বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

ক্যাফে ২৪ পার্ক

ক্যাফে ২৪ পার্ক (Cafe 24 Park) চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত সেনাবাহিনী পরিচালিত একটি পার্ক। ভাটিয়ারী থেকে হাটহাজারী সংযোগ সড়কে ৭ কিমি পর এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এর একটু আগেই ক্যাফে ২৪ পার্কটি অবস্থিত৷ এখানে রয়েছে দৃষ্টিনন্দন পার্ক, বিভিন্ন প্রকার রাইড, আন্তর্জাতিক মানসম্পন্ন ফুড আইটেম পরিবেশনায় একটি রেস্টুরেন্ট। ক্যাফে ২৪ পার্কটি খুবই …

এক নজরে

জেলা
চট্টগ্রাম
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.360, 91.790

বিবরণ

ক্যাফে ২৪ পার্ক ( Cafe 24 Park ) চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত সেনাবাহিনী পরিচালিত একটি পার্ক। ভাটিয়ারী থেকে হাটহাজারী সংযোগ সড়কে ৭ কিমি পর এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এর একটু আগেই ক্যাফে ২৪ পার্কটি অবস্থিত৷ এখানে রয়েছে দৃষ্টিনন্দন পার্ক, বিভিন্ন প্রকার রাইড, আন্তর্জাতিক মানসম্পন্ন ফুড আইটেম পরিবেশনায় একটি রেস্টুরেন্ট। ক্যাফে ২৪ পার্কটি খুবই অসাধারণ এক‌টি বেড়ানোর জায়গা এবং এই পার্কের ভিতর ও বাহির সবখানে সাজানো গোছানো ও খুবই পরিষ্কার। প্রশিক্ষনের সময় সেনাবাহিনী যেসব উপকরণ ব্যবহার করে থাকেন এখানে সেসবের গুটিকতক সাধারণ জনগণের জন্য বানানো হয়েছে। নির্দিষ্ট ফি এর বিনিময়ে দর্শনার্থীরা এগুলো ব্যবহার করে সম্যক ধারণা নিতে পারবে। গতানুগতিক শিশুপার্ক বা এমিউজমেন্ট পার্কগুলোতে যেসব রাইড থাকে ক্যাফে ২৪ পার্ক তাঁর পুরোটাই ব্যতিক্রম।

ক্যাফে ২৪ পার্ক এর যে কোন রাইডে যতবার খুশি উঠতে পারা যাবে। এখানের কিছু কিছু রাইডে নিরাপত্তার কারনে একত্রে একজনের বেশি ওঠা নিষেধ। প্রতিটি রাইডে চড়তে গিয়ে আপনি অনুভব করবেন অদ্ভুত রকমের থ্রিলিং। সেই সাথে রোমাঞ্চ ও শতভাগ অ্যাডভেঞ্চারের স্বাদ তো আছেই। আর আছে দুর্দান্ত আনন্দ!

এ পার্কের হাতের ডানপাশে রয়েছে গ্রাম্য পরিবেশের মতো করে কিছু ঘর যেগুলোর মধ্যে বাঙালী ঘর এর পাশাপাশি রয়েছে চাকমা, মুরং, ত্রিপুরা ধরনার ঘর এবং বাম পাশে রয়েছে সুবিশাল একটি লেক যেখানে রয়েছে মাছ ধরার ব্যবস্থা। সামনেই রয়েছে এডভেঞ্চার ট্রেইল (Adventure Trail) এর একটি পাহাড়৷

এডভেঞ্চার ট্রেইলের শুরুতেই নেট ওয়ে। ওঠার জন্য ভালো। তুলনামূলক সমতল, অল্প ঢাল বিশিষ্ট। উপরের ঝুলন্ত রশি ধরে নিচের রশি বরাবর পা রেখে হেঁটে যেতে হয়। জালে পা পড়লেই নিচের দিকে গেড়ে যাবেন। তখন হাঁটতে কষ্ট হবে। এরপরে পাবেন স্পাইডার নেট। এটি অনেকটাই মাকড়সার জালের মতোই। রশিতে পা রেখে এবং সুবিধামতো উচ্চতার রশি ধরে দেখে দেখে হেঁটে সামনের দিকে যেতে হয়। এখানে আছে মাটি থেকে প্রায় ১০ ফুট উঁচুতে কাঠ নির্মিত একটি গোলক ট্রেইল। গোলকের ভেতর দিয়ে ক্রল করে করে এগিয়ে যেতে হবে। এই গোলকের দৈর্ঘ্য হবে ২৫-৩০ ফুট। আরও আছে এয়ার ওয়াকার। ঝুলন্ত টায়ারের উপর দিয়ে হেঁটে যেতে হবে। এটার ব্যাপারে বেশ সতর্ক থাকতে হবে কারন এক টায়ারে পা রাখলে আর এক টায়ার অনেকটাই সরে যায়। তখন সেটায় আরেক পা দেয়া অনেক ব্যালেন্সের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এরকম আরও বেশ কয়েকটি ট্রেইলের স্বাদ নিতে পারবেন এডভেঞ্চার ট্রেইলে।

