বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
পাহাড় ও পর্বতচট্টগ্রাম · Chattogram

বোয়ালিয়া ট্রেইল

বোয়ালিয়া ট্রেইল (Boalia Trail) চট্টগ্রামের মিরসরাই এ অবস্থিত সকল ট্রেইলগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয়। চারিদিক ঘন জঙ্গলে ঘেরা, উচুঁ নিচু আঁকাবাঁকা পথ ও সম পিচ্ছল পাথর পেরিয়ে ঝর্ণা দর্শনে আপনিও মুগ্ধ হয়ে ভূলে যাবেন দূর্গম পথের সব ক্লান্তি। সকল বাধা উপেক্ষা করে, পাহাড়, জল, পাথর, গভীর কুপ পেরিয়ে যখন ঝর্ণা জলে শরীর ভেজাবেন, সব ক্লান্তি …

এক নজরে

জেলা
চট্টগ্রাম
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.360, 91.790

বিবরণ

বোয়ালিয়া ট্রেইল (Boalia Trail) চট্টগ্রামের মিরসরাই এ অবস্থিত সকল ট্রেইলগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয়। চারিদিক ঘন জঙ্গলে ঘেরা, উচুঁ নিচু আঁকাবাঁকা পথ ও সম পিচ্ছল পাথর পেরিয়ে ঝর্ণা দর্শনে আপনিও মুগ্ধ হয়ে ভূলে যাবেন দূর্গম পথের সব ক্লান্তি। সকল বাধা উপেক্ষা করে, পাহাড়, জল, পাথর, গভীর কুপ পেরিয়ে যখন ঝর্ণা জলে শরীর ভেজাবেন, সব ক্লান্তি দূর হয়ে যাবে নিমেষে। আর এই বিপদজ্জনক দূর্গম ঝিরি পথটাই এই সব ঝর্ণাকে করেছে আরও আকর্ষনীয়।

এই ট্রেইলে বোয়ালিয়া, বাউশ্যা, লটকান, কেম্বাতলী, কলাতলী, পালাকাটা, উঠান, অমরমানিক্য, ৩ নং, নয়াতিখুম ঝর্না সহ অনেক ক্যাডসেটের দেখা মিলবে। তবে সব ঝর্না একই সাথে দর্শন করা সম্ভব নয়। হ্যাঁ, যদি খুব ভোরবেলা থেকে ট্রেকিং শুরু করেন আর সময় খুবই স্বল্প ব্যয় করেন, তবে একবার চেষ্টা করে দেখা যেতে পারে।

বোয়ালিয়া ট্রেইলটিতে দুটি অংশ আছে। প্রথম অংশে এই ট্রেইলের সবচেয়ে সুন্দর বোয়ালিয়া ঝর্ণা। আর ২য় অংশে সবচেয়ে সুন্দর ঝিরিপথ, পালাকাটা খুম বা শুকরমারা ঝর্ণা, উঠান ঢাল, অমরমানিক্য ঝর্ণা ও নয়াতিখুম ঝর্ণার দেখা মিলবে। আর এই সব কিছু কভার করতে চাইলে একজন ভালো গাইডের খুব প্রয়োজন। যারা গাইড না নিয়ে আসেন তারা অনেকেই যেকোন একটা সাইড শেষ করে চলে যায়।

মেঠো পথ পাড়ি দিয়ে ঝিরি পথ ধরে এগুলেই সামনে পরবে এই ট্রেইলের সবচেয়ে সুন্দর ও মূল ঝর্ণা বোয়ালিয়া ঝর্ণা। তবে ট্রেইলটা খুব সাদামাটা। যদি বৃষ্টি থাকে বা ঝর্ণায় পানি বেশি থাকে তবে একটু জায়গা সাঁতার কেটে যেতে হয়। তাই ভেতরে যেতে ভয় পেলে পাশেই পাহাড়ে উঠে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পাবেন। তবে এই ঝর্ণার সবচেয়ে ভালো লাগার বিষয় হল ঝর্ণার ভেতেরে একটু ফাকা জায়গা রয়েছে। এক কথায় ঝর্ণার পেটের ভেতর প্রবেশ করে জল ভেদ করে প্রকৃতিকে নতুন রুপে দেখতে পাবেন।

এবার মূল ট্রেইলে প্রবেশ করতে চাইলে ফিরে আসতে হবে কিছুটা। তারপর আবার পাহাড়ি পথ দিয়ে হেটে যেতে হবে আরেকটি ঝিরি পথের উদ্দেশ্যে। সেই ঝিরি পথে রয়েছে বড় বড় পাথর আর চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট ছোট ছড়া। এভাবে হাটতে হাটতে সামনেই ডানপাশে ছোট্ট একটা লুকনো ঝিরিপথ দেখতে পাবেন। আপনার সাথে গাইড না থাকলে মিস করে যাবেন। ছোট ঝিরি পথ দিয়ে প্রবেশ করলে পড়বে পালাকাটা খুম বা শুকরমারা ঝর্ণা। এই ঝর্ণার বিশেষত্ব হল এর উপরে একটি গিরিখাত রয়েছে। তাইলে ঝর্ণার উপরে উঠে ভেতরে থেকে ঘুরে আসতে পারেন। এরপর ছোট ঝিরি পথ থেকে বেড় হয়ে ডানপাশ দিয়ে এগিয়ে যাবেন। সামনেই চোখে পরবে উঠান ঢাল। উঠান ঢালটিকে দেখলে মনে হয় প্রকৃতি ক্লান্ত পথিকদের জন্য জল বিছানা বিছিয়ে রেখেছে৷ এত সুন্দর যা না দেখলে বর্ণনায় তুলে ধরা সম্ভব নয়। এই ঢাল পার হতে বড় বড় পাথর চোখে পরবে। এই পথটা একটু কঠিন। খুব সাবধানে এগিয়ে যেতে হবে। তারপর কিছুটা পথ পারি দেবার পর এক জায়গা দেখবেন ঝিরিপথ দুভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা অমরমানিক্য ঝর্ণা এবং আরেক পাশে ন হাইত্যেকুম বা নয়াতিখুম ঝর্ণা।

