বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

নন্দীরহাট জমিদার বাড়ি

জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী, সুরকার, গীতিকার ও পরিচালক সত্য সাহা এই নন্দীরহাট জমিদার বাড়ির সন্তান। এই জমিদারি বংশে সত্য সাহার জন্ম হয় ১৯৩৪ সালে। জমিদার লক্ষীচরণ সাহার এই বাড়িটি নির্মাণ হয় ১৮৯০ সালে। উনি এবং উনার অপর ২ ভাই মিলে ওই এলাকায় জমিদারি সূচনা করেন। এরপর জমিদারি প্রথা বিলুপ্তি …

এক নজরে

জেলা
চট্টগ্রাম
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.360, 91.790

বিবরণ

জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী, সুরকার, গীতিকার ও পরিচালক সত্য সাহা এই নন্দীরহাট জমিদার বাড়ির সন্তান। এই জমিদারি বংশে সত্য সাহার জন্ম হয় ১৯৩৪ সালে। জমিদার লক্ষীচরণ সাহার এই বাড়িটি নির্মাণ হয় ১৮৯০ সালে। উনি এবং উনার অপর ২ ভাই মিলে ওই এলাকায় জমিদারি সূচনা করেন। এরপর জমিদারি প্রথা বিলুপ্তি ঘটলে এই জমিদারির পতন ঘটে। সেসময় জমিদারি বংশের লোকেরা বিলাসী জীবন-যাপন করতেন। বাহিরে কোথাও যাওয়া, ঘুরাঘুরির ক্ষেত্রে উনারা ঘোড়ার গাড়ি এবং সু-সজ্জিত পালকি ব্যবহার করতেন। এলাকায় বর্তমানে নন্দীরহাট জমিদার বাড়িটি সত্য সাহার বাড়ি নামে সুপরিচিত। বিশাল এলাকা জুড়ে এই জমিদার বাড়ি।

এখানে সত্য সাহার বাড়িটি ছাড়াও আছে পূজার মন্ডপ, শান বাঁধানো পুকুর ঘাট। পুকুর পাড়ে আছে উনাদের পারিবারিক শ্মশান। ১৯৭৫ সালের মাঝমাঝিতে সত্য সাহা উনার প্রযোজনায় বাংলা ছবি ' অশিক্ষিত' নির্মাণ করেন – যার শ্যুটিং হয় এই জমিদারবাড়িতে এবং টানা ১৮ দিন এর শ্যুটিং চলে। ইতিহাস, ঐতিহ্য ও নিদর্শন বাহী এই জমিদার বাড়িটি অযত্নে, অবহেলায়, প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণের অভাবে বর্তমানে ধ্বংসের মুখে। নন্দীরহাট বাজারে মূল রাস্তার পূর্ব পাশে হিন্দুদের শ্রী শ্রী নিস্তারিনী কালীমন্দির অবস্থিত। এই জমিদারবাড়িটি দর্শনের পর হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে যেতে পারেন।

চট্টগ্রামের দামপাড়া বা জিওসি মোড় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গামী ৩ নাম্বার বাসে করে নন্দীরহাট নামতে হবে। নন্দীরহাট হতে পশ্চিম দিকে পিচ ঢালা সড়ক ধরে ১০ মিনিট পথ। হেঁটে বা সিএনজিতে গেলেই রাস্তা ডানপাশে চোখে পড়বে দুই গম্বুজ বিশিষ্ট চমৎকার কারুকাজ করা দৃষ্টিনন্দন দোতলা জমিদার বাড়িটি। যা সত্য সাহা বাড়ি নামে পরিচিত।

চট্টগ্রামে নানান মানের হোটেল আছে। নীচে কয়েকটি বাজেট হোটেলে নাম ঠিকানা দেয়া হলো। এগুলোই সবই মান সম্পন্ন কিন্তু কম বাজেটের হোটেল।

