চালন্দা গিরিপথ
প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ন চালন্দা গিরিপথ (Chalanda Giripath) যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭’শ ৫৩ একর আয়তনের মধ্যেই অবস্থিত। এডভাঞ্চার আর ভ্রমণ প্রিয় মানুষদের ভ্রমণভাণ্ডারে এখন নতুন নাম চালন্দা গিরিপথ। তাইতো প্রতিদিনই দলবদ্ধ হয়ে নানান দল পাড়ি জমাচ্ছে এই নৈসর্গিক গিরিপথের দিকে। চালন্দা গিরিপথের পাহাড়ের গাঁ বেয়ে পানি নামার কারনে কোথাও ভেজা, কোথাও শুকনো। গিরিপথের …
এক নজরে
বিবরণ
প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ন চালন্দা গিরিপথ (Chalanda Giripath) যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭’শ ৫৩ একর আয়তনের মধ্যেই অবস্থিত। এডভাঞ্চার আর ভ্রমণ প্রিয় মানুষদের ভ্রমণভাণ্ডারে এখন নতুন নাম চালন্দা গিরিপথ। তাইতো প্রতিদিনই দলবদ্ধ হয়ে নানান দল পাড়ি জমাচ্ছে এই নৈসর্গিক গিরিপথের দিকে।
চালন্দা গিরিপথের পাহাড়ের গাঁ বেয়ে পানি নামার কারনে কোথাও ভেজা, কোথাও শুকনো। গিরিপথের ভেতরে ঢুকতেই শরীরটা কেমন যেন হিমশীতল হয়ে উঠবে। দুই পাহাড়ের মধ্যে হাত ও পায়ের সমন্বয়ে এগিয়ে যেতে হয়। দুই পাশে পাহাড়ের খাঁজ। কোথাও পাহাড়ের খাড়া ঢাল বেয়ে যেন নেমেছে রোদ। খাঁজে খাঁজে রোদের বর্ণিল চিত্র। কোথাও কুয়াশার মতো আবছা আঁধার। তবে এসবের ভেতরেও কানে আসবে পাখির কিচিরমিচির। গিরিপথে প্রায় আধ কিলোমিটার ঝুঁকিহীনভাবে এগিয়ে যাওয়া যাবে। আরেকটু ভেতরের দিকে যেতেই মনে হতে পারে একটা ভূতুড়ে পরিবেশে এসে পড়েছেন। পথচলাও কঠিন হয়ে উঠবে। ক্রমেই বাড়বে ঝুঁকি। একটু অসতর্ক হলে ঘটতে পারে বড় রকমের বিপদ। তাই চলতে হবে বেশ সাবধানে।
চট্টগ্রামের বটতলী ষ্টেশন/ষোলশহর ষ্টেশন হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ট্রেনে করে চলে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভার্সিটির ষ্টেশন হতে অল্প একটু হাটলেই জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট হতে টমটম করে কলার ঝুপড়ি চলে যান। ভাড়া পড়বে ৫টাকা। ঝুপড়ির পিছনের রাস্তা ধরে নির্বিঘ্নে হাঁটা শুরু করুন ১ ঘন্টার জন্য। কলার ঝুপড়ি হতে ৬/৮ মিনিট হাঁটার পরই পাবেন পানির ছড়া। পানির ছড়া ধরে সোজা হাঁটতে থাকুন গিরিপথ এর উদ্দেশ্যে।
কিছুটা সাবধানতা অবলম্বন করে যাওয়া প্রয়োজন। যেহেতু পুরো টাই পানি পথে ট্রেকিং তাই প্রথমেই জুতার ব্যপারে সতর্ক থাকতে হবে। খালি পায়ে ট্রেকিং করবেন না, বন্য কাঁটা আছে। সাথে খাবার পানি এবং কিছু শুকনো খাবার রাখা ভালো। আর ভূল করেও অন্যদের মত খাবার শেষে ময়লা বা পানির বোতল ফেলে আসবেন না।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
চালন্দা গিরিপথ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, পান্থপথ / কলাবাগান, আব্দুল্লাহপুর
আনুমানিক ভাড়া: নন-এসি ৬৮০–৭৫০ টাকা, এসি ১,২০০–১,৮০০ টাকা (স্লিপার/বিজনেস ক্লাস)
সময়: আনুমানিক ৪.৫–৬ ঘণ্টা (ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে)
কাউন্টার এলাকা: আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান, কল্যাণপুর ও টিটিপাড়া কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা বাস অ্যাপ
শুরুর পয়েন্ট: চট্টগ্রাম অলংকার মোড়, দামপাড়া বাস টার্মিনাল, এ কে খান মোড় ও বটতলী রেলস্টেশন থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
চালন্দা গিরিপথ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- আরামবাগ মোড়
- ফকিরাপুল
- কলাবাগান কাউন্টার
- চিটাগাং রোড
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন (বটতলী)
ট্রেনসমূহ: সুবর্ণ এক্সপ্রেস (নন-স্টপ), সোনার বাংলা এক্সপ্রেস (নন-স্টপ), তূর্ণা নিশীথা এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী
টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
চট্টগ্রামের বটতলী ষ্টেশন/ষোলশহর ষ্টেশন হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ট্রেনে করে চলে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভার্সিটির ষ্টেশন হতে অল্প একটু হাটলেই জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট হতে টমটম করে কলার ঝুপড়ি চলে যান। ভাড়া পড়বে ৫টাকা। ঝুপড়ির পিছনের রাস্তা ধরে নির্বিঘ্নে হাঁটা শুরু করুন ১ ঘন্টার জন্য। কলার ঝুপড়ি হতে ৬/৮ মিনিট হাঁটার পরই পাবেন পানির ছড়া। পানির ছড়া ধরে সোজা হাঁটতে থাকুন গিরিপথ এর উদ্দেশ্যে।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।