বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

চাঁদপুর বেলগাঁও চা বাগান

চাঁদপুর বেলগাঁও চা বাগান (Chandpur Belgaon Tea Garden) চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ী এলাকায় প্রায় ৩৪৭২.৫৩ একর জায়গা জুড়ে অবস্থিত। বেলগাঁও চা বাগান এর উৎপাদিত চায়ের যেমন রয়েছে পুষ্টিগুণ, তেমনি এ বাগানের উৎপাদিত চায়ের কদর রয়েছে দেশজুড়ে। এখানে প্রায় ৭০০ একর জায়গায় চা …

এক নজরে

জেলা
চট্টগ্রাম
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.360, 91.790

বিবরণ

চাঁদপুর বেলগাঁও চা বাগান (Chandpur Belgaon Tea Garden) চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ী এলাকায় প্রায় ৩৪৭২.৫৩ একর জায়গা জুড়ে অবস্থিত। বেলগাঁও চা বাগান এর উৎপাদিত চায়ের যেমন রয়েছে পুষ্টিগুণ, তেমনি এ বাগানের উৎপাদিত চায়ের কদর রয়েছে দেশজুড়ে। এখানে প্রায় ৭০০ একর জায়গায় চা পাতা উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয়ের কাজ চলে। বর্তমানে ৭০০ নারী-পুরুষ শ্রমিক চা পাতা সংগ্রহ থেকে শুরু করে বাজারজাতকরণের কাজে জড়িত। মানের দিক থেকে মধুপুর চা বাগান, খৈয়াছড়া চা বাগান, ক্লিফটন চা বাগান ও কর্ণফুলী চা বাগানের পরেই এর অবস্থান।

বেলগাঁও চা বাগানটির প্রতিষ্ঠার সঠিক প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি, লোকমুখে জানা যায় যে ১৯১২ সালে ইংরেজরা বাগানটি শুরু করেন তখন বাগানের ম্যানেজার ছিলেন হিগিন। তবে রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, বাঁশখালী উপজেলার লট হল ও লট চানপুর মৌজায় অবস্থিত চাঁদপুর বেলগাঁও চা বাগানটি ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে মালিকানার অনুপস্থিতিতে অব্যবস্থাপনার সম্মুখীন হয়। ক্রমান্বয়ে বাগানের অধিকাংশ জমি স্থানীয় অধিবাসীদের অবৈধ দখলে চলে যায়। পরবর্তীতে ১৯৬৫ সাল পর্যন্ত রায় বাহাদুর জমিদারের মালিকানায় ছিল।বর্তমানে চা বাগানটি সিটি গ্রুপ কর্তৃক পরিচালিত হচ্ছে।

ক্লোন চা উৎপাদনে বাগানটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে যা মূলত বিদেশে রপ্তানী হয়। চা-বাগান কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে প্রতিদিন বাগানের সর্বত্র আধুনিক উপায়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় প্রতিদিনই নতুন নতুন কচি পাতা গজিয়ে উঠছে। শীত মৌসুম আসতে না আসতেই এই চা-বাগানে পর্যটকরা ভিড় জমান বাগানের নতুন কচি পাতা গজিয়ে উঠার দৃশ্য দেখার জন্য। যেদিকে তাকানো যায় শুধু সবুজ আর সবুজের সমারোহ। পাহাড়-লেক-টিলা এসবকিছু মিলে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী বেলগাঁও চা বাগান। তাই সারা বছরই অসংখ্য ভ্রমণ পিপাসু এ চা বাগানটি পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে থাকেন।

চট্টগ্রাম শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে বাঁশখালী থানার পুকুরিয়া ইউনিয়নে এই চা বাগানটি অবস্থিত। চট্টগ্রাম শহরের বহদ্দারহাট অথবা নতুন ব্রিজ থেকে বাঁশখালীগামী স্পেশাল সার্ভিস, ক্লোজডোর সুপার সার্ভিস যোগে বাঁশখালীর প্রবেশপথ চাঁদপুর বাজারে নামতে হবে। নতুন ব্রীজ থেকে লোকাল বাসে চাঁনপুর বাজার পর্যন্ত জন প্রতি ৪৫ টাকা। বাজার থেকে সোজা পূর্বদিকে ২ কিলোমিটার পথ সিএনজি, অটোরিকশা, প্রাইভেট গাড়ি নিয়ে বেলগাঁও চা-বাগানে যাওয়া যায়। চাঁনপুর বাজার থেকে সিএনজি রিজার্ভ করে গেলে ভাড়া পড়বে ১৫০ টাকা।

