বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
পাহাড় ও পর্বতচট্টগ্রাম · Chattogram

ঝরঝরি ট্রেইল

সীতাকুন্ড মীরসরাই রেঞ্জের যে কয়েকটা এডভেঞ্চারাস ও সুন্দর ট্রেইল রয়েছে তারমধ্যে ঝরঝরি ট্রেইল (Jhorjhori Trail) অন্যতম। সবুজ পাহাড়ে ঘেরা শান্ত শীতল ঝিরিপথ ধরে প্রায় দেড় থেকে দুই ঘন্টার পথ পাড়ি দিয়ে যখন ঝর্ণার কাছে পৌছাবেন বিশ্বাস করুন আপনার সকল ক্লান্তি তখন গ্যাস …

এক নজরে

জেলা
চট্টগ্রাম
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.360, 91.790

বিবরণ

সীতাকুন্ড মীরসরাই রেঞ্জের যে কয়েকটা এডভেঞ্চারাস ও সুন্দর ট্রেইল রয়েছে তারমধ্যে ঝরঝরি ট্রেইল (Jhorjhori Trail) অন্যতম। সবুজ পাহাড়ে ঘেরা শান্ত শীতল ঝিরিপথ ধরে প্রায় দেড় থেকে দুই ঘন্টার পথ পাড়ি দিয়ে যখন ঝর্ণার কাছে পৌছাবেন বিশ্বাস করুন আপনার সকল ক্লান্তি তখন গ্যাস বেলুনের মত উড়ে যাবে। ঝরঝরি ঝর্ণার পাশ দিয়ে পাহাড় বেয়ে উপড়ে উঠে গেলে বেশ কয়েকটি ক্যাসকেড ও ঝর্ণা আপনাকে আরো মুগ্ধ করবে বিশেষ করে স্বর্গের সিড়ি না অসম্ভব সুন্দর একটি ক্যাসকেড আছে যা সিড়ির মত ধাপে ধাপে খাজকাটা। এই ট্রেইলের শেষে রয়েছে মুর্তি ঝর্ণা। ঝরঝরি ঝর্ণা পর্যন্ত ট্রেইলটি খুব একটা কঠিন নয়, অনেক মহিলা এবং শিশু ট্রাভেলার কেউ যেতে দেখেছি সেখানে। এখনই ঝর্ণায় যাবার বেস্ট সময় আর এই সময় ঝর্ণায় পানির ফ্লো বেশ ভালো।

যারা জোঁকের কামড় খেতে ভালোবাসেন, যারা ঝিরি পথের উঁচু-নিচু পাথরের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আছাড় খেতে ভালবাসেন, যারা উঁচু খাড়া পাহাড় আর গাছের শেকড় ধরে উঠতে ভালোবাসেন তাদের জন্য আদর্শ স্থান চট্টগ্রামের সীতাকুণ্ডের ঝরঝরি ট্রেইল আর মুর্তিঝর্ণা। ঝরঝরি ট্রেইল এর প্রতিটি বাকে বাকে অদ্ভুত রকমের সৌন্দর্য লুকিয়ে আছে যা নিজ চোখে না দেখলে বুঝা অসম্ভব।

অবস্থান – পন্থিশীলা, সীতাকুন্ড, চট্রগ্রাম।

ঢাকা থেকে বাসে/ট্রেনে/এয়ারে চট্টগ্রাম চলে যেতে হবে আগে। সেখান থেকে সীতাকুন্ড। সীতাকুন্ড থেকে বাস কিংবা লেগুনাতে ১০ মিনিট লাগবে পন্থিশীলা বাজার। বাজারে গিয়ে লোকাল কাউকে গাইড হিসেবে নিয়ে নিন। এই দিকটাতে সাথে একটা গাইড থাকা ভালো। এতে তার বাড়িতে ব্যাগ রাখা সহ কাপড় পাল্টানোর জন্যও সুবিধা পাবেন। গাইড খরচ ৩০০-৪০০ টাকা পড়বে।

