বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
ঐতিহাসিকঢাকা · Dhaka

হোসেনী দালান

প্রায় ৩০০ বছরের পুরানো ইমামবাড়া বা হোসেনী দালান যা পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত যা শিয়া সম্প্রদয়ের একটি উপসনালয়। অনুমানিক ১৭শ শতকে মোগল সম্রাট শাহজাহানের সময়ে এটি নির্মিত হয়। ভবনটি মূলত কারাবালার প্রান্তরে ঈমাম হোসেনের শাহাদাৎ বরনের স্মরনে নির্মান করা হয়। যানজট আর ভিড়ের ভয়ে অনেকেই …

এক নজরে

জেলা
ঢাকা
বিভাগ
Dhaka
স্থানাঙ্ক
23.721, 90.398

বিবরণ

প্রায় ৩০০ বছরের পুরানো ইমামবাড়া বা হোসেনী দালান যা পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত যা শিয়া সম্প্রদয়ের একটি উপসনালয়। অনুমানিক ১৭শ শতকে মোগল সম্রাট শাহজাহানের সময়ে এটি নির্মিত হয়। ভবনটি মূলত কারাবালার প্রান্তরে ঈমাম হোসেনের শাহাদাৎ বরনের স্মরনে নির্মান করা হয়।

যানজট আর ভিড়ের ভয়ে অনেকেই আমরা পুরান ঢাকায় যেতে চাই না। তাই হয়ত অনেক দর্শনীয় স্থানগুলো থেকে যায় অদেখা। তবে যে কোনো ছুটির দিনে যখন যানজটের ভয় নেই, তখন ঘুরে আসতে পারেন পুরান ঢাকার হোসেনী দালান থেকে। বিশেষ করে যারা ইতিহাস ও ঐতিহ্যের অনুরাগী তাদের জন্য খুব আকর্ষণীয় একটি স্থান হোসেনী দালান। প্রকৌশল বিশ্ববিদ্যালয় / বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ থেকে খুব বেশী দূরে নয় এই হোসেনী দালান। এই দালানের প্রবেশ দ্বার দিয়ে ঢুকলেই বড় বাগান, শিয়া সম্প্রদায়ের কবর ও মূল স্থাপনা চোখে পড়বে। ভবনের পিছনের দিকে আছে দীঘি। দীঘির পাড়ে বসে কাটাতে পারেন কিছুটা সময়। হোসেনী দালানের বেশির ভাগ ছবি পিছন দিক দিয়ে তোলা। কারন পিছের দিকে ভবনের একটা চমৎকার ভিউ পাওয়া যায়। একটা ছুটির দিন চলে যেতে পারেন।

প্রতিবছর মহরম মাসের ১ ধেকে ১০ তারিখে আশুরা উপলক্ষ্যে জমজমাট হয়ে ওঠে হোসেনী দালান। তখন এখানে নানা রকম আচার অনুষ্ঠান হয়। এখান থেকেই মহরমের তাজিয়া মিছিল বের হয় এবং শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। সেসময় এ এলাকার চারপাশে মেলাও বসে।

জাতীয় জাদুঘরে হোসেনী দালানের একটি চমৎকার রেপ্লিকা রয়েছে যা পুরোটি রূপা দিয়ে তৈরি। হোসেনী দালান ছাড়াও পুরান ঢাকা থেকে ঘুরে আসতে পারবেন আশে পাশের গুরুত্বপূর্ণ ইতিহাসিক স্থাপনা গুলো, যেমন – আহসান মঞ্জিল , লালবাগ কেল্লা ইত্যাদি।

প্রতিদিন সকাল ৭.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত খোলা থাকে।

সিএনজি, রিকশা বা টেম্পোযোগে চাখাঁরপুল যাওয়া যায়। ইমামাবাড়া হোসেনী দালান পুরনো ঢাকার নিমতলী ও চানখাঁরপুল এলাকার হোসেনী দালান রোডে অবস্থিত।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

হোসেনী দালান ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ঢাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

হোসেনী দালান-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ঢাকা রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

সিএনজি, রিকশা বা টেম্পোযোগে চাখাঁরপুল যাওয়া যায়। ইমামাবাড়া হোসেনী দালান পুরনো ঢাকার নিমতলী ও চানখাঁরপুল এলাকার হোসেনী দালান রোডে অবস্থিত।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র