বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
হ্রদ ও জলাশয়কক্সবাজার · Chattogram

মাছকারিয়া শাপলা বিল

কক্সবাজার মানেই শুধু নীল সমুদ্র নয়, এখানে লুকিয়ে আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আরেক রূপ। উখিয়ার মাছকারিয়া বিল (Maskaria Beel) এখন লাল শাপলার রাজ্যে পরিণত হয়েছে। সবুজ পাতায় ঢাকা জলে লাল শাপলার সমারোহ যেন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করেছে। ভোরের লাল সূর্যের আলোয় ঝিলমিল জলে ভাসমান শাপলা, অতিথি পাখির কলকাকলি – …

এক নজরে

জেলা
কক্সবাজার
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
21.450, 92.050

বিবরণ

কক্সবাজার মানেই শুধু নীল সমুদ্র নয়, এখানে লুকিয়ে আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আরেক রূপ। উখিয়ার মাছকারিয়া বিল (Maskaria Beel) এখন লাল শাপলার রাজ্যে পরিণত হয়েছে। সবুজ পাতায় ঢাকা জলে লাল শাপলার সমারোহ যেন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করেছে। ভোরের লাল সূর্যের আলোয় ঝিলমিল জলে ভাসমান শাপলা, অতিথি পাখির কলকাকলি – সব মিলিয়ে যেন এক স্বপ্নের দেশ।

এক সময় প্রচুর মাছ পাওয়া যেত এই বিলে। মাছরাঙাসহ বিভিন্ন প্রজাতির পাখির খাদ্য সংস্থানের জায়গা ছিল বলেই এর নামকরণ হয় মাছকারিয়ার বিল। গত ২০২২ সাল থেকে এই বিল মাছকারিয়া শাপলা বিল (Maskaria Shapla Bill) নামে পরিচিতি পেয়েছে। সূর্যোদয় থেকে বেলা এগারোটা পর্যন্ত ফুটে থাকে এই শাপলা। বেলা বাড়ার সাথে সাথে ঝিমিয়ে পড়ে ফুলগুলো।

শাপলা বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। নৌকায় ভেসে শাপলার সাথে ছবি তোলা, প্রকৃতির রূপ উপভোগ করা – সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। তবে কিছু দর্শনার্থীর অসচেতনতায় শাপলা ফুল ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটছে, যা চিন্তার বিষয়।

শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য বর্ষাকাল সবচেয়ে উপযুক্ত সময়। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে বিলটি পূর্ণ থাকে এবং শাপলার সমারোহ দেখার জন্য এ সময়টাই সেরা। তবে অন্যান্য সময়েও বিলটিতে ভ্রমণ করা যায়, তবে শাপলার পরিমাণ কম থাকবে।

সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মাছকারিয়া বিল কক্সবাজারের পর্যটনের এক নতুন মাত্রা যোগ করতে পারে। তবে পরিবেশগত ভারসাম্য রক্ষা করে পর্যটন কার্যক্রম চালানো জরুরি। রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যের কারণে এক সময় অবহেলিত এই বিলের সৌন্দর্য এখন স্থানীয়দের জন্য আয়ের উৎস হয়ে উঠেছে। নৌকা ভাড়া দিয়ে প্রায় পঞ্চাশটি পরিবারের জীবিকা নির্বাহ হচ্ছে।

মাছকারিয়া বিলের সৌন্দর্য যেন অক্ষুণ্ণ থাকে, সে জন্য সকল দর্শনার্থীকে সচেতন হতে হবে। ফুল না ছিঁড়ে, পরিবেশ দূষণ না করে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করাই হোক আমাদের লক্ষ্য।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

মাছকারিয়া শাপলা বিল ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, কলাবাগান / পান্থপথ, আব্দুল্লাহপুর

আনুমানিক ভাড়া: নন-এসি ৯০০–১,০০০ টাকা, এসি ১,৬০০–২,৫০০ টাকা (স্লিপার/মাল্টি-অ্যাক্সেল)

সময়: আনুমানিক ৮–১০ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান ও কল্যাণপুর বাস কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: কক্সবাজার কলাতলী ডলফিন মোড়, সুগন্ধা পয়েন্ট ও ঝিনুক রেলস্টেশন থেকে

বাহন: সিএনজি অটোরিকশা / ইজিবাইক / অটোরিকশা

ভাড়া: জনপ্রতি ৩০–৮০ টাকা (রিজার্ভ ২৫০–৫০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

মাছকারিয়া শাপলা বিল-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • ফকিরাপুল
  • আরামবাগ কাউন্টার
  • কলাবাগান
  • চিটাগাং রোড

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

গ্রীন লাইন স্লিপার কোস্টারসেন্টমার্টিন হুন্দাইদেশ ট্রাভেলসসৌদিয়া এয়ারকনশ্যামলী এন আরহানিফ এন্টারপ্রাইজ
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ কক্সবাজার আইকনিক ঝিনুক রেলওয়ে স্টেশন

ট্রেনসমূহ: কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস

টিকিট: eticket.railway.gov.bd অথবা রেলস্টেশন কাউন্টার (অগ্রিম বুকিং জরুরি)

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

কক্সবাজার জেলা শহর বা প্রধান বাসস্ট্যান্ড থেকে যেকোনো লোকাল বাহন বা সিএনজিযোগে সরাসরি মাছকারিয়া শাপলা বিল-এ সহজে পৌঁছানো যায়।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র