ক্যাফে ২৪ পার্ক এর প্রবেশমূল্য ধরা হয়েছে ৫০ টাকা, ছোট বাচ্চাদের জন্য ৩০ টাকা এবং এডভেঞ্চার ট্রেইল এর টিকেট ধরা হয়েছে ৫০ টাকা।

ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চাইলে কমলাপুর টার্মিনাল থেকে বিআরটিসি করে আর সায়দাবাদ বাস ষ্টেশন থেকে সৌদিয়া, গ্রীনলাইন, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক প্রভৃতি বাস করে আপনি চট্টগ্রাম যেতে পারেন। গ্রিনলাইন, সোহাগ, সৌদিয়া, টি আর, হানিফ সাধারণ বাসে ভাড়া ৪০০-৫০০ টাকা।

সিলেট থেকে সড়ক ও রেলপথে চট্টগ্রাম আসা যায়। সড়কপথে গ্রিনলাইন পরিবহনের এসি, নন এসি বাস যায় চট্টগ্রাম। এছাড়া সিলেট রেলওয়ে স্টেশন থেকে সপ্তাহের শনিবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস, সপ্তাহের রবিবার ছাড়া প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে আন্তনগর উদয়ন এক্সপ্রেস এবং সপ্তাহের প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে মেইল ট্রেন জালালাবাদ এক্সপ্রেস ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশে। ভাড়া ১৭৫ থেকে ১২০০ টাকা।

ট্রেনে ঢাকা-চট্টগ্রামের রুটে মহানগর প্রভাতী ঢাকা ছাড়ে সকাল ৭টা ৪০ মিনিটে, চট্টলা এক্সপ্রেস সকাল ৯টা ২০ মিনিটে, মহানগর গোধূলি ঢাকা ছাড়ে বিকেল ৩টায়, সুবর্ণ এক্সপ্রেস ঢাকা ছাড়ে বিকেল ৪টা ২০ মিনিটে, তূর্ণা ঢাকা ছাড়ে রাত ১১টায়। ভাড়া ১৬০ থেকে ১১০০ টাকা।

ক্যাফে ২৪ পার্ক ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, পান্থপথ / কলাবাগান, আব্দুল্লাহপুর

আনুমানিক ভাড়া: নন-এসি ৬৮০–৭৫০ টাকা, এসি ১,২০০–১,৮০০ টাকা (স্লিপার/বিজনেস ক্লাস)

সময়: আনুমানিক ৪.৫–৬ ঘণ্টা (ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে)

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান, কল্যাণপুর ও টিটিপাড়া কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা বাস অ্যাপ

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: চট্টগ্রাম অলংকার মোড়, দামপাড়া বাস টার্মিনাল, এ কে খান মোড় ও বটতলী রেলস্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

ক্যাফে ২৪ পার্ক-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • আরামবাগ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার
  • চিটাগাং রোড

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

গ্রীন লাইন পরিবহনসৌদিয়া কোচ সার্ভিসসেন্টমার্টিন হুন্দাইহানিফ এন্টারপ্রাইজশ্যামলী পরিবহনদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন (বটতলী)

ট্রেনসমূহ: সুবর্ণ এক্সপ্রেস (নন-স্টপ), সোনার বাংলা এক্সপ্রেস (নন-স্টপ), তূর্ণা নিশীথা এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী

টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

এডভেঞ্চার ট্রেইলের শুরুতেই নেট ওয়ে। ওঠার জন্য ভালো। তুলনামূলক সমতল, অল্প ঢাল বিশিষ্ট। উপরের ঝুলন্ত রশি ধরে নিচের রশি বরাবর পা রেখে হেঁটে যেতে হয়। জালে পা পড়লেই নিচের দিকে গেড়ে যাবেন। তখন হাঁটতে কষ্ট হবে। এরপরে পাবেন স্পাইডার নেট। এটি অনেকটাই মাকড়সার জালের মতোই। রশিতে পা রেখে এবং সুবিধামতো উচ্চতার রশি ধরে দেখে দেখে হেঁটে সামনের দিকে যেতে হয়। এখানে আছে মাটি থেকে প্রায় ১০ ফুট উঁচুতে কাঠ নির্মিত একটি গোলক ট্রেইল। গোলকের ভেতর দিয়ে ক্রল করে করে এগিয়ে যেতে হবে। এই গোলকের দৈর্ঘ্য হবে ২৫-৩০ ফুট। আরও আছে এয়ার ওয়াকার। ঝুলন্ত টায়ারের উপর দিয়ে হেঁটে যেতে হবে। এটার ব্যাপারে বেশ সতর্ক থাকতে হবে কারন এক টায়ারে পা রাখলে আর এক টায়ার অনেকটাই সরে যায়। তখন সেটায় আরেক পা দেয়া অনেক ব্যালেন্সের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এরকম আরও বেশ কয়েকটি ট্রেইলের স্বাদ নিতে পারবেন এডভেঞ্চার ট্রেইলে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র