বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

কমলদহ ঝর্ণা

কমলদহ ঝর্ণার (Komoldoho Jhorna) ট্রেইল মোটামুটি অপরিচিত একটা ট্রেইল। অসাধারন এই ট্রেইলে বড় কমলদহ ঝর্ণা আছে। বড় কমলদহ ঝরনার Upstream এ আবার আছে ৪-৫ টা বড় এবং মাঝারি ঝর্না। Upstream এ অনেকদুর এগুলে বামে ডানে দুইদিকেই ঝর্ণা আছে। এরমধ্যে বামে অনেকদুর এগুলে আবার পথ দুইভাগ হয়ে যায়। দুইভাগেই কয়েকটা ঝর্না আছে যার মধ্যে একটা ৩ …

এক নজরে

জেলা
চট্টগ্রাম
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.360, 91.790

বিবরণ

কমলদহ ঝর্ণার (Komoldoho Jhorna) ট্রেইল মোটামুটি অপরিচিত একটা ট্রেইল। অসাধারন এই ট্রেইলে বড় কমলদহ ঝর্ণা আছে। বড় কমলদহ ঝরনার Upstream এ আবার আছে ৪-৫ টা বড় এবং মাঝারি ঝর্না। Upstream এ অনেকদুর এগুলে বামে ডানে দুইদিকেই ঝর্ণা আছে। এরমধ্যে বামে অনেকদুর এগুলে আবার পথ দুইভাগ হয়ে যায়। দুইভাগেই কয়েকটা ঝর্না আছে যার মধ্যে একটা ৩ স্টেপ এর বিশাল ঝর্ণা (উচ্চতা ১২০-১৪০ ফুট)। বড় কমলদহ ঝর্ণার Upstream বর্ষাকালে খুবই বিপদজনক। তাই বর্ষার একদম শেষে যাওয়াটাই ভালো।

বড় দারোগার হাট থেকে মহা সড়ক ধরে উত্তর দিকে ( ঢাকার দিকে) আসলে প্রথমে একটি ইট খোলা পরবে। ইট খোলা পার হয়ে হাতের ডানের প্রথম মাটির রাস্তা ধরে যেতে হবে । রাস্তা ধরে কিছু দূর গিয়ে ঝিরিতে নেমে ঝিরি ধরে ২০ মিনিটের মত গেলে ঝিরি মুখে পড়বে কমলদহ ঝর্ণা। মূলত এটি একটি ক্যাসকেড। ৩ ধাপের এ ঝর্ণা নিচ থেকে মাত্র ১ ধাপ দেখা যায়। বাকি ২ ধাপ দেখতে হলে আপনাকে ঝর্ণা বেয়ে উপরে উঠতে হবে। উপরে উঠার অনেক সাবধানতা অবলম্বল করতে হবে। অনেক পিচ্ছিল, একটু অসর্তক হলে, পড়ে হাত – পা ভাঙ্গার সাথে মৃত্যুর ভয়ও থাকে।

কমলদহ ট্রেইলের সবগুলো Upstream এর ঝর্ণাসহ দেখে ফিরতে ১.৫ দিন লাগবে।

ঢাকা থেকে গেলে চট্টগ্রামগামী যে কোন বাসে (ভাড়া মানভেদে ৪০০-১২০০টাকা) সীতাকুণ্ড এর বড় দারোগারহাট বাজারে নামতে হবে। এছাড়া ট্রেনে ফেনী বা চট্রগ্রাম নেমে আসতে পারবেন। চট্রগ্রামের শুভপুর বা অলংকার থেকে বাসে সীতাকুণ্ড ও মিরসরাই যেতে পারবেন।

চট্টগ্রাম (কদমতলী শুভপুর ষ্টেশন) থেকে চয়েসে যেতে পারেন, ভাড়া ৮০ টাকা অন্য উপায়েও যাওয়া যায় মিনিবাসে করে। বড় দারোগার হাট থেকে লেগুনাতে ইট ভাটার পর্যন্ত। এর পরের রাস্তা দিয়ে পূর্ব দিকে ২০-২৫ মিনিটের হাটা পথ। বাকি পথ ছড়া ধরে গেলেই হবে।

মিরসরাইতে থাকার জন্য ভালো কোন আবাসিক হোটেল নেই, তাই আপনাকে সীতাকুন্ডে থাকতে হবে। যদিও সীতাকুন্ডেতেও তেমন ভালো মানের আবাসিক হোটেল নেই। বাজারের ভিতরে কয়েকটি আবাসিক হোটেল আছে।

হোটেল সাইমুন, ভাড়া ৩০০-৫০০ টাকা। যোগাযোগঃ ০১৮২৭৩৩৪০৮২ , ০১৮২৫১২৮৭৬৭ ।

সরকারী প্রতিষ্ঠানের ডাকবাংলো আছে। এছাড়া বারৈয়ারহাট থাকতে পারবেন । গোল্ডেন নামে একটি আবাসিক হোটেল ও জাহেদ নামে একটি বোর্ডিং আবাসিক আছে। একটু ভাল মানে থাকতে চাইলে ভাটিয়ারী থাকতে পারবেন। এখানে দুইটি আবাসিক হোটেল আছে। সিঙ্গেল রুম নন এসি ৬০০ টাকা। দুই বিছানার এসি রুম ১২০০ টাকা।

কমলদহ ঝর্ণা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, পান্থপথ / কলাবাগান, আব্দুল্লাহপুর

আনুমানিক ভাড়া: নন-এসি ৬৮০–৭৫০ টাকা, এসি ১,২০০–১,৮০০ টাকা (স্লিপার/বিজনেস ক্লাস)

সময়: আনুমানিক ৪.৫–৬ ঘণ্টা (ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে)

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান, কল্যাণপুর ও টিটিপাড়া কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা বাস অ্যাপ

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: চট্টগ্রাম অলংকার মোড়, দামপাড়া বাস টার্মিনাল, এ কে খান মোড় ও বটতলী রেলস্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

কমলদহ ঝর্ণা-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • আরামবাগ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার
  • চিটাগাং রোড

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

গ্রীন লাইন পরিবহনসৌদিয়া কোচ সার্ভিসসেন্টমার্টিন হুন্দাইহানিফ এন্টারপ্রাইজশ্যামলী পরিবহনদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন (বটতলী)

ট্রেনসমূহ: সুবর্ণ এক্সপ্রেস (নন-স্টপ), সোনার বাংলা এক্সপ্রেস (নন-স্টপ), তূর্ণা নিশীথা এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী

টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকা থেকে গেলে চট্টগ্রামগামী যে কোন বাসে (ভাড়া মানভেদে ৪০০-১২০০টাকা) সীতাকুণ্ড এর বড় দারোগারহাট বাজারে নামতে হবে। এছাড়া ট্রেনে ফেনী বা চট্রগ্রাম নেমে আসতে পারবেন। চট্রগ্রামের শুভপুর বা অলংকার থেকে বাসে সীতাকুণ্ড ও মিরসরাই যেতে পারবেন।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র