মিয়াবাড়ি জামে মসজিদ
বরিশাল সদরের উত্তর কড়াপুর গ্রামে মিয়াবাড়ি জামে মসজিদটি অবস্থিত। বরিশাল জেলায় অবস্থিত প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি হলো কড়াপুর মিয়াবাড়ি মসজিদ। মনে করা হয়ে থাকে ১৮শ শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়। সাম্প্রতিককালে কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি রঙ এবং মেরামত করা হয়েছে। এ কারনে এই মসজিদটির প্রাচীন বৈশিষ্ট্যগুলো অনেকটা বিলীন হয়ে গিয়েছে। …
এক নজরে
বিবরণ
বরিশাল সদরের উত্তর কড়াপুর গ্রামে মিয়াবাড়ি জামে মসজিদটি অবস্থিত। বরিশাল জেলায় অবস্থিত প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি হলো কড়াপুর মিয়াবাড়ি মসজিদ। মনে করা হয়ে থাকে ১৮শ শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়। সাম্প্রতিককালে কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি রঙ এবং মেরামত করা হয়েছে। এ কারনে এই মসজিদটির প্রাচীন বৈশিষ্ট্যগুলো অনেকটা বিলীন হয়ে গিয়েছে।
উঁচু বেসম্যাণ্টের উপর এই কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি নির্মাণ করা হয়েছে। নীচতলায় বেসম্যাণ্টের অভ্যন্তরে কয়েকটি কক্ষ রয়েছে যেগুলো মসজিদের নিকটে অবস্থিত মাদ্রাসার ছাত্রদের থাকার কাজে ব্যবহার করা হচ্ছে। মসজিদে প্রবেশ করার জন্য দোতলায় একটি প্রশস্ত সিঁড়ি রয়েছে। আয়াতক্ষেত্রাকার এই মসজিদটির উপরিভাগে তিনটি ছোট আকারের গম্বুজ রয়েছে যেগুলোর মধ্যে মাঝখানের গম্বুজটি অন্য দুটি গম্বুজের চেয়ে আকারে কিছুটা বড়। কড়াপুর মিয়াবাড়ি মসজিদের সামনের দেয়ালে চারটি মিনার এবং পেছনের দেয়ালে চারটি মিনার সমেত মোট আটটি মিনার রয়েছে। এছাড়া কড়াপুর মিয়াবাড়ি মসজিদের পূর্বদিকে একটি বিশালাকারের পুকুর রয়েছে।
সড়কপথে ঢাকা থেকে বরিশাল আপনি ৬ থেকে ৮ ঘণ্টায় পৌঁছে যাবেন। প্রতিদিন ভোর ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত গাবতলি বাস টার্মিনাল থেকে বেশকিছু বাস বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। বেশীরভাগ বাস পাটুরিয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায় আবার কিছু কিছু বাস মাওয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায়। ঢাকা থেকে আগত বাসগুলো বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে থেমে থাকে।
ঢাকা থেকে বরিশালে চলাচলকারী বাসগুলোর মধ্যে আছেঃ
শাকুরা পরিবহন, ফোনঃ ০১১৯০৬৫৮৭৭২, ০১৭২৯৫৫৬৬৭৭ ঈগল পরিবহন, ফোনঃ ০২-৯০০৬৭০০ হানিফ পরিবহন, ফোনঃ ০১৭১৩০৪৯৫৫৯
এসি বাসের ভাড়াঃ ৭০০/- টাকা নন এসি বাসের ভাড়াঃ ৫০০/- টাকা লোকাল বাসের ভাড়াঃ ২৫০ টাকা থেকে ৩০০/- টাকা।
ঢাকা থেকে বরিশাল এর লঞ্চগুলো রাত ৮টা থেকে ৯টার মধ্যে সদর ঘাট থেকে ছাড়ে। এর মধ্যে সুন্দর বন ৭/৮, সুরভী৮, পারাবত ১১, কীর্তনখোলা ১/২ লঞ্চ গুলো ভাল। লঞ্চ গুলো বরিশাল পৌঁছায় ভোর ৫টার দিকে।
ডেক ভাড়া ১৫০ টাকা, ডাবল কেবিন ১৬০০, ভিআইপি ৪৫০০।
মিয়াবাড়ি জামে মসজিদ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, ফুলবাড়িয়া
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৫৫০ টাকা, এসি ৮০০–১,২০০ টাকা (পদ্মা সেতু দিয়ে দ্রুত)
সময়: আনুমানিক ৩–৩.৫ ঘণ্টা (পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে)
কাউন্টার এলাকা: সায়েদাবাদ, জনপথ মোড় ও গাবতলী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com
শুরুর পয়েন্ট: বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, রূপাতলী বাসস্ট্যান্ড ও নদীবন্দর ঘাট থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
মিয়াবাড়ি জামে মসজিদ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- ধোলাইপাড় চত্বর
- গাবতলী টার্মিনাল
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
টার্মিনাল: সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা ➔ বরিশাল নদীবন্দর ঘাট
লঞ্চসমূহ: এমভি মানামী (বিলাসবহুল), এমভি সুন্দরবন-১০, এমভি পারাবত-১২, এমভি সুরভী-৯
ভাড়া: ডেক ২৫০–৩০০ টাকা, সিঙ্গেল কেবিন ১,২০০–১,৫০০ টাকা, ডাবল ২,২০০–২,৮০০ টাকা, ভিআইপি ৫,০০০–৮,০০০ টাকা
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
সড়কপথে ঢাকা থেকে বরিশাল আপনি ৬ থেকে ৮ ঘণ্টায় পৌঁছে যাবেন। প্রতিদিন ভোর ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত গাবতলি বাস টার্মিনাল থেকে বেশকিছু বাস বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। বেশীরভাগ বাস পাটুরিয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায় আবার কিছু কিছু বাস মাওয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায়। ঢাকা থেকে আগত বাসগুলো বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে থেমে থাকে।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।