নাপিত্তাছড়া ট্রেইল – কুপিকাটাকুম, মিঠাছড়ি এবং বান্দরকুম ঝর্ণা
চট্টগ্রামের মিরসরাই এর নাপিত্তাছড়া ট্রেইল (Napitta Chora Trail) এর কথা সবাই আগেই শুনেছেন। নাপিত্তাছড়া যেতে হলে মিরসরাই এর নদুয়ার বাজার/হাট (নদুইয়ার/নয়দুয়ারীর বাজার/হাট) যেতে হয়। এখানে আসলে ঝর্ণা আছে তিনটা। ঝর্ণা তিনটার নাম হলো কুপিকাটাকুম, মিঠাছড়ি এবং বান্দরকুম বা বান্দরিছড়া। আর ঝর্ণাগুলোতে যাওয়ার ঝিরিপথটাকে নাপিত্তাছড়া ট্রেইল বলে। নয়দুয়ারি …
এক নজরে
বিবরণ
চট্টগ্রামের মিরসরাই এর নাপিত্তাছড়া ট্রেইল (Napitta Chora Trail) এর কথা সবাই আগেই শুনেছেন। নাপিত্তাছড়া যেতে হলে মিরসরাই এর নদুয়ার বাজার/হাট (নদুইয়ার/নয়দুয়ারীর বাজার/হাট) যেতে হয়। এখানে আসলে ঝর্ণা আছে তিনটা। ঝর্ণা তিনটার নাম হলো কুপিকাটাকুম, মিঠাছড়ি এবং বান্দরকুম বা বান্দরিছড়া। আর ঝর্ণাগুলোতে যাওয়ার ঝিরিপথটাকে নাপিত্তাছড়া ট্রেইল বলে।
নয়দুয়ারি বাজার থেকে যাত্রা শুরু করুন। চাইলে গ্রাম থেকে একজন গাইড নিয়ে নিতে পারেন, ৪০০-৫০০ টাকার মত নিবে ৪-৫ ঘন্টার জন্যে। এরপর পাহাড়ী অরণ্যে ঝিরিপথ বরাবর চলা শুরু করুন। ঝর্ণা ৩টি বেশি দূরে নয়। ৩০/৪০ মিনিট যাওয়ার পর প্রথম ঝর্ণা কুপিকাটাকুম পেয়ে যাবেন। অনেক সুন্দর একটা ঝর্ণা। ঝর্ণাতে পানির পরিমাণও ভালোই। ঝর্ণাটির সামনের পানির অংশটি কিছুটা গভীর। তাই একেবারে ঝর্ণার সামনে যেতে হলে আপনাকে সাঁতার কেটে যেতে হবে। ঝর্ণার পানি বেশ ঠান্ডা।
কুপিকাটাকুমে কিছুক্ষণ থাকার পর ২য় ঝর্ণা মিঠাছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করুন। মিঠাছড়ি ঝর্ণাতে যাওয়ার সময় ছোট একটি পাহাড়ের প্রায় খাড়া একটি ঢাল বেয়ে উপরে উঠতে হয়। এসময় কিছুটা সতর্ক থাকতে হয়। যাই হোক, ঝর্ণাটি বেশ কাছেই। ২০ মিনিটের মধ্যেই মিঠাছড়ি ঝর্ণাতে পৌঁছে যাবেন। ঝর্ণাটির উচ্চতা বেশ। উপর থেকে পানি পতনের সময় অর্ধেকটা অংশ পার হবার পর দুই ভাগ হয়ে দুই দিকে পানি পড়েছে। বর্ষার সময় এই ঝর্ণাটি খুব সুন্দর দেখায়।
এখানে কিছুক্ষণ থাকার পর ৩য় ঝর্ণা বান্দরকুম বা বান্দরিছড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করুন। প্রায় ৪০/৪৫ মিনিট ঝিরি পথ বরাবর হাটার পর ঝর্ণাটি পেয়ে যাবেন। এই ঝর্ণাটিও বেশ সুন্দর। ৩টি ঝর্ণার মধ্যে এই ঝর্ণাটির উচ্চতা সবচেয়ে বেশি। ঝর্ণাতে যাওয়ার ঝিরি পথটা অনেক সুন্দর। তেমন কোন রিস্ক কোথাও নেই। এজন্য বর্ষার সময় আসাটাই সবচেয়ে ভাল সময়, তাহলে ঝর্ণার সর্বোচ্চ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
