লাকুটিয়া জমিদার বাড়ি
লাকুটিয়া জমিদার বাড়ি (Lakhutia Zamindar Bari) বরিশাল জেলা সদরের কাশিপুর ইউনিয়নে অবস্থিত যা বরিশালের বিখ্যাত জায়গাগুলোর মধ্যে অন্যতম। প্রায় ৪০০ বছরের পুরানো এই জমিদার বাড়িটি। বরিশাল শহর থেকে আট কিলোমিটার উত্তরে লাকুটিয়া বাজার। এরপর ইট বিছানো হাঁটাপথ। কিছু দূর যাওয়ার পর …
এক নজরে
বিবরণ
লাকুটিয়া জমিদার বাড়ি (Lakhutia Zamindar Bari) বরিশাল জেলা সদরের কাশিপুর ইউনিয়নে অবস্থিত যা বরিশালের বিখ্যাত জায়গাগুলোর মধ্যে অন্যতম। প্রায় ৪০০ বছরের পুরানো এই জমিদার বাড়িটি। বরিশাল শহর থেকে আট কিলোমিটার উত্তরে লাকুটিয়া বাজার। এরপর ইট বিছানো হাঁটাপথ। কিছু দূর যাওয়ার পর মিলবে জমিদারদের অনেক মন্দির আর সমাধিসৌধ। রাস্তার ডান পাশে। এগুলোর বেশির ভাগই আটচালা দেউলরীতিতে তৈরি। শিখররীতির মন্দিরও। পাঁচটা মন্দির এখনো বলতে গেলে অক্ষতই আছে। রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। অথচ এই বাড়িটিকে ঘিরে রয়েছে প্রায় চার শ’ বছরের পুরনো ইতিহাস।
খোসালচন্দ্র রায় লিখিত ‘‘ বাকেরগঞ্জের ইতিহাস গ্রন্থ ’’ থেকে জানা গেছে, রূপচন্দ্র রায় ছিলেন এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা। তাঁর পৌত্র রাজচন্দ্র রায়ের সময়ে এর প্রতিপত্তি বাড়ে। তিনিই মূল জমিদার বাড়িটি তৈরি করেছিলেন। তাঁর বসানো হাটকেই সবাই বলে বাবুরহাট। তিনি প্রজাদরদি ছিলেন। লাকুটিয়া থেকে বরিশাল অবধি রাস্তা তাঁর আমলেই তৈরি হয়েছিল। বেশ ঘটা করে তিনি রাস উৎসব করতেন। তাঁর দুই পুত্র রাখালচন্দ্র রায় ও প্যারীলাল রায় ব্রাহ্মধর্মের অনুসারী ছিলেন।
লাকুটিয়া জমিদারদের সব থেকে সুন্দর স্থাপনা হলো মন্দিরগুলো। সবচেয়ে উঁচু মন্দিরের শিলালিপি থেকে জানা গেছে, অস্ট্রেলিয়া প্রবাসী পংকজকুমার রায়চৌধুরী তাঁর স্বর্গত পিতা সুরেন্দ্রকুমার রায়চৌধুরী এবং মাতা পুষ্পরাণী রায়চৌধুরীর পুণ্যস্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি করেছেন।
লোহার দরজা পেরিয়ে জমিদার বাড়ির মূল প্রবেশপথের বাঁ পাশেই শান বাঁধানো ঘাটলা বাঁধা সুন্দর একটি পুকুর। বাড়িটি এখন বিএডিসির তত্ত্বাবধানে আছে। বাড়ির তিন ধারে ধানের জমি। বাড়ির কাছেই আমবাগান। বাগানটি গড়ে উঠেছে বিশাল এক দীঘির পাড়ে। একে সবাই রাণীর দিঘি বলে। শীতের সময় এখানে অনেকেই পিকনিক করতে আসেন। এই দীঘিতে প্রতি বছর চারদিক আলোকিত করে ফোটে পদ্মফুল। যেমন বড় তেমন এর রং। পাতাগুলোও ভীষন বড় বড়। বরিশালের মধ্যে সবচেয়ে বেশি পদ্মফুল ফোটে এই দীঘিতেই।
এখানে তিনটি মন্দির, দুইটি পুরোনো বাড়ি ও একটি বিশাল দিঘী রয়েছে।
লাকুটিয়া জমিদার বাড়ি এর ভবনটি জীর্ণ। ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রবেশ নিষেধের নোটিশ টাঙানো আছে। ভবনের নিকটে কতিপয় মন্দির রয়েছে।
বরিশাল শহরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে শ্মশান মোড়। এখান থেকে লাকুটিয়া বাবুরহাটে যাওয়ার অটোরিক্সা, টেম্পো মিলবে। অটো কিংবা টেম্পুতে লাকুটিয়া জমিদার বাড়ি যেতে ১৫-২৫ টাকা ভাড়া লাগবে।
সড়কপথে ঢাকা থেকে বরিশাল আপনি ৬ থেকে ৮ ঘণ্টায় পৌঁছে যাবেন। প্রতিদিন ভোর ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত গাবতলি বাস টার্মিনাল থেকে বেশকিছু বাস বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। বেশীরভাগ বাস পাটুরিয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায় আবার কিছু কিছু বাস মাওয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায়। ঢাকা থেকে আগত বাসগুলো বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে থেমে থাকে।
লাকুটিয়া জমিদার বাড়ি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, ফুলবাড়িয়া
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৫৫০ টাকা, এসি ৮০০–১,২০০ টাকা (পদ্মা সেতু দিয়ে দ্রুত)
সময়: আনুমানিক ৩–৩.৫ ঘণ্টা (পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে)
কাউন্টার এলাকা: সায়েদাবাদ, জনপথ মোড় ও গাবতলী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com
শুরুর পয়েন্ট: বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, রূপাতলী বাসস্ট্যান্ড ও নদীবন্দর ঘাট থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
লাকুটিয়া জমিদার বাড়ি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- ধোলাইপাড় চত্বর
- গাবতলী টার্মিনাল
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
টার্মিনাল: সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা ➔ বরিশাল নদীবন্দর ঘাট
লঞ্চসমূহ: এমভি মানামী (বিলাসবহুল), এমভি সুন্দরবন-১০, এমভি পারাবত-১২, এমভি সুরভী-৯
ভাড়া: ডেক ২৫০–৩০০ টাকা, সিঙ্গেল কেবিন ১,২০০–১,৫০০ টাকা, ডাবল ২,২০০–২,৮০০ টাকা, ভিআইপি ৫,০০০–৮,০০০ টাকা
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
লাকুটিয়া জমিদারদের সব থেকে সুন্দর স্থাপনা হলো মন্দিরগুলো। সবচেয়ে উঁচু মন্দিরের শিলালিপি থেকে জানা গেছে, অস্ট্রেলিয়া প্রবাসী পংকজকুমার রায়চৌধুরী তাঁর স্বর্গত পিতা সুরেন্দ্রকুমার রায়চৌধুরী এবং মাতা পুষ্পরাণী রায়চৌধুরীর পুণ্যস্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি করেছেন।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।