মেলখুম ট্রেইল
মেলখুম (Melkhum) চট্টগ্রামের সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের একটি অফ-ট্রেইল। ট্রেইলটি মোটামুটি একদিনের ভ্রমনের জন্য যথেষ্ট।সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে যতো ঝিরি রয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ট্রেইল। স্থানীয়দের মতে মেল শব্দের অর্থ এক প্রকার লতা যা মাছের জন্য চেতনা নাশক হিসাবে …
এক নজরে
বিবরণ
মেলখুম (Melkhum) চট্টগ্রামের সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের একটি অফ-ট্রেইল। ট্রেইলটি মোটামুটি একদিনের ভ্রমনের জন্য যথেষ্ট।সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে যতো ঝিরি রয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ট্রেইল। স্থানীয়দের মতে মেল শব্দের অর্থ এক প্রকার লতা যা মাছের জন্য চেতনা নাশক হিসাবে কাজ করে। স্থানীয়রা খুমের মাঝে মাছ ধরতে এই গাছের সাদা রঙ্গের এই রস ব্যবহার করে থাকে। পানিতে ছিটার কিছুক্ষন পর খুমের পানিতে থাকা মাছ (বিশেষ করে চিংড়ি) ভেসে উঠে।
মেলখুম ট্রেইলে আপনি হয়তো কোন পাথর পাবেন না, তবে স্বচ্ছ পানিতে সূর্যের কিরণ লেগে সুন্দরীর সাদা পাথরের নাকফুলের মতো ঝিলিক দিয়ে আপনাকে বিমোহিত করবে পুরোটা পথ। আলো ছায়ার খেলায় স্বচ্ছ পানি কখনো কখনো গাঢ় নীল মনে হবে। চোখের সামনে উড়ে বেড়াবে রং বেরঙের ঘাস ফড়িং, প্রজাপতির ঝাঁক, পানিতে চুপচাপ দাঁড়িয়ে থাকলে পায়ে এসে খুনসুটি খেলবে ঝিরির ছোট মাছ। আর এত্তসব কিছুর পরেই না দেখা মিলবে কাঙ্খিত গন্তব্য মেলখুম/মেলাখুম/মেল্লারখুম এর।
আপনি যদি ট্রেকিং পছন্দ করেন তাহলে তো কথাই নেই। এছাড়া যাদের ভবিষ্যতে ট্রেকিং করার ইচ্ছে আছে কিন্তু এখনও কোন ট্রেকিং করা হয়ে উঠেনি তাহলে এই ট্রেইলে ট্রেক করে নিজে যাচাই করে নিতে পারেন। মেলখুম ঝিরিপথটাকে আপনার প্রথমিক প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে নিতে পারেন।
বাংলাদেশের যেকোন জায়গা থেকে প্রথমেই আপনাকে চট্টগ্রামের একে খান মোড় পৌছাতে হবে। এ কে খান মোড় থেকে মীরসরাইগামী বাসে চেপে বসতে হবে। বাস ভাড়া পড়বে ৮০-১০০ টাকা। এক থেকে দেড় ঘন্টার বাস জার্নি শেষে আপনি পৌছে যাবেন সোনা পাহাড় বাজার।
ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রামগামী যেকোন বাসে আপনি যেতে পারেন। বাস থেকে আপনাকে নামতে হবে সরাসরি সোনাপাহাড় বাজারের সামনে। এই জায়গাটা খুব একটা পরিচিত না এখনও, তাই আগেই বাসের সুপারভাইজারের সাথে কথা বলে রাখবেন। নন এসি বাসের ভাড়া পড়বে ৬৮০ টাকা, তবে মনে রাখবেন ভাড়া সর্বদাই পরিবর্তনশীল। তবে সায়েদাবাদ থেকে বেশ কিছু লোকাল বাস যায়, ওগুলোতে দরদাম করে গেলে ৩০০-৪০০ টাকায় যেতে পারবেন। বাসে সোনাপাহাড় বাজারেই নামতে পারবেন। তবে বাস ভোর রাতে পৌঁছালে সোনাপাহাড় না নেমে আপনাকে বারৈয়ারহাট নামতে হবে। বারৈয়ারহাটে সকালের নাস্তা করে লেগুনায় সোনাপাহাড় বাজারে যাবেন, জনপ্রতি ভাড়া ২০ টাকা।
