বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

কানসাট আম বাজার

রাজশাহীর চারঘাট ও বাঘায় অনেক আমের বাগান থাকলেও আম বাগানের আসল মজা পেতে হলে আপনাকে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে ২৩ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলায় কানসাট বাজারের (Kansat Mango Market) অবস্থান। সোনামসজিদ স্থলবন্দর সড়কে অবস্থানের কারণে এই এলাকায় ব্যবসায়ীদের আনাগোনা …

এক নজরে

জেলা
চাঁপাইনবাবগঞ্জ
বিভাগ
Rajshahi
স্থানাঙ্ক
24.600, 88.270

বিবরণ

রাজশাহীর চারঘাট ও বাঘায় অনেক আমের বাগান থাকলেও আম বাগানের আসল মজা পেতে হলে আপনাকে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে ২৩ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলায় কানসাট বাজারের (Kansat Mango Market) অবস্থান। সোনামসজিদ স্থলবন্দর সড়কে অবস্থানের কারণে এই এলাকায় ব্যবসায়ীদের আনাগোনা থাকে সব সময়। আমের মৌসুমে এই বাজারের যেদিক চোখ যায় সেদিকেই শুধু আম আর আম। জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে আম নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরাও আম কেনার জন্য হাজির হন এখানে। কানসাটের এই বাজার থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে শতাধিক ট্রাক আম। প্রতিদিন গড়ে চার কোটি টাকার আম কেনাবেচা হয় কানসাটে।

কানসাট শুধু দেশের সবচেয়ে বড় বাজারই নয়, এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আম বাজারও । ছোট বড় মিলিয়ে এখানে প্রায় আড়াইশ' আড়ত বসে আম বেচাকেনা করার জন্য। শুধু চাঁপাইনবাবগঞ্জই নয়, রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকার আড়তদাররা এখানে আসেন আম কিনতে। সড়ক যোগাযোগ ভালো এবং ব্যবসায়ীদের অন্য কোন ঝামেলা পোহাতে হয় না বলে সবার পছন্দের বাজার এখন কানসাট। আমের ভরা মৌসুমে প্রতিদিন একশ'র বেশি ট্রাক এখান থেকে আম কিনে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা।

আপনি যখন এই বাজারে দাড়াবেন তখন আপনার মনে হবে লাখ লাখ আমের মাঝ খানে আপনি দাঁড়িয়ে আছেন। বিভিন্ন প্রজাতির আম। দামেও অনেক সস্তা।

মে-জুন মাস কানসাট যাবার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় চাঁপাই নবাবগঞ্জ জেলা আমে পরিপূর্ণ থাকে।

ঢাকার কল্যানপুর ও গাবতলী থেকে বিভিন্ন বাস পরিবহন আসে চাঁপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে। যেমন হানিফ, মডার্ণ, ন্যশনাল ইত্যাদি। ভাড়া নিবে ৩০০-৩২০টাকা। আপনি চাঁপাইনবাবগঞ্জ শহরেও নামতে পারেন আবার সরাসরি কানসাটেও চলে আসতে পারেন এসব পরিবহনে।

চাঁপাইনবাবগঞ্জে (Chapainawabganj) থাকার খুব ভালো হোটেল নেই। তাই পরিবার নিয়ে এলে রাজশাহীতে থাকাই ভালো। রাজশাহীতে থাকার জন্য যেমন সরকারি পর্যটন কেন্দ্র রয়েছে, তেমনি রয়েছে ভালো মানের অনেক হোটেলও। চাঁপাইনবাবগঞ্জে থাকার জন্য মোটামুটি মানের কিছু হোটেল আছে। এর মধ্যে হোটেল স্বপ্নপুরী (০৭৮১-৫৬২৫০), হোটেল আল নাহিদ (০১৭১৩-৩৭৬৯০২) ইত্যাদি অন্যতম। ভাড়া পড়বে প্রতি রাত আনুমানিক ২০০ থেকে ১০০০ টাকা।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

কানসাট আম বাজার ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

কানসাট আম বাজার-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

রাজশাহীর চারঘাট ও বাঘায় অনেক আমের বাগান থাকলেও আম বাগানের আসল মজা পেতে হলে আপনাকে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে ২৩ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলায় কানসাট বাজারের (Kansat Mango Market) অবস্থান। সোনামসজিদ স্থলবন্দর সড়কে অবস্থানের কারণে এই এলাকায় ব্যবসায়ীদের আনাগোনা থাকে সব সময়। আমের মৌসুমে এই বাজারের যেদিক চোখ যায় সেদিকেই শুধু আম আর আম। জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে আম নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরাও আম কেনার জন্য হাজির হন এখানে। কানসাটের এই বাজার থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে শতাধিক ট্রাক আম। প্রতিদিন গড়ে চার কোটি টাকার আম কেনাবেচা হয় কানসাটে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র