স্বপ্নদ্বীপ
স্বপ্নদ্বীপ (Shawapnadip) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মেঘনা নদীর বুকে জেগে ওঠা এক দ্বীপের নাম। হাজারো তাঁরা অথবা পুর্নিমার রাতে জোছনা বিলাসের জন্য কিংবা কোন এক সন্ধ্যায় সুর্যাস্তের সাথে মেঘ রোদ্দুরের খেলা উপভোগের জন্য অগ্রীম বুকিং দিয়ে চলে যেতে পারেন স্বপ্নদ্বীপ। বিষন্নতা, মানসিক …
এক নজরে
বিবরণ
স্বপ্নদ্বীপ (Shawapnadip) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মেঘনা নদীর বুকে জেগে ওঠা এক দ্বীপের নাম। হাজারো তাঁরা অথবা পুর্নিমার রাতে জোছনা বিলাসের জন্য কিংবা কোন এক সন্ধ্যায় সুর্যাস্তের সাথে মেঘ রোদ্দুরের খেলা উপভোগের জন্য অগ্রীম বুকিং দিয়ে চলে যেতে পারেন স্বপ্নদ্বীপ। বিষন্নতা, মানসিক চাপ কিংবা কংক্রিটের জঞ্জাল থেকে সাময়িক মুক্তি পেতে ঘুরে আসতে পারেন স্বপ্নদ্বীপ থেকে। ঢাকার আশেপাশে এবং যান্ত্রিক কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির অনেক কাছে থেকে উপভোগ করতে পারেন দারূন কিছু সময়।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দি নামক ফেরী ঘাট থেকে স্বপ্নদ্বীপে আসা যাওয়ার নৌকা ভ্রমনই একজন প্রকৃতি প্রেমী বা ভ্রমন পিপাসুর মন ভরিয়ে দিতে পারে। এখান থেকে নিয়মিত ভাবে স্বপ্নদ্বীপে নৌকা আসা যাওয়া করছে। একই সাথে দৈনন্দিন জীবনের কোলাহলের বাহিরে বন্ধুদেরকে কিংবা প্রিয়জনকে সাথে নিয়ে একটা ভাল সময় কাটাতে স্বপ্নদ্বীপের জুড়ি নেই। যারা ক্যাম্পিং করতে পছন্দ করেন তাদের জন্য তাবুতে থাকবার সুযোগ, সাথে ওয়াশ রূম সুবিধাও আছে। ভাবতে হবে না সকাল কিংবা দুপুর এর খাবারের কথা কিংবা বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা ড্রিংক্স নিয়েও আর ভাবতে হবে না। খাওয়া দাওয়ার যে কোন বিষয়ে প্রি অর্ডার করে ফেলুন শুধু একটা ফোন করেই অথবা তাদের ফেইসবুকে একটা মেসেজ দিয়েও কনফার্ম করতে পারেন।
বেশি বেশি সবুজ দেখুন, সবুজের মাঝে থাকুন, মাঝে মধ্যে হারিয়ে যান সবুজ প্রকৃতির মাঝে!
বিভিন্ন ধরনের সুবিধাদির মধ্যে রয়েছে বোটিং, কায়াকিং সুবিধা। আপনি চাইলে কায়াক, রাবার বোট, ম্যানুয়াল বোট কিংবা প্যাডেল বোট ব্যবহার করতে পারবেন। নিরাপদে জলে নামার জন্য লাইফ জ্যাকেট তো রয়েছেই। এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে বেবী জোন যেখানে রয়েছে দোলনা, স্লিপার, ঢেকি, চরকি প্রভৃতি।
নৌকা ভ্রমন, কিংবা হাজার তারার সাথে তাবুতে রাত্রি যাপন অথবা সাতার কিংবা ঘুড়ি উড়ানো আর নানা রকম খেলাধুলার মাঝে হারিয়ে যেতে স্বপ্নদ্বীপের জুড়ি নেই।
স্বপ্নদ্বীপ প্রি-অর্ডার দিলে যে কোন ধরনের খাবারের ব্যবস্থা করা যাব। আরাম করে বসে খাওয়ার জন্য আছে মনোরম পরিবেশে বিশাল বেনকুইট হল। খাবার তৈরির জন্য আছে বাবুর্চি ও রান্না ঘর আর সাথে আছে রান্নার সরঞ্জাম (বড় হাড়ি-পাতিল) এবং ডেকোরেশনের সব ধরনের ব্যবস্থা।
স্বপ্নদ্বীপে রাত্রীযাপনের জন্য আছে উডেন ফ্লোরের ব্যাম্বু কটেজ। এছাড়া যারা তাবুতে রাত কাটাতে পছন্দ করেন তাদের জন্য টেন্ট এর সু-ব্যবস্থা।
ঢাকা থেকে স্বপ্নদ্বীপ এর দূরত্ব মাত্র ৪২ কিলোমিটার যা ঘন্টা দেড়েকের পথ। নিজস্ব পরিবহনে যেতে চাইলে ঢাকার যাত্রাবাড়ী ফ্লাইওভার দিয়ে কাচপুর ব্রিজ হয়ে মদনপুর চৌরাস্তার থেকে বাম দিকে সোজা আড়াইহাজার উপজেলার মধ্য দিয়ে মেঘনা নদীর বিশনন্দি নামক ফেরী ঘাট। যারা লোকাল পরিবহনে যেতে চান তাঁরা নিচের রুট ফলো করতে পারেন।
স্বপ্নদ্বীপ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
স্বপ্নদ্বীপ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দি নামক ফেরী ঘাট থেকে স্বপ্নদ্বীপে আসা যাওয়ার নৌকা ভ্রমনই একজন প্রকৃতি প্রেমী বা ভ্রমন পিপাসুর মন ভরিয়ে দিতে পারে। এখান থেকে নিয়মিত ভাবে স্বপ্নদ্বীপে নৌকা আসা যাওয়া করছে। একই সাথে দৈনন্দিন জীবনের কোলাহলের বাহিরে বন্ধুদেরকে কিংবা প্রিয়জনকে সাথে নিয়ে একটা ভাল সময় কাটাতে স্বপ্নদ্বীপের জুড়ি নেই। যারা ক্যাম্পিং করতে পছন্দ করেন তাদের জন্য তাবুতে থাকবার সুযোগ, সাথে ওয়াশ রূম সুবিধাও আছে। ভাবতে হবে না সকাল কিংবা দুপুর এর খাবারের কথা কিংবা বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা ড্রিংক্স নিয়েও আর ভাবতে হবে না। খাওয়া দাওয়ার যে কোন বিষয়ে প্রি অর্ডার করে ফেলুন শুধু একটা ফোন করেই অথবা তাদের ফেইসবুকে একটা মেসেজ দিয়েও কনফার্ম করতে পারেন।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।