কিছুদূর যাওয়ার পর রেললাইন পাবেন। রেললাইনে উঠে হাতের বামপাশ বরাবর ৫-৭ মিনিট হাটার পর একটা মাটির রাস্তা পাবেন। সেই রাস্তা ধরে প্রায় ২০ মিনিট পর ঝিরি পথের দেখা পাবেন। এর কিছুক্ষণ পর পাহাড়ে উঠতে হবে। পাহাড়ে উঠার পথটা কিছুটা দেবতা পাহাড়ের মত। এই পথটা একটু ভয়ংঙ্কর। এর পর ৩০ মিনিট হাটার পর পাবেন ঝরঝরির প্রথম ঝর্না এবং আরো ২০ মিনিট পর ২য় ঝর্ণা পাবেন। যেটা সিঁড়ির মত দেখা যায়। এইটুকু রাস্তা যেতে জোঁক, সাপে ভরা পাথুরে পিচ্ছিল পথ অতিক্রম করতে হবে।

এরপর প্রায় দেড় ঘন্টা বুনো দুর্গম অন্ধকার পথ হাঁটার পর মানুষ আকৃতির একটা মূর্তির দেখা মিলবে যার উপর ঝর্ণার পানির নীচেই অবস্থিত। ঝর্ণার পানির ভিতর দিয়ে উপরে উঠে যেতে হবে এবং এই ট্রেইলের সবচেয়ে বড় ঝর্নার দেখা পাবেন।

ঝরঝরি ট্রেইল শেষ করতে আসা যাওয়াতে ৫.৩০-৬ ঘন্টা সময় লাগবে। ঝরঝরি ট্রেইলে গেলে সাথে করে বাজার থেকে খাবার কিনে নিয়ে যাবেন এবং দুপুরবেলার খাবার অর্ডার দিয়ে যাবেন।

চট্টগ্রামে নানান মানের হোটেল আছে। নীচে কয়েকটি বাজেট হোটেলে নাম ঠিকানা দেয়া হলো। এগুলোই সবই মান সম্পন্ন কিন্তু কম বাজেটের হোটেল।

ঝরঝরি ট্রেইল ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, পান্থপথ / কলাবাগান, আব্দুল্লাহপুর

আনুমানিক ভাড়া: নন-এসি ৬৮০–৭৫০ টাকা, এসি ১,২০০–১,৮০০ টাকা (স্লিপার/বিজনেস ক্লাস)

সময়: আনুমানিক ৪.৫–৬ ঘণ্টা (ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে)

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান, কল্যাণপুর ও টিটিপাড়া কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা বাস অ্যাপ

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: চট্টগ্রাম অলংকার মোড়, দামপাড়া বাস টার্মিনাল, এ কে খান মোড় ও বটতলী রেলস্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

ঝরঝরি ট্রেইল-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • আরামবাগ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার
  • চিটাগাং রোড

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

গ্রীন লাইন পরিবহনসৌদিয়া কোচ সার্ভিসসেন্টমার্টিন হুন্দাইহানিফ এন্টারপ্রাইজশ্যামলী পরিবহনদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন (বটতলী)

ট্রেনসমূহ: সুবর্ণ এক্সপ্রেস (নন-স্টপ), সোনার বাংলা এক্সপ্রেস (নন-স্টপ), তূর্ণা নিশীথা এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী

টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

সীতাকুন্ড মীরসরাই রেঞ্জের যে কয়েকটা এডভেঞ্চারাস ও সুন্দর ট্রেইল রয়েছে তারমধ্যে ঝরঝরি ট্রেইল (Jhorjhori Trail) অন্যতম। সবুজ পাহাড়ে ঘেরা শান্ত শীতল ঝিরিপথ ধরে প্রায় দেড় থেকে দুই ঘন্টার পথ পাড়ি দিয়ে যখন ঝর্ণার কাছে পৌছাবেন বিশ্বাস করুন আপনার সকল ক্লান্তি তখন গ্যাস বেলুনের মত উড়ে যাবে। ঝরঝরি ঝর্ণার পাশ দিয়ে পাহাড় বেয়ে উপড়ে উঠে গেলে বেশ কয়েকটি ক্যাসকেড ও ঝর্ণা আপনাকে আরো মুগ্ধ করবে বিশেষ করে স্বর্গের সিড়ি না অসম্ভব সুন্দর একটি ক্যাসকেড আছে যা সিড়ির মত ধাপে ধাপে খাজকাটা। এই ট্রেইলের শেষে রয়েছে মুর্তি ঝর্ণা। ঝরঝরি ঝর্ণা পর্যন্ত ট্রেইলটি খুব একটা কঠিন নয়, অনেক মহিলা এবং শিশু ট্রাভেলার কেউ যেতে দেখেছি সেখানে। এখনই ঝর্ণায় যাবার বেস্ট সময় আর এই সময় ঝর্ণায় পানির ফ্লো বেশ ভালো।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র