বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

কুদুম গুহা

কুদুম গুহা (Kudum Cave) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত একটি প্রাচীন গুহা। কক্সবাজার থেকে টেকনাফ আসার পথে হোয়াইক্যং পাহাড়ে কুদুম গুহার অবস্থান। এটি বাংলাদেশের একমাত্র বালু-মাটির গুহা। মনোরম পাহাড় ঘেরা পরিবেশ, পাখির ডাক আর বন্যপ্রাণীর আনাগোনাময় এই গুহাটি পর্যটকদের কাছে দারুন আকর্ষণীয়। সমুদ্রপৃষ্ঠ থেকে …

এক নজরে

জেলা
কক্সবাজার
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
20.985, 92.255

বিবরণ

কুদুম গুহা (Kudum Cave) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত একটি প্রাচীন গুহা। কক্সবাজার থেকে টেকনাফ আসার পথে হোয়াইক্যং পাহাড়ে কুদুম গুহার অবস্থান। এটি বাংলাদেশের একমাত্র বালু-মাটির গুহা। মনোরম পাহাড় ঘেরা পরিবেশ, পাখির ডাক আর বন্যপ্রাণীর আনাগোনাময় এই গুহাটি পর্যটকদের কাছে দারুন আকর্ষণীয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফুট উপরে অবস্থিত এই কুদুম গুহার দৈর্ঘ্য ৫০০ ফুট এবং প্রবেশ মুখ ১২ ফুট উচু। কুদুম গুহাকে স্থানীয়দের কাছে কুদুং নামে বেশি পরিচিত। অসংখ্য বাদুড়ের আশ্রয়স্থল হওয়ায় এটিকে বাদুড় গুহাও বলে। সাধারনত কুদুমগুহায় দুই প্রজাতির বাদুড়ের দেখা মিলে। এছাড়াও বিভিন্ন প্রজাতির শামুক, মাকড়সাসহ জলচর জোঁকসহ নানা প্রাণীদের বসবাস এই গুহাতে। এই গুহার ভেতরে ঢুকলে কোথাও হিম শীতল জলের দেখা মিলবে আবার কোথাও কোমর আবার কোথাও গলা সমান পানি পাবেন। গুহার দেয়ালের গা বেয়ে চুইয়ে চুইয়ে অনবরত পানি ঝরে। গুহার যত ভিতরে প্রবেশ করবেন পানির গভীরতা তত বাড়তে থাকবে।

শুকনো মৌসুমেও কুদুম গুহার ভিতর কোমর সমান পানি থাকে। তবে বর্ষার সময় সেটা প্রায় গলা পরিমাণ হয়ে যায়। গুহার পানি বেশ ঠাণ্ডা তবে স্বচ্ছ। এই স্বচ্ছ মিষ্টি পানিতে রয়েছে বড় বড় টাকি জাতীয় মাছ, কৈ, কাকলি, তিন চোখা, ডানকিনে কালো রঙের চিংড়ি, নানা রকমের ব্যাঙ, গুগলি আর শামুক ইত্যাদি। কুদুম গুহার ভিতর এতটাই অন্ধকারচ্ছান্ন যে জোরালো আলো ছাড়া এর ভিতরে কিছুই দেখা যায় না।

এই এলাকায় বিচরণ করে বাংলাদেশের এক তৃতীয়াংশ বন্য হাতি। এলাকাটিতে মূলত চাকমা গোষ্ঠীর বসবাস। এই অঞ্চলটির সাথেই লাগানো মিয়ানমার সীমান্ত।

কক্সবাজার কলাতলি বাস স্ট্যান্ড থেকে লোকাল সিএনজি তে করে অপূর্ব মেরিন ড্রাইভ এর রাস্তা ধরে চলে যান শামলাপুর বাজার। শামলাপুর বাজারে পৌঁছে সেখান থেকে অটো ঠিক করে নিন কুদুম গুহা পর্যন্ত আপ-ডাউন। এক্ষেত্রে অটো ড্রাইভারই আপনাদের গাইড হিসেবে কাজ করবে। কুদুম গুহাটা টেকনাফ বন্যপ্রাণী অভয়ারন্য বনের মধ্যে যেহেতু, সেক্ষেত্রে বনের শুরু পর্যন্ত গাড়ি যাবে। ওখানে পৌঁছে মাত্র ২০ মিনিট হেঁটেই গুহার মুখে পৌছে যাবেন। সেখান থেকে ফরেস্ট এর বিট অফিসার এর সাথে দেখা করতে হবে,সে আপনাদের সাথে বন প্রহরী একজনকে দিয়ে দিবে, সেফটি সহ। দিনে দুপুরে এখনো ওখানে ডাকাতি হয়।

কুদুম গুহা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, কলাবাগান / পান্থপথ, আব্দুল্লাহপুর

আনুমানিক ভাড়া: নন-এসি ৯০০–১,০০০ টাকা, এসি ১,৬০০–২,৫০০ টাকা (স্লিপার/মাল্টি-অ্যাক্সেল)

সময়: আনুমানিক ৮–১০ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান ও কল্যাণপুর বাস কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: কক্সবাজার কলাতলী ডলফিন মোড়, সুগন্ধা পয়েন্ট ও ঝিনুক রেলস্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

কুদুম গুহা-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • ফকিরাপুল
  • আরামবাগ কাউন্টার
  • কলাবাগান
  • চিটাগাং রোড

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

গ্রীন লাইন স্লিপার কোস্টারসেন্টমার্টিন হুন্দাইদেশ ট্রাভেলসসৌদিয়া এয়ারকনশ্যামলী এন আরহানিফ এন্টারপ্রাইজ
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ কক্সবাজার আইকনিক ঝিনুক রেলওয়ে স্টেশন

ট্রেনসমূহ: কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস

টিকিট: eticket.railway.gov.bd অথবা রেলস্টেশন কাউন্টার (অগ্রিম বুকিং জরুরি)

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

কুদুম গুহা (Kudum Cave) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত একটি প্রাচীন গুহা। কক্সবাজার থেকে টেকনাফ আসার পথে হোয়াইক্যং পাহাড়ে কুদুম গুহার অবস্থান। এটি বাংলাদেশের একমাত্র বালু-মাটির গুহা। মনোরম পাহাড় ঘেরা পরিবেশ, পাখির ডাক আর বন্যপ্রাণীর আনাগোনাময় এই গুহাটি পর্যটকদের কাছে দারুন আকর্ষণীয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফুট উপরে অবস্থিত এই কুদুম গুহার দৈর্ঘ্য ৫০০ ফুট এবং প্রবেশ মুখ ১২ ফুট উচু। কুদুম গুহাকে স্থানীয়দের কাছে কুদুং নামে বেশি পরিচিত। অসংখ্য বাদুড়ের আশ্রয়স্থল হওয়ায় এটিকে বাদুড় গুহাও বলে। সাধারনত কুদুমগুহায় দুই প্রজাতির বাদুড়ের দেখা মিলে। এছাড়াও বিভিন্ন প্রজাতির শামুক, মাকড়সাসহ জলচর জোঁকসহ নানা প্রাণীদের বসবাস এই গুহাতে। এই গুহার ভেতরে ঢুকলে কোথাও হিম শীতল জলের দেখা মিলবে আবার কোথাও কোমর আবার কোথাও গলা সমান পানি পাবেন। গুহার দেয়ালের গা বেয়ে চুইয়ে চুইয়ে অনবরত পানি ঝরে। গুহার যত ভিতরে প্রবেশ করবেন পানির গভীরতা তত বাড়তে থাকবে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র