন্যা চিনিবিবি এবং ইসাবিবির নামানুসারে বিবিচিনি গ্রামের নামকরণ করা হয়েছে এবং মসজিদটির নাম রাখা হয়ছে বিবিচিনি শাহী মসজিদ । মসজিদটির দৈর্ঘ্য ৩৩ ফুট, প্রস্থ ৩৩ ফুট ,দেয়ালগুলো ৬ ফুট চওড়া । মসজিদের ইটগুলো মোঘল আমলের ইটের মাপের সমান । সমতল ভূমি হতে মসজিদের স্থানটি ৩০ ফুট টিলার উপর অবস্থিত । তার উপরও প্রায় ২৫ ফুট উচ্চ মসজিদ গৃহ । মসজিদের পাশে রয়েছে ৩ টি কবর । যা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী । কবর ৩ টি সাধারণ কবরের ন্যায় হলেও লম্বা ১৫/১৬ হাত । এলাকাবাসীর জনা মতে সেখানে চির নিদ্রায় শায়িত আছেন মসজিদের প্রতিষ্ঠাতা হযরত শাহ্ নেয়ামত উল্লাহ্ (র:) এবং তার কন্যা চিনিবিবি এবং ইসাবিবি । আরো জানা যায়, সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে ১৭০০ খ্রিস্টাব্দে হযরত শাহ্ নেয়ামত উল্লাহ্ (র:) পরলোকগমন করেন এবং মসজিদের পার্শ্বে তাকে সমাহিত করা হয় । উল্লেখ্য প্রত্নতত্ত অধিদপ্তর কর্তৃক মসজিদটি তালিকাভূক্ত করে এর সংস্কার করা হয়েছে ।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।