বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

ধনিয়াচক মসজিদ

ধনিয়াচক মসজিদ (Dhoniachak Masjid) বাংলাদেশের প্রাচীন মসজিদ গুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য যা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অবস্থিত যা চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৬ কি.মি. দূরে অবস্থিত। ১৪৫০ থেকে ১৫৬৫ সাল পর্যন্ত মুর্শিদাবাদ ও চাঁপাইনবাবগঞ্জ ছিল তৎকালীন গৌড় রাজ‍্যের রাজধানী ছিল। তখন এ অঞ্চলটিতে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা …

এক নজরে

জেলা
চাঁপাইনবাবগঞ্জ
বিভাগ
Rajshahi
স্থানাঙ্ক
24.600, 88.270

বিবরণ

ধনিয়াচক মসজিদ (Dhoniachak Masjid) বাংলাদেশের প্রাচীন মসজিদ গুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য যা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অবস্থিত যা চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৬ কি.মি. দূরে অবস্থিত। ১৪৫০ থেকে ১৫৬৫ সাল পর্যন্ত মুর্শিদাবাদ ও চাঁপাইনবাবগঞ্জ ছিল তৎকালীন গৌড় রাজ‍্যের রাজধানী ছিল। তখন এ অঞ্চলটিতে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয় যার মধ‍্যে একটি হলো এই ধুনিচক/ধনিয়াচক মসজিদ।

কথিত আছে, এই এলাকাটিতে এক সময় সুতা/তুলার ব্যবসায়ীরা বাস করত, বাংলা ভাষায় যাদের বলা হতো ধুনি। আর পরবর্তীতে এই ধুনি শব্দটি থেকেই ধুনিচক বা ধনিয়াচক মসজিদটির নামকরণ করা হয়। তবে বর্তমানে মসজিদটি আম বাগানের ভিতরে অবস্থিত। মসজিদে যাওয়ার কোন রাস্তা না থাকায় অনেকদূর হেটে যেতে হয়। তবে বৃষ্টি না থাকলে স্থানীয় ভ‍্যান নিয়ে যাওয়া যায়।

ধনিয়াচক মসজিদের প্রকৃত নির্মাণকাল বা নির্মাতার নাম জানা যায়নি। তবে মুন্সীগঞ্জের বাবা আদম মসজিদের (১৪৮৩ খ্রি.) সঙ্গে স্থাপত্যিক ও আলংকারিক মিল থাকায়, স্থাপত্য বিশেষজ্ঞরা মনে করেন, এটি সম্ভবত ১৫ শতকের শেষের দিকে ইলিয়াস শাহী আমলে নির্মিত। সে হিসেবে মসজিদটি প্রায় ৫০০ বছরের পুরাতন।

মসজিদটিতে গম্বুজের সংখ‍্যা ৬টি। আর উত্তর ও দক্ষিণ দিকে ২টি করে মোট ৪টি দরজা রয়েছে প্রবেশের জন‍্য, যদিও সেগুলো বন্ধ। আর পূর্বদিকে রয়েছে ৩টি প্রবেশপথ যার মধ‍্যে মাঝের দরজাটি সবচেয়ে বড়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগন্জ উপজেলায় এই মসজিদটি ছাড়াও রয়েছে অসংখ‍্য স্থাপনা। দেখতে পারেন ছোট সোনা মসজিদ , খনিয়াদিঘী মসজিদ ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে ধনিয়াচক মসজিদটির দুরত্ব প্রায় ৩৮ কিলোমিটার। ঐতিহাসিক সোনা মসজিদ থেকে এর দুরত্ব প্রায় ৩ কিলোমিটার। সোনামসজিদ থেকে স্থলবন্দর যাওয়ার পথে বালিয়াদিঘির দক্ষিণ পূর্বপাশ দিয়ে একটি রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে মসজিটিতে যাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জে থাকার খুব ভালো হোটেল নেই, তবে একটি থ্রি স্টার মানের হোটেল গড়ে উঠেছে (স্কাই ভিউ ইন – 01955668899 )। এছাড়া মোটামুটি মানের কিছু হোটেল আছে। এর মধ্যে হোটেল স্বপ্নপুরী (০৭৮১-৫৬২৫০), হোটেল আল নাহিদ ( ০১৭১৩-৩৭৬৯০২ ) ইত্যাদি অন্যতম। ভাড়া পড়বে প্রতি রাত আনুমানিক ২০০ থেকে ১০০০ টাকা।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

ধনিয়াচক মসজিদ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

ধনিয়াচক মসজিদ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

কথিত আছে, এই এলাকাটিতে এক সময় সুতা/তুলার ব্যবসায়ীরা বাস করত, বাংলা ভাষায় যাদের বলা হতো ধুনি। আর পরবর্তীতে এই ধুনি শব্দটি থেকেই ধুনিচক বা ধনিয়াচক মসজিদটির নামকরণ করা হয়। তবে বর্তমানে মসজিদটি আম বাগানের ভিতরে অবস্থিত। মসজিদে যাওয়ার কোন রাস্তা না থাকায় অনেকদূর হেটে যেতে হয়। তবে বৃষ্টি না থাকলে স্থানীয় ভ‍্যান নিয়ে যাওয়া যায়।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র