আপনাকে চট্টগ্রামের মিরসরাই এর নয়দুয়ারি বাজার যেতে হবে। বাসে চট্টগ্রাম গেলে আপনি যাত্রার সময়ই সহজে মিরসরাই এর নয়দুয়ারি বাজার নেমে যেতে পারবেন। যদি বাসের ড্রাইভার নয়দুয়ারি না চেনে তবে মীরসরাই বাজারে নেমে সিএনজি করে নদুয়ার হাট যেতে পারবেন। জনপ্রতি ১০টাকা নেবে লোকাল সিএনজি। কিন্তু আপনি যদি ট্রেনে করে চিটাগাং শহরে নামেন, তাহলে আবার বাসে করে প্রায় দেড় ঘন্টার উল্টা জার্নি করে আপনাকে মিরসরাই আসতে হবে।
চট্টগ্রাম শহর এর অলংকার মোড় থেকে চয়েস বাস মিরসরাই যায়। ভাড়া পার পার্সন ৮০ টাকা।
কিংবা ফেনীর বাসে উঠে ফেনী নেমে সেখান থেকে লোকাল বাসে মিরসরাই এর নয়দুয়ারি নামবেন। নয়দুয়ারি বাজার থেকে সোজা ৪০ মিনিটের পায়ে হাঁটার রাস্তা।
স্থানীয় মানুষজনকে গাইড হিসেবে নিয়ে নিতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মত দামে কথা বলে ঠিক করে নিবেন।
নাপিত্তাছড়া ট্রেইল – কুপিকাটাকুম, মিঠাছড়ি এবং বান্দরকুম ঝর্ণা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, পান্থপথ / কলাবাগান, আব্দুল্লাহপুর
আনুমানিক ভাড়া: নন-এসি ৬৮০–৭৫০ টাকা, এসি ১,২০০–১,৮০০ টাকা (স্লিপার/বিজনেস ক্লাস)
সময়: আনুমানিক ৪.৫–৬ ঘণ্টা (ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে)
কাউন্টার এলাকা: আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান, কল্যাণপুর ও টিটিপাড়া কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা বাস অ্যাপ
শুরুর পয়েন্ট: চট্টগ্রাম অলংকার মোড়, দামপাড়া বাস টার্মিনাল, এ কে খান মোড় ও বটতলী রেলস্টেশন থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
নাপিত্তাছড়া ট্রেইল – কুপিকাটাকুম, মিঠাছড়ি এবং বান্দরকুম ঝর্ণা-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- আরামবাগ মোড়
- ফকিরাপুল
- কলাবাগান কাউন্টার
- চিটাগাং রোড
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন (বটতলী)
ট্রেনসমূহ: সুবর্ণ এক্সপ্রেস (নন-স্টপ), সোনার বাংলা এক্সপ্রেস (নন-স্টপ), তূর্ণা নিশীথা এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী
টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
নয়দুয়ারি বাজার থেকে যাত্রা শুরু করুন। চাইলে গ্রাম থেকে একজন গাইড নিয়ে নিতে পারেন, ৪০০-৫০০ টাকার মত নিবে ৪-৫ ঘন্টার জন্যে। এরপর পাহাড়ী অরণ্যে ঝিরিপথ বরাবর চলা শুরু করুন। ঝর্ণা ৩টি বেশি দূরে নয়। ৩০/৪০ মিনিট যাওয়ার পর প্রথম ঝর্ণা কুপিকাটাকুম পেয়ে যাবেন। অনেক সুন্দর একটা ঝর্ণা। ঝর্ণাতে পানির পরিমাণও ভালোই। ঝর্ণাটির সামনের পানির অংশটি কিছুটা গভীর। তাই একেবারে ঝর্ণার সামনে যেতে হলে আপনাকে সাঁতার কেটে যেতে হবে। ঝর্ণার পানি বেশ ঠান্ডা।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।