বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
সমুদ্র সৈকতচট্টগ্রাম · Chattogram

আকিলপুর সমুদ্র সৈকত

আকিলপুর সমুদ্র সৈকত (Akilpur Sea Beach) চট্টগ্রাম শহর থেকে ১৮ কিলোমিটার উত্তরে ও ছোট কুমিরা বাজার থেকে দেড় কিলোমিটার পশ্চিমে অবস্থিত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নিমতলা গ্রামের পাশে অবস্থিত এই সৈকতটি ছুটির দিনগুলোতে ভ্রমণপিপাসুদের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে যা স্থানীয়ভাবে "কুমিরা সৈকত" নামেও পরিচিত। শুক্রবারসহ ছুটির দিনগুলোতে যান্ত্রিকতা …

এক নজরে

জেলা
চট্টগ্রাম
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.360, 91.790

বিবরণ

আকিলপুর সমুদ্র সৈকত (Akilpur Sea Beach) চট্টগ্রাম শহর থেকে ১৮ কিলোমিটার উত্তরে ও ছোট কুমিরা বাজার থেকে দেড় কিলোমিটার পশ্চিমে অবস্থিত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নিমতলা গ্রামের পাশে অবস্থিত এই সৈকতটি ছুটির দিনগুলোতে ভ্রমণপিপাসুদের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে যা স্থানীয়ভাবে "কুমিরা সৈকত" নামেও পরিচিত। শুক্রবারসহ ছুটির দিনগুলোতে যান্ত্রিকতা ভুলে এক পশলা শান্তির খোঁজে এ সৈকতে ভিড় জমায় মানুষ। সুনীল আকাশ, পাথরের বুকে আছড়ে পড়া ছোট ঢেউ আর সবুজে ঘেরা পরিবেশ – আকিলপুর সমুদ্র সৈকত আপনাকে দিবে প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তির অনুভূতি।

আকিলপুর সমুদ্র সৈকত একটি নিখুঁত ভ্রমণ গন্তব্য যেখানে প্রকৃতি আর সমুদ্রের অপূর্ব মেলবন্ধন ঘটে। ঢেউয়ের শব্দ আর সবুজ প্রকৃতির স্নিগ্ধতায় মুগ্ধ হতে হলে আপনার পরবর্তী গন্তব্য হোক আকিলপুর সমুদ্র সৈকত।

একসময় আকিলপুর ছিল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রবণ এলাকা। মানুষের জীবন রক্ষায় সরকার বাঁধ নির্মাণ করেন এবং বাঁধ রক্ষা করতে বসানো হয় ব্লক। বাঁধের চারপাশে সারি সারি গাছ লাগানো হয় যা স্থানটির নৈসর্গিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। বর্তমানে এখানে পর্যটকদের জন্য বিশ্রামের জায়গা, দোকানপাট এবং শৌচাগারের ব্যবস্থা রয়েছে। এই উদ্যোগগুলো আকিলপুরকে একটি আকর্ষণীয় ভ্রমণস্থান হিসেবে গড়ে তুলেছে।

চট্টগ্রামের অলংকার মোড়, একেখান মোড় বা কদমতলী থেকে লোকাল বাসে ছোট কুমিরা বাজারে পৌঁছান। সেখান থেকে অটোরিকশায় সহজেই আকিলপুর সমুদ্র সৈকতে পৌঁছানো যায়।

সীতাকুন্ড এলাকায় বেশ কয়েকটি মাঝারি মানের হোটেল রয়েছে। উন্নতমানের থাকার জন্য চট্টগ্রাম শহরের অলংকার মোড়, আগ্রাবাদ বা জিইসি মোড়ের হোটেলগুলো আদর্শ।

ছোট কুমিরা বাজার এলাকায় দুপুর ও রাতের খাবারের জন্য একাধিক রেস্টুরেন্ট রয়েছে, যার মধ্যে কিছু ভালো মানের।

আকিলপুর ছাড়াও সীতাকুণ্ড উপজেলায় রয়েছে গুলিয়াখালী ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত , সীতাকুণ্ড ইকোপার্ক , চন্দ্রনাথ পাহাড় , খৈয়াছড়া ও নাপিত্তাছড়া ঝরনা। প্রতিটি জায়গাই আপনার ভ্রমণকে আরও সমৃদ্ধ করবে।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

আকিলপুর সমুদ্র সৈকত ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, পান্থপথ / কলাবাগান, আব্দুল্লাহপুর

আনুমানিক ভাড়া: নন-এসি ৬৮০–৭৫০ টাকা, এসি ১,২০০–১,৮০০ টাকা (স্লিপার/বিজনেস ক্লাস)

সময়: আনুমানিক ৪.৫–৬ ঘণ্টা (ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে)

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান, কল্যাণপুর ও টিটিপাড়া কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা বাস অ্যাপ

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: চট্টগ্রাম অলংকার মোড়, দামপাড়া বাস টার্মিনাল, এ কে খান মোড় ও বটতলী রেলস্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

আকিলপুর সমুদ্র সৈকত-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • আরামবাগ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার
  • চিটাগাং রোড

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

গ্রীন লাইন পরিবহনসৌদিয়া কোচ সার্ভিসসেন্টমার্টিন হুন্দাইহানিফ এন্টারপ্রাইজশ্যামলী পরিবহনদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন (বটতলী)

ট্রেনসমূহ: সুবর্ণ এক্সপ্রেস (নন-স্টপ), সোনার বাংলা এক্সপ্রেস (নন-স্টপ), তূর্ণা নিশীথা এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী

টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

একসময় আকিলপুর ছিল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রবণ এলাকা। মানুষের জীবন রক্ষায় সরকার বাঁধ নির্মাণ করেন এবং বাঁধ রক্ষা করতে বসানো হয় ব্লক। বাঁধের চারপাশে সারি সারি গাছ লাগানো হয় যা স্থানটির নৈসর্গিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। বর্তমানে এখানে পর্যটকদের জন্য বিশ্রামের জায়গা, দোকানপাট এবং শৌচাগারের ব্যবস্থা রয়েছে। এই উদ্যোগগুলো আকিলপুরকে একটি আকর্ষণীয় ভ্রমণস্থান হিসেবে গড়ে তুলেছে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র