১. হোটেল প‌্যারামাউন্ট, স্টেশন রোড, চট্টগ্রাম : নুতন ট্রেন স্টেশনের ঠিক বিপরীতে । আমাদের মতে বাজেটে সেরা হোটেল এটি। সুন্দর লোকেশন, প্রশস্ত করিডোর (এত বড় কড়িডোর ফাইভ স্টার হোটেলেও থাকেনা)। রুমগুলোও ভালো। ভাড়া নান এসি সিঙ্গেল ৮০০ টাকা, ডাবল ১৩০০ টাকা, এসি ১৪০০ টাকা ও ১৮০০ টাকা। বুকিং এর জন্য : ০৩১-২৮৫৬৭৭১, ০১৭১-৩২৪৮৭৫৪

২. হোটেল এশিয়ান এসআর, স্টেশন রোড, চট্টগ্রাম : এটাও অনেক সুন্দর হোটেল। ছিমছাম, পরিছন্ন্ হোটেল। ভাড়া : নন এসি : ১০০০ টাকা, নন এসি সিঙ্গেল। এসি : ১৭২৫ টাকা। বুকিং এর জন্য – ০১৭১১-৮৮৯৫৫৫

৩. হোটেল সাফিনা, এনায়েত বাজার, চট্টড়্রাম : একটি পারিবারিক পরিবেশের মাঝারি মানের হোটেল। ছাদের ওপর একটি সুন্দর রেস্টুরেন্ট আছে। রাতের বেলা সেখানে বসলে আসতে ইচ্ছে করবেনা। ভাড়া : ৭০০ টাকা থেকে শুরু। এসি ১৩০০ টাকা। বুকিং এর জন্য -০৩১-০৬১৪০০৪

৪. হোটেল নাবা ইন, রোড ৫, প্লট-৬০, ও,আর নিজাম রোড, চট্টগ্রাম। একটু বেশী ভাড়ার হোটেল। তবে যারা নাসিরাবাদ/ও আর নিজাম রোড এলাকায় থাকতে চান তাদের জন্য আদর্শ। ভাড়া : ২৫০০/৩০০০ টাকা। বুকিং এর জন্য – ০১৭৫৫ ৫৬৪৩৮২

নন্দীরহাট জমিদার বাড়ি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, পান্থপথ / কলাবাগান, আব্দুল্লাহপুর

আনুমানিক ভাড়া: নন-এসি ৬৮০–৭৫০ টাকা, এসি ১,২০০–১,৮০০ টাকা (স্লিপার/বিজনেস ক্লাস)

সময়: আনুমানিক ৪.৫–৬ ঘণ্টা (ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে)

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান, কল্যাণপুর ও টিটিপাড়া কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা বাস অ্যাপ

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: চট্টগ্রাম অলংকার মোড়, দামপাড়া বাস টার্মিনাল, এ কে খান মোড় ও বটতলী রেলস্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

নন্দীরহাট জমিদার বাড়ি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • আরামবাগ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার
  • চিটাগাং রোড

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

গ্রীন লাইন পরিবহনসৌদিয়া কোচ সার্ভিসসেন্টমার্টিন হুন্দাইহানিফ এন্টারপ্রাইজশ্যামলী পরিবহনদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন (বটতলী)

ট্রেনসমূহ: সুবর্ণ এক্সপ্রেস (নন-স্টপ), সোনার বাংলা এক্সপ্রেস (নন-স্টপ), তূর্ণা নিশীথা এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী

টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

এখানে সত্য সাহার বাড়িটি ছাড়াও আছে পূজার মন্ডপ, শান বাঁধানো পুকুর ঘাট। পুকুর পাড়ে আছে উনাদের পারিবারিক শ্মশান। ১৯৭৫ সালের মাঝমাঝিতে সত্য সাহা উনার প্রযোজনায় বাংলা ছবি ' অশিক্ষিত' নির্মাণ করেন – যার শ্যুটিং হয় এই জমিদারবাড়িতে এবং টানা ১৮ দিন এর শ্যুটিং চলে। ইতিহাস, ঐতিহ্য ও নিদর্শন বাহী এই জমিদার বাড়িটি অযত্নে, অবহেলায়, প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণের অভাবে বর্তমানে ধ্বংসের মুখে। নন্দীরহাট বাজারে মূল রাস্তার পূর্ব পাশে হিন্দুদের শ্রী শ্রী নিস্তারিনী কালীমন্দির অবস্থিত। এই জমিদারবাড়িটি দর্শনের পর হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে যেতে পারেন।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র