মোহনপুর পর্যটন কেন্দ্র
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় অবস্থিত মোহনপুর পর্যটন কেন্দ্র (Mohonpur Parjatan Centre) প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বপ্নময় গন্তব্য। স্থানীয়ভাবে "মিনি কক্সবাজার মোহনপুর" নামে পরিচিত এই পর্যটন স্পটটি মেঘনা নদীর তীরে বিস্তৃত প্রায় ৬০ একর জায়গাজুড়ে। বালুকাবেলায় সময় কাটানো, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা এবং রিভার ক্রুজসহ বিভিন্ন আনন্দময় অভিজ্ঞতা এখানকার প্রধান …
এক নজরে
বিবরণ
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় অবস্থিত মোহনপুর পর্যটন কেন্দ্র (Mohonpur Parjatan Centre) প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বপ্নময় গন্তব্য। স্থানীয়ভাবে "মিনি কক্সবাজার মোহনপুর" নামে পরিচিত এই পর্যটন স্পটটি মেঘনা নদীর তীরে বিস্তৃত প্রায় ৬০ একর জায়গাজুড়ে। বালুকাবেলায় সময় কাটানো, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা এবং রিভার ক্রুজসহ বিভিন্ন আনন্দময় অভিজ্ঞতা এখানকার প্রধান আকর্ষণ। চলুন, এই নয়নাভিরাম স্থানের বিশেষত্বগুলো এক নজরে দেখে নিই।
মোহনপুর পর্যটন কেন্দ্রের সবচেয়ে বড় আকর্ষণ হলো মেঘনা নদীর তীরে তৈরি করা মনোরম বালুকাবেলা। পর্যটকদের আরামদায়ক সময় কাটানোর জন্য বিচ বেড বসানো হয়েছে। নদীর তীরে বসে সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। সন্ধ্যার পর বালুকাবেলায় আলোর ব্যবস্থা এ স্থানের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে।
খোলা মাঠে হাঁটাহাঁটি, ভ্রাম্যমাণ ফুচকা-চটপটি এবং চা-মুড়ি বিক্রেতার ছোট দোকানগুলো পর্যটকদের জন্য বাড়তি আনন্দ যোগ করে। পরিবারের সদস্য বা বন্ধুদের নিয়ে বিকেলে নদীর তীর ধরে হাঁটলে সময় যেন থমকে দাঁড়ায়।
মোহনপুর পর্যটন কেন্দ্রটি ক্রমশ আধুনিকীকরণের পথে এগিয়ে চলেছে। এর মধ্যে রাস্তা, বনায়ন এবং থিম পার্ক তৈরির কাজ চলছে। থিম পার্কে থাকবে হুইল, প্রাস ট্রেন এবং হর্স রাইডিং-এর মতো আকর্ষণ। এছাড়া, এখানে একটি সেন্ট্রাল এসি রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে যেখানে একসঙ্গে ৫০০ জন বুফে বা বারবিকিউ খাবার উপভোগ করতে পারবেন।
মোহনপুর পর্যটন কেন্দ্রের রিভার ক্রুজ প্যাকেজ একটি বিশেষ আকর্ষণ। বড় দলের প্রয়োজনীয়তা ছাড়াই আপনি নিজের গ্রুপ অনুযায়ী প্যাকেজ কাস্টমাইজ করে দিনটি উপভোগ করতে পারবেন।
মূল্য সিজন অনুযায়ী পরিবর্তিত হতে পারে, তাই যাওয়ার আগে হটলাইন নম্বরে যোগাযোগ করে জেনে নেওয়া উচিত।
মোহনপুর পর্যটন কেন্দ্র প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য মাত্র ১০০ টাকা। ঢাকার সঙ্গে এর দূরত্ব ১০৮ কিলোমিটার, যা সহজেই সড়কপথে পাড়ি দেওয়া যায়।
মোহনপুর পর্যটন লিমিটেডে থাকার জন্য রয়েছে চমৎকার ৩/৫ স্টার মানের রিসোর্ট। রিসোর্টে উন্নতমানের সকল সুজগ-সুবিধা রয়েছে। থাকছে সুইমিংপুল। এছাড়া হানিমুন প্যাকেজ রয়েছে। পর্যটন কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত ডিলাক্স এবং প্রিমিয়াম ডিলাক্স ক্যাটাগরি কটেজ রয়েছে। চাইলে কটেজ এ থাকতে পারবেন।
মোহনপুর পর্যটন কেন্দ্র ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: চাঁদপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
মোহনপুর পর্যটন কেন্দ্র-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ চাঁদপুর রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
মোহনপুর পর্যটন কেন্দ্রটি ক্রমশ আধুনিকীকরণের পথে এগিয়ে চলেছে। এর মধ্যে রাস্তা, বনায়ন এবং থিম পার্ক তৈরির কাজ চলছে। থিম পার্কে থাকবে হুইল, প্রাস ট্রেন এবং হর্স রাইডিং-এর মতো আকর্ষণ। এছাড়া, এখানে একটি সেন্ট্রাল এসি রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে যেখানে একসঙ্গে ৫০০ জন বুফে বা বারবিকিউ খাবার উপভোগ করতে পারবেন।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।