বেলগাঁও চা বাগান ভ্রমণে গেলে অবশ্যই খাবার পানি আর খাবার নিয়ে যাবেন। কারণ বাগানের আশেপাশে কোন দোকান নেই। তবে বাগানের ভিতরে মসজিদের পাশে একটি খাবার পানির টিউবওয়েল রয়েছে।

আপনি চাইলে সারাদিন চা বাগানে ঘুরে বিকেলে বাঁশখালী সৈকত সমুদ্র দেখে আসতে পারেন। বাঁশখালী সমুদ্র সৈকতের সুন্দর ও মনোরম পরিবেশ আপনার সারাদিনের ক্লান্তি নিমিষেই ভুলিয়ে দিবে।

বেলগাঁও চা বাগান ঘোরা শেষে চা বাগান থেকে চাঁনপুর বাজার চলে আসুন। চাঁনপুর বাজার থেকে সিএনজি কিংবা বাস যোগে চলে যেতে হবে গুনগারি বাজার। সিএনজিতে গেলে ৩০ টাকা এবং বাসে গেলে ১৫ টাকা ভাড়া পড়বে। বাজারে দুপুরের খাবার সেরে নিতে পারেন। গুনগারি বাজার থেকে লোকাল সিএনজি যায় একবারে সমুদ্র সৈকত পর্যন্ত। শেয়ারে গেলে ভাড়া পড়বে জনপ্রতি ৫০ টাকা আর রিজার্ভ গেলে পড়বে ২৫০ টাকা। তবে অনেক দামাদামি করতে হবে। সমুদ্র সৈকত থেকে ফিরবার সময় ভাড়া অনেক বেশি চায়। তাই ফিরবার সময় রিজার্ভ করে নেয়াটাই উত্তম। এই ট্যুরে ৫-১০ জন এর গ্রুফ হলে ভালো হয়। এতে করে খরচ কমে যাবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে, বাঁশখালী সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

চাঁদপুর বেলগাঁও চা বাগান ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, পান্থপথ / কলাবাগান, আব্দুল্লাহপুর

আনুমানিক ভাড়া: নন-এসি ৬৮০–৭৫০ টাকা, এসি ১,২০০–১,৮০০ টাকা (স্লিপার/বিজনেস ক্লাস)

সময়: আনুমানিক ৪.৫–৬ ঘণ্টা (ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে)

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান, কল্যাণপুর ও টিটিপাড়া কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা বাস অ্যাপ

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: চট্টগ্রাম অলংকার মোড়, দামপাড়া বাস টার্মিনাল, এ কে খান মোড় ও বটতলী রেলস্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

চাঁদপুর বেলগাঁও চা বাগান-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • আরামবাগ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার
  • চিটাগাং রোড

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

গ্রীন লাইন পরিবহনসৌদিয়া কোচ সার্ভিসসেন্টমার্টিন হুন্দাইহানিফ এন্টারপ্রাইজশ্যামলী পরিবহনদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন (বটতলী)

ট্রেনসমূহ: সুবর্ণ এক্সপ্রেস (নন-স্টপ), সোনার বাংলা এক্সপ্রেস (নন-স্টপ), তূর্ণা নিশীথা এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী

টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

বেলগাঁও চা বাগানটির প্রতিষ্ঠার সঠিক প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি, লোকমুখে জানা যায় যে ১৯১২ সালে ইংরেজরা বাগানটি শুরু করেন তখন বাগানের ম্যানেজার ছিলেন হিগিন। তবে রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, বাঁশখালী উপজেলার লট হল ও লট চানপুর মৌজায় অবস্থিত চাঁদপুর বেলগাঁও চা বাগানটি ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে মালিকানার অনুপস্থিতিতে অব্যবস্থাপনার সম্মুখীন হয়। ক্রমান্বয়ে বাগানের অধিকাংশ জমি স্থানীয় অধিবাসীদের অবৈধ দখলে চলে যায়। পরবর্তীতে ১৯৬৫ সাল পর্যন্ত রায় বাহাদুর জমিদারের মালিকানায় ছিল।বর্তমানে চা বাগানটি সিটি গ্রুপ কর্তৃক পরিচালিত হচ্ছে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র