খনিয়াদিঘি মসজিদ
খনিয়াদিঘি মসজিদ (Khoniadighi Mosque) বাংলাদেশের প্রাচীন মসজিদ গুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য যা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অবস্থিত যা চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৬ কি.মি. দূরে অবস্থিত। খনিয়াদীঘি মসজিদ স্থানীয়ভাবে চামচিকা মসজিদ এবং রাজবিবি মসজিদ নামেও পরিচিত। ১৪৫০ …
এক নজরে
বিবরণ
খনিয়াদিঘি মসজিদ (Khoniadighi Mosque) বাংলাদেশের প্রাচীন মসজিদ গুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য যা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অবস্থিত যা চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৬ কি.মি. দূরে অবস্থিত। খনিয়াদীঘি মসজিদ স্থানীয়ভাবে চামচিকা মসজিদ এবং রাজবিবি মসজিদ নামেও পরিচিত। ১৪৫০ থেকে ১৫৬৫ খ্রিস্টাব্দ অবধি গৌড় ছিল তৎকালীন বাংলার রাজধানী। এ সময়ই এ মসজিদটি নির্মিত হয়েছিল। এই মসজিদের পাশে বিশাল এক দিঘি রয়েছে যার নাম খনিয়া দিঘী।
মসজিদের আয়তন ৬২ × ৪২ ফুট। মূল গম্বুজটির নিচের ইমারত বর্গাকারে তৈরী, যার প্রত্যিটি ২৮ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট। খনিয়াদিঘি মসজিদে টেরাকোটার কাজের পাশাপাশি ইটের নকশাই অধিক চোখে পরে। এ এলাকার অন্য সব মসজিদের মতো এ মসজিদেও পিলারের অংশে ও কার্নিশ বরাবর পাথরের ব্যবহার চোখে পরে। মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত এ মসজিদের মূল উপাসনা কক্ষটি বর্গাকৃতির। মূল কক্ষটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য বাহিরে ৪২ ফুট ও ভেতরে ২৮ ফুট। ৭ফুট চওড়া দেওয়ালের কারনে প্রচন্ড গরমেও এর ভিতরে শীতল পরিবেশ বিদ্যমান থাকে। মূল কক্ষে বিশালাকায় একটিই গম্বুজ। এই ধরণের বিশালাকায় গম্বুজের মসজিদ আমদের দেশে হাতে গোনা কয়েকটি। পূর্ব দিকে বারান্দার উপর ৩টি গম্বুজ। অর্থাৎ বারান্দার ছোট ৩ টি গম্বুজসহ এ মসজিদের মোট গম্বুজ সংখ্যা ৪টি।
ঢাকা থেকে বাসে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ। কল্যাণপুর থেকে বাস ছাড়ে। ন্যাশনাল ট্র্যাভেলস, দেশ ট্র্যাভেলস, হানিফ, গ্রামীণ ট্র্যাভেলস সহ বিভিন্ন কোম্পানির বাস যায়। ভাড়া ৫৬০ টাকা নন এসি, এসি ১১০০ টাকা। এরপর মাহেন্দ্র/সিএনজিতে খনিয়াদিঘি মসজিদ। এছাড়া কানসাট থেকে খনয়াদিঘি মসজিদ কাছে হওয়ায় কানসাট থেকে ঘুরে আসা সহজ।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
খনিয়াদিঘি মসজিদ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
খনিয়াদিঘি মসজিদ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ঢাকা থেকে বাসে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ। কল্যাণপুর থেকে বাস ছাড়ে। ন্যাশনাল ট্র্যাভেলস, দেশ ট্র্যাভেলস, হানিফ, গ্রামীণ ট্র্যাভেলস সহ বিভিন্ন কোম্পানির বাস যায়। ভাড়া ৫৬০ টাকা নন এসি, এসি ১১০০ টাকা। এরপর মাহেন্দ্র/সিএনজিতে খনিয়াদিঘি মসজিদ। এছাড়া কানসাট থেকে খনয়াদিঘি মসজিদ কাছে হওয়ায় কানসাট থেকে ঘুরে আসা সহজ।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।