বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
পাহাড় ও পর্বতচট্টগ্রাম · Chattogram

সোনাইছড়ি ট্রেইল

সোনাইছড়ি ট্রেইল (Sonaichhari Trail) চট্টগ্রাম জেলার মীরসরাই পাহাড় রেঞ্জ এর হাদি ফকিরহাট বাজার এলাকায় অবস্থিত যা ডে ট্রিপের জন্যে আদর্শ একটি জায়গা। এই ট্রেইল বারৈয়াঢালা অভয়ারণ্যের আওতাভুক্ত। বৈচিত্র্যময় এই ট্রেইল পুরোমাত্রায় বুনো এবং পাথুরে! বর্ষায় এর দূর্গমতা বেড়ে যায় অনেক বেশি। তিন্দুর …

এক নজরে

জেলা
চট্টগ্রাম
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.360, 91.790

বিবরণ

সোনাইছড়ি ট্রেইল (Sonaichhari Trail) চট্টগ্রাম জেলার মীরসরাই পাহাড় রেঞ্জ এর হাদি ফকিরহাট বাজার এলাকায় অবস্থিত যা ডে ট্রিপের জন্যে আদর্শ একটি জায়গা। এই ট্রেইল বারৈয়াঢালা অভয়ারণ্যের আওতাভুক্ত। বৈচিত্র্যময় এই ট্রেইল পুরোমাত্রায় বুনো এবং পাথুরে! বর্ষায় এর দূর্গমতা বেড়ে যায় অনেক বেশি। তিন্দুর মত বড় বড় পাথর, বাদুজ্জাকুমের ভয়াবহতা টেনে নিয়ে যায় অ্যাডভেঞ্চার প্রেমীদের। বৃষ্টি বা বর্ষায় বেশ পিচ্ছিল হয়ে যায় পাথরের বড় বড় বোল্ডারগুলো। খাড়া পাহাড়, পিচ্ছিল ঝিরি পথ, বাদুড় ভর্তি বাদুইজ্জাখুম এবং ট্রেইলের শেষ মাথায় সোনাইছড়ি ঝর্না পাবেন এই ট্রেইলে। চট্টগ্রাম এলাকার সবচেয়ে সুন্দর ট্রেইল এটাই যার দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। এই ট্রেইলের বাদুইজ্জাখুম বা বাঁদুরে কুম এক সংকীর্ণ অথচ বিস্তৃত গভীর কুম, যার দুপাশের পাথুরে দেয়াল খাড়া ১০০-১৫০ ফুট উচু! উপরের গাছপালা ঠিকরে আলো তেমন আসেনা, ভেতরে হাজার হাজার বাঁদুরের ডানা ঝাপ্টানো আর কিচকিচ চিৎকারে কান পাতা দেয়! আর সেইরকম বাজে গন্ধ সৃষ্টি করে রেখেছে ভয়াবহ এক ভুতুরে আবহ!

ঢাকা থেকে চট্টগ্রামগামী যেকোনো বাসে উঠে হাদি ফকিরহাট বাজারে নেমে যেতে হবে। এছাড়া ট্রেনে চড়ে সীতাকুণ্ড নেমে হাদি ফকিরহাট আসা যায়। সেখান থেকে হাদি ফকিরহাট জামে মসজিদ এর গলি ধরে হেঁটে অথবা সিএনজি নিয়ে বড়-পাথর যেতে হবে। সেখান থেকেই ট্রেইল শুরু। হাদি ফকিরহাট গ্রাম শেষে পাহাড়ের শুরু থেকে সোনাইছড়ি ট্রেইল এর শেষ পর্যন্ত সময় লাগবে পারে তিন থেকে পাঁচ ঘণ্টা। এক দিনেই এই এলাকা ঘুরে দেখা সম্ভব।

এই ভ্রমণ একদিনের তাই থাকার দরকার পড়বে না তবু নিতান্তই রাতে থাকতে চাইলে মীরসরাই বা সীতাকুন্ডে নিন্মমানের হোটেল পাবেন। সীতাকুণ্ড বাজার গেলে সেখানে হোটেল সাইমুন আছে। ভালো হোটেলে থাকতে চাইলে চট্টগ্রাম চলে যেতে হবে।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

সোনাইছড়ি ট্রেইল ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, পান্থপথ / কলাবাগান, আব্দুল্লাহপুর

আনুমানিক ভাড়া: নন-এসি ৬৮০–৭৫০ টাকা, এসি ১,২০০–১,৮০০ টাকা (স্লিপার/বিজনেস ক্লাস)

সময়: আনুমানিক ৪.৫–৬ ঘণ্টা (ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে)

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান, কল্যাণপুর ও টিটিপাড়া কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা বাস অ্যাপ

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: চট্টগ্রাম অলংকার মোড়, দামপাড়া বাস টার্মিনাল, এ কে খান মোড় ও বটতলী রেলস্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

সোনাইছড়ি ট্রেইল-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • আরামবাগ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার
  • চিটাগাং রোড

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

গ্রীন লাইন পরিবহনসৌদিয়া কোচ সার্ভিসসেন্টমার্টিন হুন্দাইহানিফ এন্টারপ্রাইজশ্যামলী পরিবহনদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন (বটতলী)

ট্রেনসমূহ: সুবর্ণ এক্সপ্রেস (নন-স্টপ), সোনার বাংলা এক্সপ্রেস (নন-স্টপ), তূর্ণা নিশীথা এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী

টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকা থেকে চট্টগ্রামগামী যেকোনো বাসে উঠে হাদি ফকিরহাট বাজারে নেমে যেতে হবে। এছাড়া ট্রেনে চড়ে সীতাকুণ্ড নেমে হাদি ফকিরহাট আসা যায়। সেখান থেকে হাদি ফকিরহাট জামে মসজিদ এর গলি ধরে হেঁটে অথবা সিএনজি নিয়ে বড়-পাথর যেতে হবে। সেখান থেকেই ট্রেইল শুরু। হাদি ফকিরহাট গ্রাম শেষে পাহাড়ের শুরু থেকে সোনাইছড়ি ট্রেইল এর শেষ পর্যন্ত সময় লাগবে পারে তিন থেকে পাঁচ ঘণ্টা। এক দিনেই এই এলাকা ঘুরে দেখা সম্ভব।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র