বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
জাদুঘরঢাকা · Dhaka

বাংলাদেশ জাতীয় জাদুঘর

ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর (Bangladesh National Museum) এর চারতলা এই ভবনের স্থাপত্য নকশা অত্যন্ত নজরকাড়া। ২০ হাজার বর্গমিটারের এই ভবনটির ৪৫টি গ্যালারিতে রয়েছে প্রায় ৮৩ হাজারের বেশি নিদর্শন। কেবল বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সর্ববৃহৎ জাদুঘর। জাদুঘরের …

এক নজরে

জেলা
ঢাকা
বিভাগ
Dhaka
স্থানাঙ্ক
23.738, 90.395

বিবরণ

ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর (Bangladesh National Museum) এর চারতলা এই ভবনের স্থাপত্য নকশা অত্যন্ত নজরকাড়া। ২০ হাজার বর্গমিটারের এই ভবনটির ৪৫টি গ্যালারিতে রয়েছে প্রায় ৮৩ হাজারের বেশি নিদর্শন। কেবল বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সর্ববৃহৎ জাদুঘর। জাদুঘরের প্রথম তলাটি যেন পুরো বাংলাদেশের একটি ক্ষুদ্র সংস্করণ। বাংলাদেশের মানচিত্র দিয়ে শুরু হওয়া এই তলাতে আরো দেখতে পাবেন বাংলাদেশের গাছপালা, প্রাণী, সুন্দরবন, উপজাতীদের জীবনধারা, খনিজ শিলা, ভাস্কর্য, মুদ্রা এবং প্রাচীন যুগের নানাবিধ ভাস্কর্যের।

ভবনটির দ্বিতীয় তলায় দেখতে পাবেন বাংলাদেশের সভ্যতা ও ইতিহাসের ক্রমবিবর্তন। বিভিন্ন সময়ের অস্ত্র, বাদ্যযন্ত্র, চীনামাটির হস্তশিল্প, কুটিরশিল্প, পাণ্ডুলিপি, সমকালীন শিল্পকলা এবং বাংলাদেশের নানাবিধ ঐতিহ্য দিয়ে সাজানো হয়েছে এই তলা।

এছাড়া ভবনের তৃতীয় তলায় রয়েছে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তির প্রতিকৃতি, চিত্রকর্ম ও বিশ্বসভ্যতার নানা নিদর্শন।

বাংলাদেশ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য শিক্ষাভ্রমণের এক উপযুক্ত স্থান হতে পারে বাংলাদেশ জাদুঘর। বাংলাদেশ জাতীয় জাদুঘরের রয়েছে আনুমানিক ৩০ হাজার থেকে ৪০ হাজার বইসংবলিত নিজস্ব গ্রন্থাগার। গবেষণার কাজে এই গ্রন্থাগার বিশেষ ভূমিকা পালন করে আসছে। এ ছাড়া রয়েছে জাদুঘর মিলনায়তন, যা বিভিন্ন কর্মশালা, সেমিনার বা সভার কাজে ব্যবহার করা হয়।

সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। শুক্রবার- বিকাল ৩.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া সরকারি ছুটির দিন বন্ধ থাকে।

অক্টোবর থেকে মার্চ শনিবার – বুধবারঃ সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত

এপ্রিল থেকে সেপ্টেম্বর শনিবার – বুধবারঃ সকাল ১০.৩০ থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত

বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রবেশের টিকেট এখন থেকে সংগ্রহ করতে হবে অনলাইনে । অফলাইনে কিংবা কাউন্টার থেকে আর কোন টিকেট মিলবে না। জাতীয় জাদুঘরের ওয়েবসাইট থেকে কাটা টিকেটের ডাউনলোড করা কপি বা প্রিন্ট করা কপি বা টিকিট নম্বর গেইটে দেখালে ঢুকতে দেওয়া হবে। প্রতিদিন সর্বোচ্চ ৫০০ জনকে টিকেট দেয়া হবে, পরবর্তিতে এটা বাড়ানো হতে পারে। প্রতিদিনের সীমা পেরিয়ে গেলে আর টিকেট কাটা যাবে না। জাদুঘরে প্রবেশের সময় প্রথম গেইট সংলগ্ন ই-টিকিট কাউন্টারে কপি দেখালে ভেতরে প্রবেশের অনুমতি মিলবে।

বাংলাদেশ জাতীয় জাদুঘর ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ঢাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ঢাকা রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রবেশের টিকেট এখন থেকে সংগ্রহ করতে হবে অনলাইনে । অফলাইনে কিংবা কাউন্টার থেকে আর কোন টিকেট মিলবে না। জাতীয় জাদুঘরের ওয়েবসাইট থেকে কাটা টিকেটের ডাউনলোড করা কপি বা প্রিন্ট করা কপি বা টিকিট নম্বর গেইটে দেখালে ঢুকতে দেওয়া হবে। প্রতিদিন সর্বোচ্চ ৫০০ জনকে টিকেট দেয়া হবে, পরবর্তিতে এটা বাড়ানো হতে পারে। প্রতিদিনের সীমা পেরিয়ে গেলে আর টিকেট কাটা যাবে না। জাদুঘরে প্রবেশের সময় প্রথম গেইট সংলগ্ন ই-টিকিট কাউন্টারে কপি দেখালে ভেতরে প্রবেশের অনুমতি মিলবে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র