খেজুরতলা বীচ
চট্রগ্রাম শহরে যে কয়টি সুন্দর বীচ আছে তার মধ্যে সৌন্দর্যয়ের দিক দিয়ে যদি তুলনা করা যায় তাহলে খেজুরতলা অন্যতম। আপনি যদি একবার যান তাহলেই বুঝতে পারবেন কেন এটি সুন্দর? সত্যিকারের সৌন্দর্য দেখতে হলে যেতে হবে খুব ভোরবেলা/পড়ন্ত বিকেলে। বিকেলের দিকে বীচের সৌন্দর্য দেখার মতো! সহজেই কম খরচে যাতায়াতযোগ্য খেজুরতলা বীচ (Khejurtola Sea Beach) এ …
এক নজরে
বিবরণ
চট্রগ্রাম শহরে যে কয়টি সুন্দর বীচ আছে তার মধ্যে সৌন্দর্যয়ের দিক দিয়ে যদি তুলনা করা যায় তাহলে খেজুরতলা অন্যতম। আপনি যদি একবার যান তাহলেই বুঝতে পারবেন কেন এটি সুন্দর? সত্যিকারের সৌন্দর্য দেখতে হলে যেতে হবে খুব ভোরবেলা/পড়ন্ত বিকেলে। বিকেলের দিকে বীচের সৌন্দর্য দেখার মতো! সহজেই কম খরচে যাতায়াতযোগ্য খেজুরতলা বীচ (Khejurtola Sea Beach) এ আপনি একই সাথে পতেংগা এবং নেভালের পরিবেশ উপভোগ করতে পারবেন। বাধের পাথরে বসে আড্ডা দিতে পারেন কিংবা সবুজ ঘাস-বিছানো তীর ধরে হাটতে হাটতে উপভোগ করতে পারেন আশেপাশের জেলেপাড়ার জনজীবন। আর বন্ধুরা মিলে গেলে ফুটবল নিয়ে গেলে তো কথাই নেই, সাগরপাড়েই বিশাল মাঠের মত আছে। খেলাধুলার জন্য অতি উত্তম একটা জায়গা। সন্ধ্যার পর সাগরের ঢেউয়ের সাথে বাতাসের হু-হু আওয়াজ আর সাগরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা শয়ে শয়ে জেলে নৌকোর টিমটিমে আলো আর দূর সমুদ্রে স্থবির জাহাজগুলোর সোডিয়াম আলো আপনাকে দিবে অন্যরকম আবহ!
সময় নিয়ে গেলে খেজুরতলা থেকে দক্ষিণদিকে হাটতে হাটতে আধাঘন্টায় পৌছে যেতে পারেন জাইল্লাপাড়া বীচে। এখানটায় পুরা ভিন্ন আবহ! জেলেপাড়ার ব্যস্ততায় মুখর একটা জায়গা! জেলেদের কেউ জাল বুনছে,কেউবা নৌকা মেরামত,বা কেউ মাছ ধরা-বিক্রি কিংবা শুকিয়ে শুটকি বানানোয় ব্যস্ত। সেই সাথে সন্ধ্যায়/রাতে/ভোরের দিকে গেলে অল্প দামেই নিলাম থেকে কিনে নিতে পারেন তরতাজা ইলিশ চিংড়ি কিংবা অন্যান্য সামুদ্রিক মাছ!
চট্রগ্রাম শহরের যেকোন যায়গা থেকে ষ্টীলমিল বাজারে নেমে হাতের ডান দিক বরাবর (দক্ষিণ-পশ্চিম) যে রাস্তা গেছে সেখান থেকে অটোবাইক/রিকশা নিয়ে ১০ মিনিটেই পৌঁছানো যায় খেজুরতলা বীচ।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
খেজুরতলা বীচ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, পান্থপথ / কলাবাগান, আব্দুল্লাহপুর
আনুমানিক ভাড়া: নন-এসি ৬৮০–৭৫০ টাকা, এসি ১,২০০–১,৮০০ টাকা (স্লিপার/বিজনেস ক্লাস)
সময়: আনুমানিক ৪.৫–৬ ঘণ্টা (ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে)
কাউন্টার এলাকা: আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান, কল্যাণপুর ও টিটিপাড়া কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা বাস অ্যাপ
শুরুর পয়েন্ট: চট্টগ্রাম অলংকার মোড়, দামপাড়া বাস টার্মিনাল, এ কে খান মোড় ও বটতলী রেলস্টেশন থেকে
বাহন: সিএনজি অটোরিকশা / ইজিবাইক / অটোরিকশা
ভাড়া: জনপ্রতি ৩০–৮০ টাকা (রিজার্ভ ২৫০–৫০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
খেজুরতলা বীচ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- আরামবাগ মোড়
- ফকিরাপুল
- কলাবাগান কাউন্টার
- চিটাগাং রোড
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন (বটতলী)
ট্রেনসমূহ: সুবর্ণ এক্সপ্রেস (নন-স্টপ), সোনার বাংলা এক্সপ্রেস (নন-স্টপ), তূর্ণা নিশীথা এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী
টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
চট্টগ্রাম জেলা শহর বা প্রধান বাসস্ট্যান্ড থেকে যেকোনো লোকাল বাহন বা সিএনজিযোগে সরাসরি খেজুরতলা বীচ-এ সহজে পৌঁছানো যায়।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।