ঢাকা থেকে বাস এবং ট্রেন ২ ভাবেই বোয়ালিয়া ট্রেইলে যাওয়া যায়। বোয়ালিয়া ট্রেইল যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রাম গামী যেকোনো বাসে উঠে নামতে হবে মিরসরাই বাস স্ট্যান্ড ভাড়া নিবে ৪৮০ টাকা। যারা খরচ সেভ করতে চান তারা ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন অথবা এনা বাসে উঠতে পারেন। ঢাকা উত্তরা থেকে ভাড়া নিবে ৩০০ টাকা এবং সায়েদাবাদ থেকে ভাড়া নিবে ২৭০ টাকা। আর ফেনী মহিপাল থেকে চট্টগ্রাম গামী যেকোনো বাসে চড়ে মিরসরাই বাস স্ট্যান্ড যাওয়া যায়। আর মহিপাল থেকে মিরসরাই বাস স্ট্যান্ড বাস ভাড়া ৪০-৫০ টাকা।

যদি আপনি চট্টগ্রাম শহর থেকে আসেন, চট্টগ্রাম শহর এর অলংকার মোড় থেকে চয়েস বাস মিরসরাই বাস স্ট্যান্ড যায়। ভাড়া নেয় জন প্রতি ৮০ টাকা করে।

ট্রেনে যেতে হলে আপনাকে রাত ১০:৩০ এর চট্টগ্রাম গামী মেইল ট্রেন ধরতে হবে ভাড়া নিবে ১২০ টাকা। ট্রেন থেকে সীতাকুণ্ড নামতে হবে এবং লেগুলায় চড়ে মিরসরাই বাস স্ট্যান্ড যেতে হবে ভাড়া নিবে ৩০ টাকা, মেইল ট্রেনে সিট পাওয়া যায় না তাই আরামের কথা চিন্তা করলে রাতের তুরনা নিশিতা ট্রেনে করে ফেনী নামতে পারেন ভাড়া নিবে আনুমানিক ৩৫০ টাকা, ফেনী রেল ষ্টেশন থেকে মহিপাল রিক্সা ভাড়া ২৫ টাকা, আর মহিপাল থেকে মিরসরাই বাস স্ট্যান্ড বাস ভাড়া ৪০-৫০ টাকা।

বোয়ালিয়া ট্রেইল ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, পান্থপথ / কলাবাগান, আব্দুল্লাহপুর

আনুমানিক ভাড়া: নন-এসি ৬৮০–৭৫০ টাকা, এসি ১,২০০–১,৮০০ টাকা (স্লিপার/বিজনেস ক্লাস)

সময়: আনুমানিক ৪.৫–৬ ঘণ্টা (ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে)

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান, কল্যাণপুর ও টিটিপাড়া কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা বাস অ্যাপ

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: চট্টগ্রাম অলংকার মোড়, দামপাড়া বাস টার্মিনাল, এ কে খান মোড় ও বটতলী রেলস্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

বোয়ালিয়া ট্রেইল-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • আরামবাগ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার
  • চিটাগাং রোড

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

গ্রীন লাইন পরিবহনসৌদিয়া কোচ সার্ভিসসেন্টমার্টিন হুন্দাইহানিফ এন্টারপ্রাইজশ্যামলী পরিবহনদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন (বটতলী)

ট্রেনসমূহ: সুবর্ণ এক্সপ্রেস (নন-স্টপ), সোনার বাংলা এক্সপ্রেস (নন-স্টপ), তূর্ণা নিশীথা এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী

টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

বোয়ালিয়া ট্রেইল (Boalia Trail) চট্টগ্রামের মিরসরাই এ অবস্থিত সকল ট্রেইলগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয়। চারিদিক ঘন জঙ্গলে ঘেরা, উচুঁ নিচু আঁকাবাঁকা পথ ও সম পিচ্ছল পাথর পেরিয়ে ঝর্ণা দর্শনে আপনিও মুগ্ধ হয়ে ভূলে যাবেন দূর্গম পথের সব ক্লান্তি। সকল বাধা উপেক্ষা করে, পাহাড়, জল, পাথর, গভীর কুপ পেরিয়ে যখন ঝর্ণা জলে শরীর ভেজাবেন, সব ক্লান্তি দূর হয়ে যাবে নিমেষে। আর এই বিপদজ্জনক দূর্গম ঝিরি পথটাই এই সব ঝর্ণাকে করেছে আরও আকর্ষনীয়।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র