সোনাপাহাড় বাজার থেকে পূর্বদিকে যে রাস্তা গেছে ওটাই মূল ট্রেইল। এই ট্রেইল ধরে দিয়ে হাঁটা শুরু করলে ৫ মিনিট হাটার পর রেললাইন পাওয়া যাবে। রেললাইন ক্রস করার পর আর পাকা রাস্তার দেখা মিলবে না। পুরোটাই মাটির পাহাড় কাটা মাটির রাস্তা। মাটির পথ ধরে ১৫ মিনিট হাটার পর ছোট একটি কালভার্টের দেখা মিলবে। কালভার্ট থেকে হাতের ডানে এগুলেই ছোট একটা বালুর ঝিরির দেখা পাবেন, যে ঝিরিতে কোন পাথর নাই। খুব সরু একটা ঝিরি এটা। ৬-৭ ফিটের মত পাশে। এই ঝিরি ধরে উজানে হাটা শুরু করুন। ৪৫-৫০ মিনিট হাঁটার পর মেলখুমের দেখা মিলবে। একটাই ঝিড়ি পথ, তাই পথ হারানোর ভয় নেই। পুরো ট্রেইল শেষ করে ঘুরে আসতে ৩-৪ ঘন্টা সময় লাগবে।
যারা চট্টগ্রামের বাহির থেকে আসবেন তাঁরা খাবার ও থাকার হোটেল হিসেবে বেছে নিতে পারেন বারৈয়ার হাঁট পৌরসভার কিছু হোটেল রেস্তোরাঁ। এছাড়া মেলখুমে প্রবেশের আগে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের আধা কিলোমিটার উত্তরে পাবেন আরশিনগর ফিউচার পার্ক ও রেস্তোরাঁ এবং তিন কিলোমিটার দক্ষিণে পাবেন মহামায়া লেক ও হান্ডি রেস্তোরাঁ।
মেলখুম ট্রেইল ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, পান্থপথ / কলাবাগান, আব্দুল্লাহপুর
আনুমানিক ভাড়া: নন-এসি ৬৮০–৭৫০ টাকা, এসি ১,২০০–১,৮০০ টাকা (স্লিপার/বিজনেস ক্লাস)
সময়: আনুমানিক ৪.৫–৬ ঘণ্টা (ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে)
কাউন্টার এলাকা: আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান, কল্যাণপুর ও টিটিপাড়া কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা বাস অ্যাপ
শুরুর পয়েন্ট: চট্টগ্রাম অলংকার মোড়, দামপাড়া বাস টার্মিনাল, এ কে খান মোড় ও বটতলী রেলস্টেশন থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
মেলখুম ট্রেইল-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- আরামবাগ মোড়
- ফকিরাপুল
- কলাবাগান কাউন্টার
- চিটাগাং রোড
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন (বটতলী)
ট্রেনসমূহ: সুবর্ণ এক্সপ্রেস (নন-স্টপ), সোনার বাংলা এক্সপ্রেস (নন-স্টপ), তূর্ণা নিশীথা এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী
টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
বাংলাদেশের যেকোন জায়গা থেকে প্রথমেই আপনাকে চট্টগ্রামের একে খান মোড় পৌছাতে হবে। এ কে খান মোড় থেকে মীরসরাইগামী বাসে চেপে বসতে হবে। বাস ভাড়া পড়বে ৮০-১০০ টাকা। এক থেকে দেড় ঘন্টার বাস জার্নি শেষে আপনি পৌছে যাবেন সোনা পাহাড় বাজার।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।