ছায়াবীথি রিসোর্ট
ছায়াবীথি রিসোর্ট (Chayabithi Resort) ঢাকার একদম কাছে সাভারের আমিনবাজারে অবস্তিত একটি ছোট বুটিক রিসোর্ট। ঢাকার আসে পাশে যারা ঘুরতে যেতে চাচ্ছেন কিংবা ডে লং পারিবারিক আউটিং এর কথা চিন্তা করছেন তাদের জন্যে এটি একটি উপযুক্ত জায়গা। আপনার নাগালের মধ্যে শহর থেকে একটু দূরের ছায়াবীথি রিসোর্ট …
এক নজরে
বিবরণ
ছায়াবীথি রিসোর্ট (Chayabithi Resort) ঢাকার একদম কাছে সাভারের আমিনবাজারে অবস্তিত একটি ছোট বুটিক রিসোর্ট। ঢাকার আসে পাশে যারা ঘুরতে যেতে চাচ্ছেন কিংবা ডে লং পারিবারিক আউটিং এর কথা চিন্তা করছেন তাদের জন্যে এটি একটি উপযুক্ত জায়গা। আপনার নাগালের মধ্যে শহর থেকে একটু দূরের ছায়াবীথি রিসোর্ট যেখানে আপনি আপনার ব্যক্তিগত রুম কিংবা ভিলা বুক করতে পারেন। পরিবার পরিজন নিয়ে নিরাপদে ছুটি কাটাতে পারেন ত্রিভবন বিশিষ্ট প্রাইভেট রিসোর্টে। আপনার বিনোদনের উদ্দেশ্যে ছায়াবীথি রিসোর্টে আছে সুইমিং পুল, লন, জিম, টেবিল টেনিস, শিশুদের খেলার এলাকা, সুইমিং পুলের পাশে প্রধান রাস্তা মুখী একটি খোলা ডাইনিং এরিয়া, বারবিকিউ এবং আরো নানা রকমের সুবিধা। ছায়াবীথি রিসোর্ট এর মনোরম পরিবেশ ও শৃঙ্খল সাজসজ্জা পারিবারিক অনুষ্ঠান, কর্পোরেট ইভেন্ট, জন্মদিন, পুনর্মিলন বা শুটিং এর জন্য বেশ উপযোগী। আপনি পরিবার কিংবা বন্ধুদের নিয়ে নিরিবিলি ভাবে আয়োজন করে ফেলতে পারেন যে কোন অনুষ্ঠান। এ রিসোর্টের অভিজ্ঞ বাবুর্চি আপনার অনুষ্ঠানে যোগ করবে নতুন মাত্রা।
প্রিয়জনের সাথে নিরিবিলি কিছুটা সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন এই রিসোর্ট থেকে। লেক আর নদী-প্রকৃতির নিবিড় সাহচর্যে গড়ে ওঠা এই রিসোর্টটি যে কোনো ছুটির দিন কাটানোর জন্য একেবারে পারফেক্ট জায়গা।
শহুরে পরিবেশ থেকে দূরে ঢাকার আশেপাশে নিস্তব্ধ সবুজ পরিবেশে আধুনিকতার ছোঁয়া দিয়ে তৈরি সকল সুযোগ সুবিধা সমৃদ্ধ ছায়াবিথী বুটিক রিসোর্টে পরিবার পরিজনের সাথে উপভোগ করতে পারেন মনোরম একটি দিন৷ এক্ষেত্রে রিসোর্টটিতে সারাদিন সময় কাটানোর জন্য বা ডে লং প্যাকেজ নিলে খরচ পড়বে জনপ্রতি ২৫০০ টাকা এবং রাতে থাকতে চাইলে জনপ্রতি ৩৫০০ টাকা খরচ হবে। এই টাকায় খাবার, থাকা, সুইমিংপুল সহ সকল কিছু অন্তর্ভুক্ত। তবে ৪ রুমের ভিলা নিলে খরচ পড়বে ১৮০০০ টাকা এক্ষেত্রে এই টাকার মধ্যে খাবার থাকবে না শুধু থাকার খরচ পড়বে এটা।
ঢাকার আমিন বাজার থেকে মাত্র ৫ মিনিট দূরে মধুমতি মডেল টাউনে অবস্থিত ছায়াবীথি রিসোর্ট। ঢাকার লোকাল পরিবহনে বা নিজস্ব গাড়িতে করে সহজেই চলে যেতে পারবেন এই ছায়াবীথি রিসোর্টে।
ছায়াবীথি রিসোর্ট এ বুকিং দিতে বা বিস্তারিত জানতে কল করুন 01810 011 141 অথবা 01833 334 305 ওয়েবসাইট – chayabithibd.com ফেইসবুক – fb.com/chayabithiresort ইমেইল – [email protected]
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
ছায়াবীথি রিসোর্ট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: ঢাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: সিএনজি অটোরিকশা / ইজিবাইক / অটোরিকশা
ভাড়া: জনপ্রতি ৩০–৮০ টাকা (রিজার্ভ ২৫০–৫০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
ছায়াবীথি রিসোর্ট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ঢাকা রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ঢাকা জেলা শহর বা প্রধান বাসস্ট্যান্ড থেকে যেকোনো লোকাল বাহন বা সিএনজিযোগে সরাসরি ছায়াবীথি রিসোর্ট-এ সহজে পৌঁছানো যায়।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।