বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
অন্যান্যঢাকা · Dhaka

এয়ারফোর্স বেসক্যাম্প

বেসক্যাম্প অ্যাডভেঞ্চারস, (Basecamp Adventures) বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি ভিত্তিক রিসোর্ট, ২০১৪ সালে গাজীপুরে যাত্রা শুরু করে। এরপর চট্টগ্রামের ফয়েজ লেক এবং বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ায় তাদের শাখা চালু হয়। ঢাকার আগারগাঁও এলাকায় বিমান বাহিনী জাদুঘরের পাশে এয়ারফোর্স বেসক্যাম্প (Air Force Basecamp) হল তাদের নতুন …

এক নজরে

জেলা
ঢাকা
বিভাগ
Dhaka
স্থানাঙ্ক
23.810, 90.410

বিবরণ ও প্রামাণ্য ইতিহাস

বেসক্যাম্প অ্যাডভেঞ্চারস , (Basecamp Adventures) বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি ভিত্তিক রিসোর্ট, ২০১৪ সালে গাজীপুরে যাত্রা শুরু করে। এরপর চট্টগ্রামের ফয়েজ লেক এবং বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ায় তাদের শাখা চালু হয়। ঢাকার আগারগাঁও এলাকায় বিমান বাহিনী জাদুঘরের পাশে এয়ারফোর্স বেসক্যাম্প (Air Force Basecamp) হল তাদের নতুন সংযোজন। এই বেসক্যাম্প নগর বাসীদের জন্য অ্যাডভেঞ্চার এবং বিনোদনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এয়ারফোর্স বেসক্যাম্পে প্রবেশ করলেই চোখে পড়বে নয়নাভিরাম সবুজ পরিবেশ। প্রবেশ মুখেই আপনার পছন্দের প্যাকেজ নির্বাচন করতে পারবেন। ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন একটি বিশাল সবুজ মাঠ, যার বিভিন্ন প্রান্তে রয়েছে নানা রকম অনগ্রাউন্ড অবস্ট্যাকল অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। বন্ধুবান্ধব বা পরিবারের সাথে এসে এই অ্যাক্টিভিটিগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও রয়েছে ট্রি টপ অ্যাক্টিভিটি, ক্লাইম্বিং ওয়াল, জিপ লাইনিং, গ্ল্যাম্পিং টেন্ট, ক্যাম্পিং জোন, ইয়োগা ও মেডিটেশন সেন্টার এবং একটি সুন্দর রেস্টুরেন্ট।

ঢাকার কোলাহলপূর্ণ জীবন থেকে বিরতি নিয়ে কিছুটা সময় কাটাতে চান প্রকৃতির কাছাকাছি? বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি বেজড রিসোর্ট "বেসক্যাম্প অ্যাডভেঞ্চারস" এর নতুন এই শাখা পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান।

এখানে রয়েছে বড়দের এবং বাচ্চাদের জন্য আলাদা আলাদা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির ব্যবস্থা।

এয়ারফোর্স বেসক্যাম্পে বড়দের জন্য রয়েছে নানা ধরনের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। মাটিতে বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে অনগ্রাউন্ড অবস্ট্যাকল অ্যাক্টিভিটি, গাছে গাছে বিভিন্ন রকম ট্রি টপ অ্যাক্টিভিটি, মাড ট্রেইলে কাদার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া, উচ্চ ওয়াল ক্লাইম্বিং, এক স্থান থেকে অন্য স্থানে জিপ লাইনিং করে যাওয়া – এসব কিছুই আপনার অ্যাড্রেনালিন রাশ বাড়িয়ে দেবে। এছাড়াও টিম বিল্ডিং গেমস এবং আর্চারির ব্যবস্থা রয়েছে যা আপনার দলবদ্ধ কাজ করার দক্ষতা বৃদ্ধি করবে এবং আপনাকে নতুন কিছু শেখার সুযোগ দেবে।

শুধু বড়রাই নয়, বাচ্চাদের জন্যও এয়ারফোর্স বেসক্যাম্পে রয়েছে অনেক কিছু। বাচ্চাদের উপযোগী করে তৈরি করা হয়েছে ট্রি টপ অ্যাক্টিভিটি জোন, যেখানে তারা নিরাপদে গাছে চড়ে বিভিন্ন মজার অ্যাক্টিভিটি করতে পারবে। এছাড়াও রয়েছে প্লে জোন, যেখানে তারা খেলনা নিয়ে খেলতে পারবে, ক্লে জোন যেখানে তারা মাটি দিয়ে বিভিন্ন আকৃতি তৈরি করতে পারবে এবং লেগো জোন যেখানে তারা লেগো ব্লক দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে পারবে। বাচ্চারা জিপ লাইনিং এবং আর্চারি করার সুযোগও পাবে, যা তাদের সাহস এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

এয়ারফোর্স বেসক্যাম্পে বিভিন্ন রকমের প্যাকেজ প্রোভাইড করে থাকে। তাদের ৪টা প্যাকেজ নিয়ে দেয়া হলো –

বেসক্যাম্পের সাথে প্রাথমিকভাবে পরিচিত হতে চান বা কম সময়ের জন্য ভ্রমণ পরিকল্পনা করছেন? তাহলে সিঙ্গেল এন্ট্রি প্যাকেজটি আপনার জন্য আদর্শ। মাত্র ৪০০ টাকায় ২ ঘন্টা বেসক্যাম্পে প্রবেশ করতে পারবেন। এই ৪০০ টাকা আপনি রেস্টুরেন্টে খাবার খেয়ে বা কোন একটি অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে খরচ করতে পারবেন। এটি আপনাকে বেসক্যাম্পের পরিবেশ এবং সুযোগ-সুবিধা সম্পর্কে একটি ভালো ধারণা দেবে।

এয়ারফোর্স বেসক্যাম্প ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ঢাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

প্রাইভেট কার বা মাইক্রোবাস রিজার্ভ করতে চান?

এয়ারফোর্স বেসক্যাম্প-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও নির্ভরযোগ্য গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ঢাকা রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

বেসক্যাম্প অ্যাডভেঞ্চারস , (Basecamp Adventures) বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি ভিত্তিক রিসোর্ট, ২০১৪ সালে গাজীপুরে যাত্রা শুরু করে। এরপর চট্টগ্রামের ফয়েজ লেক এবং বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ায় তাদের শাখা চালু হয়। ঢাকার আগারগাঁও এলাকায় বিমান বাহিনী জাদুঘরের পাশে এয়ারফোর্স বেসক্যাম্প (Air Force Basecamp) হল তাদের নতুন সংযোজন। এই বেসক্যাম্প নগর বাসীদের জন্য অ্যাডভেঞ্চার এবং বিনোদনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র