বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
পার্কঢাকা · Dhaka

ফ্যান্টাসী কিংডম

আশুলিয়ার জামগড়ায় প্রায় ২০ একর জায়গার উপর গড়ে উঠা ফ্যান্টাসী কিংডম (Fantasy Kingdom) কে বাংলাদেশের ডিজনীল্যান্ড বললে অত্যুক্তি হবে না। বিশ্বের আধুনিক সব রাইড নিয়ে গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্রে আছে রোলার কোস্টার, শান্তা মারিয়া, ম্যাজিক কার্পেটসহ আনন্দদায়ক ও রোমাঞ্চকর বেশকিছু রাইড। তবে এখানে সর্বশেষ সংযোজন জলের রাজ্যে বেড়ানোর মজাদার আর রোমাঞ্চকরসব রাইডসমেত …

এক নজরে

জেলা
ঢাকা
বিভাগ
Dhaka
স্থানাঙ্ক
23.931, 90.288

বিবরণ

আশুলিয়ার জামগড়ায় প্রায় ২০ একর জায়গার উপর গড়ে উঠা ফ্যান্টাসী কিংডম (Fantasy Kingdom) কে বাংলাদেশের ডিজনীল্যান্ড বললে অত্যুক্তি হবে না। বিশ্বের আধুনিক সব রাইড নিয়ে গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্রে আছে রোলার কোস্টার, শান্তা মারিয়া, ম্যাজিক কার্পেটসহ আনন্দদায়ক ও রোমাঞ্চকর বেশকিছু রাইড। তবে এখানে সর্বশেষ সংযোজন জলের রাজ্যে বেড়ানোর মজাদার আর রোমাঞ্চকরসব রাইডসমেত ওয়াটার কিংডম। মজার মজার ১১টি রাইড ছাড়াও রয়েছে বেড়ানোর অনেক জায়গা। কৃত্রিম সমুদ্র সৈকত ওয়েবপুল, বিশাল উঁচু জায়গা থেকে আঁকাবাঁকা পথ পেরিয়ে জল ভর্তি পুলে পড়ার জন্য স্লাইড ওয়ার্ল্ড, টিউব স্লাইড, পরিবারের সবাই মিলে আনন্দ করা যাবে ফ্যামিলি পুলে। এ ছাড়া লেজি রিভার, ওয়াটার ফল, ডুম স্লাইড, লস্ট কিংডম, প্লে জোন, ড্যান্সিং জোনের মতো মজারসব রাইডও আছে এখানে। রাইড গুলোর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে ।

পার্কটির পরিদর্শকদের থাকার জন্য এখানে রয়েছে ৪ তারকা বিশিষ্ট হোটেল যেখানে রয়েছে ২০০ রুম, হলরুম, রেষ্টুরেন্ট এবং রিসোর্ট সিটি। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদেশী রাইড, আন্তর্জাতিক মানের সেবা ও নির্মল বিনোদনের জন্য ক্রমেই ভ্রমণপিপাসু মানুষের নিকট আলাদা স্থান করে নিয়েছে ফ্যান্টাসী কিংডম। বিভিন্ন উৎসব দিনসহ বিশেষ দিন উপলক্ষ্যে এখানে নিয়মিত আয়োজন করা হয় কনসার্টের। বছরের বিশেষ দিন, সরকারী ও সাপ্তাহিক ছুটির দিনে এখানে ব্যাপক ভিড় হয়।

পার্কটি সপ্তাহের ৭দিনই খোলা থাকে। সাধারন দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সরকারী ছুটির দিনগুলোতে এটি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।

ফ্যান্টাসী কিংডমে প্রবেশ মূল্য ও রাইড মিলিয়ে বিভিন্ন প্যাকেজ রয়েছে। একমাত্র কোলের বাচ্চা ছাড়া সকলের টিকেট সংগ্রহ করতে হয়। টিকেট ও প্যাকাজের বিস্তারিত পাবেন এখানে ।

দেশের বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র-ছাত্রীদের গ্রুপ বা দলের জন্য রয়েছে এখানে হ্যারিটেজ পার্ক। ছাত্র-ছাত্রীরা হ্যারিটেজ পার্কটি প্রদর্শন করে বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানতে এবং শিখতে পারে। বাংলাদেশের কীর্তি স্তম্ভের অনুলিপি প্রদর্শনের মাধ্যমে এসকল ছাত্র-ছাত্রীরা বিভিন্ন তথ্য জানার সুযোগ পায়। এছাড়া তারা বিভিন্ন ছোট ছোট গ্রাম পরিদর্শন করে হস্তশিল্প সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারে। ফ্যান্টাসী কিংডমের স্থাপত্যশৈলী সম্পর্কেও তারা জানতে পারে। ছাত্র-ছাত্রীরা শিক্ষা অর্জনের পরপরই এখানে বিভিন্ন আনন্দদায়ক খেলায় মনোনিবেশ করতে পারে এবং আকর্ষনীয় রাইডগুলো উপভোগ করতে পারে। এখানে তারা আশু এবং লিয়ার সাথে সাক্ষাত করতে পারে এবং স্মৃতিস্বরূপ তাদের সাথে ছবি তুলতে পারে।

মতিঝিল থেকে মঞ্জিল পরিবহন, হুইল লাইন্স ওয়াটার কিংডম মগবাজার, মহাখালি, উত্তরা, আব্দুল্লাহপুর ও আশুলিয়া হয়ে। আর হানিফ মেট্রো সার্ভিস যায় মতিঝিল থেকে ছেড়ে শাহবাগ, শুক্রাবাদ, আসাদগেট, শ্যামলি, গাবতলি, সাভার, নবীনগর হয়ে। ভাড়া ৪০-৫০ টাকা।

ফ্যান্টাসী কিংডমে খাওয়া দাওয়া করার জন্যে বেশকিছু ভালো রেস্টুরেন্ট রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলোঃ

ফ্যান্টাসী কিংডমে বেড়াতে এসে যদি কেউ থাকতে চান তাদের জন্য রয়েছে ৬০ কক্ষ বিশিষ্ট মোটেল আটলান্টিস রিসোর্ট হোটেল। এছাড়া কর্পোরেট পিকনিক, বিবাহোত্তর সম্বর্ধনা, জন্মদিনের পার্টি, কোম্পানী মিটিং/সেমিনার, স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের পুনর্মিলনী আয়োজনের ব্যবস্থা করে থাকে কর্তৃপক্ষ। এখানে একসাথে ৬,০০০ লোকের ব্যবস্থা করা যায়। অনুষ্ঠানের দিনে সাধারন দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকে। যা পূর্বে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। থিম পার্কের ভেতরে রেষ্টুরেন্ট/ফাষ্ট ফুডের দোকান ও বাইরে পর্যাপ্ত গাড়ি পার্কিং-এর ব্যবস্থা রয়েছে। বেসরকারী ব্যবস্থাপনার কারণে পার্কের ভেতরে হকারের উৎপাত নেই।

ফ্যান্টাসী কিংডম ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ঢাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

ফ্যান্টাসী কিংডম-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ঢাকা রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ফ্যান্টাসী কিংডমে প্রবেশ মূল্য ও রাইড মিলিয়ে বিভিন্ন প্যাকেজ রয়েছে। একমাত্র কোলের বাচ্চা ছাড়া সকলের টিকেট সংগ্রহ করতে হয়। টিকেট ও প্যাকাজের বিস্তারিত পাবেন এখানে ।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র